RK NEWZ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেপ্তার হলেন অভিষেক পোড়েল। জামিন পেলেন না বাংলা ও আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা ক্রিকেটার। এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের অভিযোগে মঙ্গলবার তাঁকে গ্রেফতার করে হুগলির মগরা থানার পুলিশ। মঙ্গলবারই তাঁকে পেশ করা হয় চুঁচুড়া আদালতে। সেখানে জামিনের আবেদন খারিজ হয়ে গেল তাঁর। চুঁচুড়া আদালতের সিজেএম কোর্টে অভিষেককে পেশ করে পুলিশ। অভিষেকের বিরুদ্ধে ৬৯, ৩১১, ৩১৮, ৬৬/৭২ আইটি ও বিএনএস-এর একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। কিন্তু তাতে লাভ হয়নি। অভিষেকের জামিনের আবেদন খারিজ করে তাঁকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট। এই প্রসঙ্গে হুগলি জেলা মুখ্য আইনজীবী শিবাজী দাস বলেন, “অভিযোগ খুবই গুরুতর। এক জন খেলোয়াড়ের বিরুদ্ধে এ রকম অভিযোগ এসেছে যে, তিনি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বেশ কিছুকাল সময় কাটিয়েছেন। বিদেশযাত্রাও করেছেন। পুলিশ তদন্ত করছে। প্রকৃত সত্য সকলের সামনে আসবে।” তিনি জানান, অভিষেকের বিরুদ্ধে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছিল। ম্যাজিস্ট্রেট তিন দিনের পুলিশ হেফাজত দিয়েছেন। এই সময়ের মধ্যে পুলিশ তদন্ত করে তিন দিন পর আবার অভিষেককে সিজেএম আদালতে পেশ করবে। অভিষেকের দাদা ক্রিকেটার ঈশান পোড়েল চুঁচুড়া আদালতে এসেছিলেন। অভিষেকের বিষয়ে তাকে জিজ্ঞাসা করলে তিনি জানান, বিচারাধীন বিষয়, তাই কিছু বলবেন না। অভিষেকের বাবাও এই ব্যাপারে মন্তব্য করতে চাননি। অভিষেকের কয়েক জন বন্ধুও উপস্থিত ছিলেন আদালত চত্বরে। কিন্তু তাঁরাও মুখ খুলতে চাননি।
সঞ্জয় মালহোত্রা বলেন, প্লাস্টিকের নোট চালু করার মোট দুটি উদ্দেশ্য। প্রথমত, বহু বছর ধরে ব্যবহার করা যায়। সহজে নষ্ট হয় না। কাগজের নোটের তুলনায় এই নোট ৪ গুণ টেকসই। দ্বিতীয়ত, এই ধরনের নোট তৈরির খরচ কাগজের তুলনায় কম। টেকসই হওয়ার ফলে, নোট তৈরির খরচ কমবে রিজার্ভ ব্যাঙ্কের। উল্লেখ্য, পলিমার নোট প্লাস্টিকের মতো এক বিশেষ ধরনের কৃত্রিম উপাদান দিয়ে তৈরি। নোটগুলি ছাপানোর জন্য শক্তিশালী ও নমনীয় প্লাস্টিক ফিল্ম ব্যবহার করা হয়। ফলে কাগজের তুলনায় এগুলি হবে অনেক বেশি টেকসই যা সহজে নষ্ট হবে না। যেহেতু ১০ ও ২০ টাকার নোট সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তাই এই দুই নোট পরীক্ষামূলকভাবে বাজারে ছাড়া হবে। প্রয়োগ সফল হলে, প্লাস্টিকের নোটের পরিমাণ আরও বৃদ্ধি করা হবে। ভারতে পলিমার বা প্লাস্টিকের নোট চালুর প্রস্তাব নিয়ে সম্প্রতি দফায় দফায় আলোচনা করে রিজার্ভ ব্যাঙ্কের বোর্ড। এর পরই প্রস্তাব পাঠানো হয় সরকারের কাছে। মঙ্গলবার সংসদে সেই প্রস্তাবে অনুমোদন দেয় সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এই ইস্যুতে বলেন, “সরকারের তরফে রিজার্ভ ব্যাঙ্কের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বর্তমান কাগজের নোটের পাশাপাশি চালু থাকবে পলিমার নোট।”তবে অর্থমন্ত্রী এটাও বলেন, রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে পুরো প্রক্রিয়াটি বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে। ফলে এখনই এই নোট তৈরির খরচের বিষয়টি নির্ধারন করা কঠিন।




