Top 5 This Week

spot_img

Related Posts

বিয়ের পিড়িতে রিঙ্কু!‌ জীবনসঙ্গীনি সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া

RK NEWZ সমাজবাদী পার্টির সাংসদকে বিয়ে করতে চলেছেন রিঙ্কু। ক্রিকেট কেরিয়ার মোটেই মসৃণ গতিতে এগোচ্ছে না। জাতীয় দল থেকে বাদ পড়েছেন। এমনকী এ দলেও সুযোগ পান না। ঘরোয়া ক্রিকেটে মাঝে মাঝে ভালো খেললেও ধারাবাহিকতার অভাব। তবে রিঙ্কু সিংয়ের ব্যক্তিগত জীবন এগোচ্ছে মসৃণভাবেই। গত বছর জুনে সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে বাগদান সেরেছিলেন তিনি। এবার বিয়ের পিড়িয়ে বসছে ওই দম্পতি। ৪ ডিসেম্বর বিয়ের পিড়িতে বসছেন রিঙ্কু এবং প্রিয়া। লখনউয়ের এক বিলাসবহুল হোটেলে ওই বিয়ের আসর বসবে। মোটামুটিভাবে দুই পরিবারের আত্মীয়রা এবং ভারতীয় দলের কিছু তারকা নিমত্রিত থাকবেন ওই বিয়ের অনুষ্ঠানে। থাকবেন কিছু রাজনীতিক। শোনা যাচ্ছে, দুই একজন বিশেষ অতিথিও থাকতে পারেন। সবটাই মোটামুটি চূড়ান্ত হয়ে গিয়েছে। বাগদানের প্রায় দেড় বছর বাদে বিয়ের পিড়িতে বসছেন রিঙ্কু। রিঙ্কুর বাগদত্তা প্রিয়ার জন্ম বারাণসীতে। তাঁর বাবা তুফানি সরোজও রাজনীতিক। সমাজবাদী পার্টির টিকিটে টানা তিনবার সাংসদ হয়েছেন তুফানি সরোজ। তবে ২০১৪ সালে লোকসভা নির্বাচনে হেরে যান। বর্তমানে তিনি উত্তরপ্রদেশের কেরাকাটের বিধায়ক। তবে সাংসদের কন্যা হয়েও রাজনীতি থেকে দীর্ঘদিন নিজেকে দূরে রেখেছিলেন প্রিয়া। নয়াদিল্লির স্কুলের পর দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশোনা করেন। পরে অ্যামিটি বিশ্ববিদ্যালয় থেক আইন পড়েন প্রিয়া। আইনজীবী হিসাবে বেশ কয়েকদিন সুপ্রিম কোর্টে প্র্যাক্টিস করেছেন রিঙ্কুর হবু স্ত্রী। রাজনীতি নয়, প্রিয়ার মন ছিল বিচারক হওয়ার দিকে। কোভিড অতিমারীর সময়ে বিচারক হওয়ার পরীক্ষার প্রস্তুতি নিতেন প্রিয়া। এমনকি লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টির প্রার্থী হিসাবে যখন তাঁর নাম ঘোষণা করা হয় তখনও তিনি পরীক্ষার প্রস্তুতিই নিচ্ছিলেন। শেষ পর্যন্ত গত বছরের লোকসভা নির্বাচনে মছলিশহর কেন্দ্র থেকে ৩৫ হাজারেরও বেশি ভোটে জেতেন প্রিয়া। বর্তমান সাংসদদের মধ্যে তিনি দ্বিতীয় কনিষ্ঠতম। প্রিয়ার সঙ্গে নাইট তারকার প্রেম শুরু হল কী করে? এক ক্রিকেটারের মাধ্যমে রিঙ্কু ও প্রিয়ার আলাপ হয়। তারপর প্রায় বছরখানেক সম্পর্ক ছিল তাঁদের মধ্যে। তবে দু’জন একে-অপরকে দীর্ঘদিন ধরে পছন্দ করলেও পরিবারের সম্মতির জন্য অপেক্ষা করেছেন। অবশেষে দু’জনের সম্পর্কে রাজি হয়েছে দুই পরিবার। সব ঠিক থাকলে এবার চার হাত এক হওয়া সময়ের অপেক্ষা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles