Top 5 This Week

spot_img

Related Posts

পুরোপুরি বন্ধ রেড রোডে যাতায়াত! কবে খুলবে? বিকল্প রাস্তা জানিয়ে দিল পুলিশ

RK NEWZ মহালয়ার মেগা অনুষ্ঠানের প্রস্তুতির জন্য এই সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। দুর্গাপুজোর আগে মহালয়ার মেগা অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি। সেই কারণে মঙ্গলবার রাত থেকেই বন্ধ করে দেওয়া হল রেড রোড। ১১ অক্টোবর ভোর পর্যন্ত রেড রোডে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। মঙ্গলবার রাত দশটার পর থেকে এই নির্দেশ কার্যকর করা হয়েছে। লালবাজার জানিয়েছে, দু’দিকেই যান চলাচল বন্ধ থাকবে রেড রোডে। মেগা অনুষ্ঠান উপলক্ষে রেড রোডে মঞ্চ, সাজসজ্জা ও অন্যান্য পরিকাঠামো তৈরির পাশাপাশি সরঞ্জাম নিয়ে যাতায়াত, অনুষ্ঠান পরিচালনা এবং অনুষ্ঠান শেষে পরিকাঠামো খুলে ফেলার কাজ হবে। এই কাজ চলাকালীন রাস্তা খোলা থাকলে যানজটে পড়তে হতে পারে। ঘটতে পারে দুর্ঘটনাও। সেই কারণেই যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহালয়ার দিন রেড রোড থেকে ইডেন গার্ডেনস পর্যন্ত প্রায় ৭৫০ মিটার রাস্তা জুড়ে রোড শো হবে। মূল অনুষ্ঠান হবে ইডেন গার্ডেনসে। দর্শনার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য বিকল্প রাস্তাও নির্দিষ্ট করেছে কলকাতা পুলিশ। খিদিরপুর রোড দিয়ে উত্তরমুখী যানবাহনকে ডাফরিন রোড ও আউট্রাম রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। অন্যদিকে, রেড রোড অ্যাভিনিউ এবং গভর্নমেন্ট প্লেস (ইস্ট) থেকে দক্ষিণমুখী যানগুলিকে পুলিশ ময়দান রোড ও ডাফরিন রোড হয়ে ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে। এ ছাড়াও গুরুত্বপূর্ণ সংযোগকারী রাস্তাগুলিতেও প্রয়োজনমতো যান নিয়ন্ত্রণ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles