Top 5 This Week

spot_img

Related Posts

প্রিয় নায়ককে দেখতে শয়ে শয়ে অনুগামীর ভিড়! নিরাপত্তার কারণে লন্ডনে বাতিল ‘তলপতি’ বিজয়ের অনুষ্ঠান

RK NEWZ বিজয়ের নেতৃত্বে তামিলনাড়ু সরকারের একটি প্রতিনিধি দল বর্তমানে লন্ডনে রয়েছে। মূলত রাজ্যে বিদেশি বিনিয়োগ টানতেই বিজয়ের এই সফর বলে দলীয় সূত্রের খবর। দিন কয়েক আগেই তিনি লন্ডনে পৌঁছেছেন। শহরে প্রিয় নায়ক এসেছেন, বার্তাটা পৌঁছোতেই তাঁর দেখা পেতে মুখিয়ে ছিলেন অনুগামীরা। লন্ডনের দ্য শার্ড-এ ‘তলপতি’ তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু একেবারে শেষ মুহূর্তে সেই অনুষ্ঠান বাতিল করতে হল আয়োজকদের। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, প্রিয় নায়ককে কাছ থেকে দেখার জন্য বিপুল সংখ্যায় অনুগামীরা ভিড় জমান। ভিড় ক্রমশ বাড়তে থাকায় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এই আশঙ্কা করেই অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেন আয়োজকেরা। ‘তলপতি’র দল ঘোষণা করে, অনুগামী নিরাপত্তার স্বার্থে এই অনুষ্ঠান বাতিল করতে হচ্ছে। প্রিয় নায়ককে কাছ থেকে দেখার সুযোগ হাতছাড়া হতেই অনুগামীরা হতাশ হয়ে পড়েন।
এক অনুগামী বলেন, ‘‘যে কারণে অনুষ্ঠান বাতিল করতে হল, তার একটি যুক্তি আছে ঠিকই, কিন্তু আমরা যারা তলপতিকে দেখার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছিলাম তারা এই ঘটনায় হতাশ। এই ধরনের উদ্দীপনা তামিলনাড়ুতে দেখা যায়।’’ বিজয়ের নেতৃত্বে তামিলনাড়ু সরকারের একটি প্রতিনিধি দল বর্তমানে লন্ডনে রয়েছে। মূলত রাজ্যে বিদেশি বিনিয়োগ টানতেই বিজয়ের এই সফর বলে দলীয় সূত্রের খবর। মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে জানানো হয়েছে, বিদেশি বিনিয়োগ টানতে এই সফরে ১২ হাজার ৩০০ কোটি টাকার সমঝোতাপত্রে স্বাক্ষর হয়েছে। বুধবার লন্ডন থেকে ফিরে আসার কথা রয়েছে বিজয়ের। অনেকেই বিজয়ের এই অনুষ্ঠান বাতিলের ঘটনার সঙ্গে করুরের সভার প্রসঙ্গ টেনে এনেছেন। রাজ্যে নির্বাচনের আগে করুরে ভোটপ্রচারে গিয়েছিলেন ‘তলপতি’। হাজার হাজার অনুগামী, সমর্থকের ভিড় উপচে পড়েছিল সেই সভায়। ঘটনাচক্রে, ওই জনসভাতেই পদপিষ্টের ঘটনা ঘটে। যার জন্য সমালোচনার মুখে পড়তে হয় বিজয়কে। করুরের সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, লন্ডনে তাঁর অনুষ্ঠানের ভিড়ের বহর দেখেই অনুগামীদের নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠান বাতিল করে দেন আয়োজকেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles