Top 5 This Week

spot_img

Related Posts

দেশের ভবিষ্যৎ গড়ে তোলার কাণ্ডারি শিশুরা! শিশুদিবসে সমাজে পিছিয়ে পড়া খুদেদের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন

RK NEWZ ওরা দেশের ভবিষ্যৎ!‌ আজকে যারা ‘অ, আ’ শিখছে তারাই একদিন শিক্ষক, কেউ ডাক্তার কেউবা হবে সাহিত্যিক। গড়ে তুলবে সুস্থ সমাজ। সেই আর্দশ সমাজের ভিত তৈরিতে পিছিয়ে পড়া শিশুদের সুস্থ বিকাশ, শিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে শিশু দিবস উপলক্ষে বিশেষ সামাজিক উদ্যোগ নিল স্বেচ্ছাসেবী সংগঠন ‘উৎকর্ষে আরোহণ’। উলুবেড়িয়া-১ ব্লকের তিনটি আইসিডিএস কেন্দ্রকে নিয়ে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। ৩ থেকে ৬ বছর বয়সি শিশুদের হাতে তুলে দেওয়া হয় স্কুলব্যাগ, শিক্ষা ও খাদ্যসামগ্রী। সংগঠনের উদ্যোগে বড়গাছিয়া মোল্লাপাড়া আইসিডিএস কেন্দ্র, উত্তর পালপাড়া শীতলাতলা আইসিডিএস কেন্দ্র, মৌবেশিয়া মধ্যপাড়া আইসিডিএস কেন্দ্রে শিশুদের নিয়ে এই বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে উলুবেড়িয়া-১ ব্লকের সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পের আধিকারিকরা উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের পিছিয়ে পড়া শিশুদের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া এই অনুষ্ঠানের অন্যতম লক্ষ্য। আইসিডিএস কেন্দ্রগুলির শিক্ষিকারা জানান, এই ধরনের সামাজিক উদ্যোগ প্রশংসা যোগ্য। উৎকর্ষে আরোহণের মতো আরও সংগঠনগুলি এগিয়ে এলে সমাজের পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েরা শিক্ষাক্ষেত্রে আরও উন্নতি করতে পারবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles