Top 5 This Week

spot_img

Related Posts

রাজ্যের পর্যটনের প্রচারে নতুন উদ্যোগ!‌ জাতীয় এবং রাজ্য টেবল টেনিস দলকে স্পনসরের সিদ্ধান্ত পর্যটন দফতরের

RK NEWZ ২০১৮ সাল থেকে ভারতীয় হকিকে স্পনসর করছে ওড়িশা সরকার। নবীন পট্টনায়কের দেখানো সেই পথে এ বার হাঁটতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। জাতীয় এবং রাজ্য টেবল টেনিস দলকে স্পনসরের সিদ্ধান্ত পর্যটন দফতরের। ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের দেখানো পথে এ বার পশ্চিমবঙ্গ সরকারও। রাজ্যের পর্যটন দফতর স্পনসর করতে চায় বাংলা এবং ভারতের টেবল টেনিস দলকে। মঙ্গলবার জানিয়েছেন রাজ্যের পর্যটন এবং পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ। রাজ্য এবং দেশের টেবল টেনিসের পাশে রাজ্য। দুই টেবল টেনিস দলকে স্পনসর করার সিদ্ধান্ত নিয়েছে। শঙ্কর জানিয়েছেন, ‘‘রাজ্যের পর্যটন দফতর বাংলা এবং দেশের টেবল টেনিস দলকে স্পনসর করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে আমাদের প্রস্তাব ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ-র কাছে পাঠানো হবে। তিনি দেখবেন কী ভাবে কী করা যায়। বাংলা দলকে আমরা নিশ্চিত ভাবে স্পনসর করব।’’ তিনি আরও বলেন, ‘‘সর্বভারতীয় টেবল টেনিস সংস্থার একটা সমস্যা রয়েছে। নির্বাচন করে নতুন বোর্ড গঠন হওয়ার পর যা করার করতে হবে। আমরা প্রস্তাব পাঠাব।’’ রাজ্য এবং দেশের টেবল টেনিস দলকে স্পনসর করে বাংলার পর্যটনের প্রচারের পরিকল্পনা করেছেন শঙ্কর। খেলার উন্নতি এবং প্রসারের পাশাপাশি রাজ্যকেও গোটা বিশ্বের সামনে নতুন ভাবে তুলে ধরা হবে। পশ্চিমবঙ্গে এখন তিনটি টেবল টেনিস সংস্থা রয়েছে। কোন সংস্থার দলকে স্পনসর করা হবে? এই প্রশ্নে শঙ্কর বলেছেন, ‘‘অনেক আগে থেকেই বাংলায় দুটো টেবল টেনিস সংস্থা ছিল। উত্তরবঙ্গে আলাদা সংস্থা ছিল। পরে পরিস্থিতির কারণে তিনটে হয়েছে। বিষয়টা ক্রীড়ামন্ত্রী দেখছেন। তবে বাংলার একটাই দল হবে। দেশের যেমন একটা দল হয়, রাজ্যেরও একটা দল হবে। পর্যটন দফতর সেই দলকে স্পনসর করবে।’’ স্কুলজীবনে হকি খেলতেন নবীন। পরে ভারতীয় হকির আর্থিক দুরবস্থায় পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। জাতীয় দলকে স্পনসর করতে শুরু করেন ২০১৮ সাল থেকে। পরে ওড়িশার বিজেপি সরকারও ভারতীয় হকি দলকে স্পনসর করছে। ২০৩৬ অলিম্পিক্স পর্যন্ত স্পনসর করবে। সেই পথেই এ বার পশ্চিমবঙ্গ সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles