Saturday, August 1, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

হারেও ইতিহাস! টানা দ্বিতীয়বার বিশ্ব জুনিয়র টিম স্কোয়াশে ব্রোঞ্জ ভারতের

RK NEWZ সেমিফাইনালের গণ্ডি আর পেরনো হল না। তবু ইতিহাস গড়ল ভারতীয় জুনিয়র পুরুষ স্কোয়াশ দল। সেমিফাইনালের গণ্ডি আর পেরনো হল না। তবু ইতিহাস গড়ল ভারতীয় জুনিয়র পুরুষ স্কোয়াশ দল। বিশ্ব জুনিয়র টিম স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে আমেরিকার কাছে ০-২ ব্যবধানে হেরে টানা দ্বিতীয়বার ব্রোঞ্জ পদক জিতল ভারত। এই প্রথম এই প্রতিযোগিতায় টানা দু’বার পদক জয়ের নজির গড়ল ভারতীয় দল। প্রথম ম্যাচেই লড়াই জমিয়ে তুলেছিল গুরবীর সিং। কিন্তু মার্কিন খেলোয়াড় ব্রেন্ডন ট্যাগলিয়ারিনির কাছে ৭-১১, ১২-১০, ৯-১১, ৭-১১ ব্যবধানে হার মানতে হয় তাকে। দ্বিতীয় ম্যাচে ভারতের এক নম্বর খেলোয়াড় আর্যবীর দেওয়ানও ইয়াসিন শালাবির বিরুদ্ধে বিশেষ প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। ৫-১১, ৭-১১, ৫-১১ ফলে জিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে ফাইনালে নিয়ে যায় শালাবি। ট্যাগলিয়ারিনি ছিল ‘বার্থডে বয়’। ১৭তম জন্মদিনে জয়ের ‘পুরস্কার’ পেয়ে তার মন্তব্য, “শেষ পর্যন্ত সর্বশক্তি দিয়ে লড়েছি। গুরবীর আমাকে নিজের সেরাটা খেলতে বাধ্য করেছে। শেষ পর্যন্ত বিশ্বাস হারাইনি। নিজেকে বারবার বলেছি, আমি পারব। কোচ নিক টেলরও আমাকে ভরসা জুগিয়েছেন। দলের জন্য এই জয় এনে দিতে পেরে দারুণ লাগছে।” ভারতের প্রশংসা করতেও ভোলেনি শালাবি। তার কথায়, “ভারত খুব কঠিন প্রতিপক্ষ। আগের ম্যাচেই ইংল্যান্ডকে হারিয়েছে। ওরা কেন বিশ্বের অন্যতম সেরা দল, সেটা আবারও প্রমাণ করেছে। এই জয় সতীর্থদের সঙ্গে ভাগ করে নিতে পারাটা বিশেষ অনুভূতি।” ফাইনালে আমেরিকার প্রতিপক্ষ মিশর। গত বছরের মতো এবারও শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি এই দুই দেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles