RK NEWZ একদিন একটি ছোট্ট ট্রায়াল রান থেকে শুরু হয়েছিল ম্যারাথন। তাই আজ সময়ের সঙ্গে পরিণত হয়েছে মহীরুহে। হয়ে উঠেছে কলকাতার অন্যতম প্রধান ‘রানিং ফেস্টিভ্যাল’। এক দশকের সহনশীলতা, ঐক্য আর সামাজিক চেতনার প্রতীক ‘চলো দৌড়াই’। জয় বালিজি গ্রুপ আয়োজন করতে চলেছে তাদের কলকাতা ম্যারাথনের আগামী সংস্করণ। শুরু হয়ে গিয়েছে সেই ম্যারাথনে নিবন্ধনও। একদিন একটি ছোট্ট ট্রায়াল রান থেকে শুরু হয়েছিল ম্যারাথন। তাই আজ সময়ের সঙ্গে পরিণত হয়েছে মহীরুহে। হয়ে উঠেছে কলকাতার অন্যতম প্রধান ‘রানিং ফেস্টিভ্যাল’। এক দশকের সহনশীলতা, ঐক্য আর সামাজিক চেতনার প্রতীক ‘জেবিজি কলকাতা ম্যারাথন ২০২৫’। এই মন্ত্র নিয়ে ২০২৫ সংস্করণ এবার ঐতিহাসিকভাবে স্থানান্তরিত হচ্ছে রেড রোড, ময়দানে। জেবিজি কলকাতা ম্যারাথন অনুষ্ঠিত হতে চলেছে।

‘চলো দৌড়াই’ স্লোগানকে সামনে রেখে এই ম্যারাথনের প্রস্তুতি ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া বর্তমানে পুরোদমে শুরু হয়েছে। এই ম্যারাথনে বেশ কয়েকটি আলাদা দৌড় প্রতিযোগিতা রয়েছে। এবারের আসরে প্রথম সংযোজন ফুল ম্যারাথন ৪২.১৯৫ কিলোমিটার হাফ ম্যারাথন ২১.১ কিলোমিটার ১০ কিমি রান প্রত্যয়িত ফ্ল্যাট কোর্স৫ কিমি রান সবার জন্য উন্মুক্ত স্পেশাল হিরোস বিশেষ সক্ষম অ্যাথলিটদের জন্যকসপ্লে রান পছন্দের চরিত্র সেজে অংশ নেওয়ার মজার বিভাগরেজিস্ট্রেশন ও তথ্যএবারের ম্যারাথনে যোগ দিতে চাইলে এবং নাম নথিভুক্ত করতে চাইলে অফিসিয়াল JBG Kolkata Marathon ওয়েবসাইট ভিজিট। শহরের রানার্স ও দৌড়প্রেমীদের মধ্যে এই ইভেন্ট ঘিরে চরম উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। গুরিন্দরবীর সিং এই ইভেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ৯ আগস্ট সন্ধ্যায় এক পাঁচতারা হোটেলে প্রারম্ভিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড তারকা শায়মি খের, এশিয়ান গেমসে পদকজয়ী জ্যোতির্ময়ী শিকদার, সোমা বিশ্বাস, ফিটনেস আইকন মিলিন্দ সোমান এবং তাঁর স্ত্রী অঙ্কিতা কোনোয়ার, প্যারা অলিম্পিয়ান সুমিত আনটিল সহ অসংখ্য ম্যারাথন রানার। তাঁদের উপস্থিতি আরও বহু মানুষকে ফিটনেসের দিকে নজর দিতে উদ্বুদ্ধ করবে বলেই ধারণা।



