RK NEWZ এসএসকেএমে আবার দালালচক্র! ওপিডির ভুয়ো অনলাইন টিকিট বিক্রি করতে গিয়ে পুলিশের জালে তিন। আগে ওপিডির টিকিট কাটতে হাসপাতালেই আসতে হত। কিন্তু বর্তমানে অনলাইন সুবিধা চালু হওয়ার পর লাইন দিয়ে দাঁড়িয়ে টিকিট কাটতে হয় না। তবে বয়স্ক, স্মার্টফোন ব্যবহার করতে অনভ্যস্ত মানুষেরা এতে বিপাকে পড়েছেন। আর সেই সুযোগ কাজে লাগিয়ে চলছিল এই চক্র। আগে ওপিডির টিকিট কাটতে হাসপাতালেই আসতে হত। অনলাইন সুবিধা চালু হওয়ার পর লাইন দিয়ে দাঁড়িয়ে টিকিট কাটতে হয় না। তবে বয়স্ক, স্মার্টফোন ব্যবহার করতে অনভ্যস্ত মানুষেরা এতে বিপাকে পড়েছেন। আর সেই সুযোগ কাজে লাগিয়ে চলছিল এই চক্র। এঁদের কাজ ওপিডির ভুয়ো টিকিট বানিয়ে রোগীদের প্রতারণা করা। হাসপাতালের ভিতরে মজুত থাকতেন হাওড়ার দুই বাসিন্দা। অভিযোগ, যে রোগীরা অনলাইন টিকিট কাটতে পারছেন না, তাঁদের মিথ্যে আশ্বাস দিয়ে বাইরের একটি জেরক্সের দোকানে নিয়ে যেতেন ওই দু’জন। তারপর সেই দোকান থেকেই রোগীদের ভুয়ো টিকিট বানিয়ে দেওয়া হত কিছু অর্থের বিনিময়ে। বুধবার এই চক্রে জড়িত সন্দেহে তিন জনকে পাকড়াও করে ভবানীপুর থানার পুলিশ। সূত্রের খবর এ দিনই আদালতে পেশ করা হবে তিন অভিযুক্তকে। এর আগে, এসএসকেএম হাসপাতালে ভর্তি করিয়ে দেওয়া, বেডের ব্যবস্থা করে দেওয়া, ইত্যাদি নিয়ে দালালচক্র চালানোর অভিযোগ প্রকাশ্যে এসেছিল। চলতি বছরেই এসএসকেএম হাসপাতালে এক রোগীকে ভর্তি করিয়ে দেওয়া এবং তাঁর বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে পরিজনদের থেকে টাকা আদায়ের অভিযোগে এক জনকে গ্রেফতার করেছিল ভবানীপুর থানার পুলিশ। এ বার ওপিডির টিকিট কাটা নিয়েও দালালির অভিযোগ উঠল।




