Top 5 This Week

spot_img

Related Posts

‘অটো’ক্রেসি! ‌‘টোটো’ক্রেজি!‌ চালক ‘‌অসভ্যতা’‌ দৌরাত্ম্যে নাজেহাল আমজনতা

RK NEWZ অস্বস্তিকর অটোযাত্রা। এমনকি টোটোও। মহিলা যাত্রী হেনস্থা। পাসে বসে থাকা মহিলা যাত্রীদের ভোগান্তি। কনুয়ের গোঁতা স্তনে। ভিড়ের ঠেলা। অফিসে টাইমে ঢোকার তাড়া। অগত্য বসতেই হয় টোটো চালকের পাশেই। অসভ্যতা অশ্লীলতা আদৌ কোনওদিন কমবে কি না, সেটাই প্রশ্ন সকলের। অটোচালকের বাঁদিক। জালে গুটিয়ে থাকা শুঁয়োপোকার লার্ভার মতো জবুথবু এক যাত্রী। জবুথবু, কারণ তাঁরও বাঁপাশে আর-একজন। হোল্ডার ধরে পশ্চাদ্দেশের ডানপাশটি সিটে ঠেকানো। কোনওক্রমে, বাঁহাতে হোল্ডার। এটিই শেষ ভরসা। অনাথের নাথ। অবলের বল। কোনও কারণে ফসকে গেলে রাস্তায় ছিটকে পড়বেন। মাথায় লাগবে, না পিঠে, না পায়ে, বলা মুশকিল। এই যদি বাঁদিকের অবস্থা হয়, তাহলে চালকের ডানদিকেও নেই কোনও ব্যুৎক্রম। সেখানে যাত্রী কোনওক্রমে পশ্চাদ্দেশের বাঁপাশ ঠেকিয়ে। ঈশ্বরের নাম জপছেন। কারণ হোল্ডারে তাঁর সমগ্র অধিকার নেই। আর-একজন আছেন তাঁরও ডাইনে, যাঁর সঙ্গে হোল্ডার শেয়ার করতে হচ্ছে। তবে সেই ব্যক্তি আবার বসে নেই। বসবেন কী। জায়গাই তো নেই ছাই! তিনি হোল্ডার ধরে অটোয় দাঁড়িয়ে। মানে, পা দুটোই যা কেবল অটো-‌টোটোয় রাখা। ঝুলন্ত। বনফুলের ভাষায়, ‘তিল ধারণের জায়গা হয়তো আছে, মনুষ্যধারণের সত্যই স্থানাভাব’। রাত সাড়ে ১১টার পর শহরের বিভিন্ন রুটে যাঁদের অটোয় যাতায়াত- বলা ভাল অটো ছাড়া যাঁদের কোনও গতি নেই এই সময়টায় তাঁরা অনেকেই এই বিচিত্র, বিকট, বেআইনি দৃশ্যপটের সাক্ষী হয়ে থাকবেন। শেষ বা শেষের আগের অটো। এদিকে গন্তব্যে পৌঁছতেই হবে। ছোট্ট বাহন, বড় ভরসা। তাই পাঁচ-দশ টাকা বেশি ভাড়া দিয়ে অস্বস্তিকর অটো-‌টোটো যাত্রা। ‘বেগার্স কান্ট বি চুজার্স’।

শহুরে জনজীবনে অটো-সংক্রান্ত সমস্যা সইতে হয়নি এমন যাত্রী কি আদৌ আছেন? অটো-‌টোটো চালকদের বিক্ষোভ-ধর্মঘট, অটোয় জায়গা সংকুলানের অভাব, অতিরিক্ত যাত্রী তোলা এবং ট্রাফিক আইন অমান্য করে বেপরোয়া গতিতে চালানো, ছোট-বড় দূর্ঘটনা, চালক বা পাশের সহযাত্রীর কনুই মহিলা যাত্রীর শরীরে ঠেকে যাওয়া, খুচরো-বড় নোট-ছেঁড়া নোট নিয়ে বচসা, কিংবা চালকের দুর্ব্যবহার ও অকথ্য গালাগাল। ফি দিনে অটো-‌টোটো যাত্রীদের কোনও না কোনও সমস্যা পোহাতেই হয়। ১১টার পর শহরের বিভিন্ন রুটে যাঁদের অটো-‌টোটোয় যাতায়াত- বলা ভাল অটো ছাড়া যাঁদের কোনও গতি নেই এই সময়টায় তাঁরা অনেকেই এই বিচিত্র, বিকট, বেআইনি দৃশ্যপটের সাক্ষী হয়ে থাকবেন। শেষ বা শেষের আগের অটো। এদিকে গন্তব্যে পৌঁছতেই হবে। ছোট্ট বাহন, বড় ভরসা। তাই পাঁচ-দশ টাকা বেশি ভাড়া দিয়ে অস্বস্তিকর অটো-‌টোটো যাত্রা। ‘বেগার্স কান্ট বি চুজার্স’। শহুরে জনজীবনে অটো-সংক্রান্ত সমস্যা সইতে হয়নি এমন যাত্রী কি আদৌ আছেন? অটোচালকদের বিক্ষোভ-ধর্মঘট, অটোয় জায়গা সংকুলানের অভাব, অতিরিক্ত যাত্রী তোলা এবং ট্রাফিক আইন অমান্য করে বেপরোয়া গতিতে চালানো, ছোট-বড় দূর্ঘটনা, চালক বা পাশের সহযাত্রীর কনুই মহিলা যাত্রীর শরীরে ঠেকে যাওয়া, খুচরো-বড় নোট-ছেঁড়া নোট নিয়ে বচসা, কিংবা চালকের দুর্ব্যবহার ও অকথ্য গালাগাল। ফি দিনে অটোযাত্রীদের কোনও না কোনও সমস্যা পোহাতেই হয়। সারাদিনব্যাপী হয়রানির সাক্ষী নিত্যযাত্রীরা। তার উপর আবার পারমিট ছাড়া অটো-‌টোটো চালানোর দাবিকে কেন্দ্র করে বিজেপির দুই গোষ্ঠীর অটোচালকদের মধ্যে বিবাদ। পুরনো চালকদের দাবি, ১৫-২০টি ‘ফ্লাইং অটো’ পারমিট ছাড়া মাঝরাস্তা থেকে প্যাসেঞ্জার তুলছে। নতুন অটোচলকরা বলছেন, তাঁদের লাইসেন্স আগে থেকেই আছে। তৃণমূল আমলে তাঁরা ঢুকতেই পারেননি। তৃণমূল ও সিপিএমরা রাতারাতি বিজেপি সেজে তাঁদের বাধা দিচ্ছে। বিভিন্ন সময়ে হওয়া অটোচালকদের গোষ্ঠীদ্বন্দ্ব তো উপরমহলের মধ্যস্থতায় মিটে যায়। যাত্রীরা হৃত সময়ের খেসারত পান। সঙ্গে প্রাপ্তি মহিলা হেনস্থা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles