Saturday, August 1, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

চরম অপমান করেছিলেন স্নেহাশিষ গঙ্গোপাধ্যায়ের দ্বিতীয় স্ত্রীকে! এবার খেলা শুরু?‌ অরূপ বিশ্বাসকে নিয়ে মুখ খুললেন অর্পিতা গঙ্গোপাধ্যায়!‌

RK NEWZ নিজেকে দীর্ঘদিন ধরে সক্রিয় বিজেপি ও আরএসএস কর্মী বলে দাবি করে স্নেহাশিষ গঙ্গোপাধ্যায়ের দ্বিতীয় স্ত্রী অর্পিতা গঙ্গোপাধ্যায় সম্প্রতি এক পুরোনো অপমানের কথা প্রকাশ্যে এনে অরূপ বিশ্বাসের আচরণের তীব্র সমালোচনা করেছেন। ক্ষমতার কেন্দ্রে সেই সময়ে সদম্ভে বিরাজমান ছিল তৃণমূল- তাই যা খুশি করতে আটকাত না, সকলের সামনে চরম অপমান করা হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বৌদিকে৷ সেই অপমান এখনও ভোলেননি বলে জানান অর্পিতা গঙ্গোপাধ্যায়৷ অরূপ বিশ্বাসের খারাপ ব্যবহারের শিকার তিনিও- এবার মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদার বৌ৷ স্নেহাশিষ গঙ্গোপাধ্যায়ের দ্বিতীয় স্ত্রী অর্পিতা গঙ্গোপাধ্যায় মারাত্মক অভিযোগ এনেছেন তৃণমূল জমানার প্রাক্তন মন্ত্রী-র বিরুদ্ধে৷ দাদা-র বৌদি যে সক্রিয় বিজেপি কর্মী তা এখন কারোর অজানা নয়৷ কিন্তু তিনি হঠাৎ করেই বিজেপি করেন এমন নয়, দীর্ঘদিন ধরেই তিনি বিজেপি ও আরএসএসের সক্রিয় কর্মী তিনি৷ অর্পিতা গঙ্গোপাধ্যায়- স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের স্ত্রী হয়েছেন ২০২৪ সালের ২১ জুলাই। অর্থাৎ গঙ্গোপাধ্যায় পরিবারে তাঁর ২ বছর পার হয়ে গেল৷

অর্পিতার দাবি, তিনি ২০১২ সাল থেকেই বিজেপি এবং আরএসএস-এর সঙ্গে যুক্ত রয়েছেন এবং বর্তমানে সক্রিয় বিজেপি কর্মী হিসেবে কাজ করছেন। পুরনো অপমানের কথা মনে করে অর্পিতা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, সেই সময় তাঁর স্বামী স্নেহাশিষ গঙ্গোপাধ্যায়- সিএবি-র সভাপতি ছিলেন বলেও উল্লেখ করেন তিনি। বিজেপিতে সক্রিয় ভূমিকায় থাকার কারণে গত তৃণমূল সরকারের সময় অপমানিত হয়েছিলেন৷ ২০২৫ বছরের দুর্গাপুজোর কার্নিভালের একটি ঘটনার কথা জানান অর্পিতা। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৎকালীন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তাঁকে কার্নিভালের মূল মঞ্চ থেকে নামিয়ে দিয়েছিলেন। অর্পিতার দাবি, বিজেপি নেতৃত্বের সঙ্গে তাঁর ছবি থাকায় তাঁকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। ওই ঘটনার সময় তিনি মঞ্চেই বলেছিলেন, “এই অহংকারের পতন হবে।” অর্পিতা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, তিনি ছত্তিশগড়ের মেয়ে। সেখানে দীর্ঘদিন বিজেপির বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। বর্তমানে কলকাতায় কোনও সাংগঠনিক পদে না থাকলেও নিজের এলাকার বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত অংশ নেন। সম্প্রতি বিজেপির একাধিক কর্মসূচি ও তেরঙ্গা যাত্রাতেও তাঁকে দেখা গিয়েছে। ভবিষ্যতে দল যদি কোনও দায়িত্ব দেয়, তবে তা পালন করতে প্রস্তুত বলেও জানান তিনি। অর্পিতা জানিয়েছেন, বর্তমানে তিনি একজন সক্রিয় বিজেপি কর্মী এবং দলের যে কোনও দায়িত্ব পেলে তা নিষ্ঠার সঙ্গে পালন করবেন।

প্রশ্ন উঠছে রাজনৈতিক ওয়াকিবহাল মহলে। দীর্ঘদিনের অপমানের পুঞ্জীভূত ক্ষোভ ছাইচাপা দিয়ে রাখার অর্থ কী?‌ আজ হঠাৎ তা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো নিষ্কাষিত করার অর্থ খুঁজছেন রাজনীতিকরা। বিরোধী বিভিন্ন রাজনৈতিক মহলে প্রশ্ন, কার নিরাপত্তার তাগিদে এই আইসিইউতে থাকা দলের প্রাক্তন নেতার বিরুদ্ধে বিস্ফোরক অর্পিতা গঙ্গোপাধ্যায়?‌ নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতার প্রশ্ন, অর্পিতা গঙ্গোপাধ্যায়- স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের স্ত্রী হয়েছেন ২০২৪ সালের ২১ জুলাই। অর্থাৎ গঙ্গোপাধ্যায় পরিবারে তাঁর ২ বছর অতিক্রান্ত৷ অর্পিতার দাবি, তিনি ২০১২ সাল থেকেই বিজেপি এবং আরএসএস-এর সঙ্গে যুক্ত রয়েছেন এবং বর্তমানে সক্রিয় বিজেপি কর্মী হিসেবে কাজ করছেন। তাহলে এই দীর্ঘদিন অর্পিতা গঙ্গোপাধ্যাযয়ের বিজেপি এবং আরএসএস যোগের কথা প্রকাশ্যে আসেনি কেন?‌ সামনেই সিএবি নির্বাচন?‌ বঙ্গ ক্রিকেটে এর কোনও প্রভাব খুঁজে দেখতে শুরু করেছে বাংলার ক্রিকেট মহল?‌ অনেকটা দাবার চালের মতোই বিষয়টা জটীল?‌ সিএবি অন্দরমহলেও হরেক প্রশ্ন উঠতে শুরু করেছে। এবার কি তাহলে অন্য খেলা শুরু?‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles