Thursday, July 23, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

ভুল দিকে মানি প্ল্যান্ট রাখলেই হিতে বিপরীত! চরম অনটন রুখতে জানুন বাস্তুর সঠিক নিয়ম

RK NEWZ বাস্তুশাস্ত্র মতে, ঘর সাজানোর এই সহজলভ্য লতাটি কেবল নান্দনিকতার প্রতীক নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে গৃহস্থের ভাগ্য ও আর্থিক স্বাচ্ছন্দ্যের নিবিড় যোগ। গৃহস্থের বাড়িতে যে গাছটি সবচেয়ে বেশি চোখে পড়ে সেটি মানি প্ল্যান্ট। তবে বাস্তুশাস্ত্র মতে, ঘর সাজানোর এই সহজলভ্য লতাটি কেবল নান্দনিকতার প্রতীক নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে গৃহস্থের ভাগ্য ও আর্থিক স্বাচ্ছন্দ্যের নিবিড় যোগ। বিশ্বাস করা হয়, ঘরে সঠিক নিয়মে মানি প্ল্যান্ট বাড়লে পাল্লা দিয়ে বাড়ে ধন-সম্পদ ও ইতিবাচক শক্তির প্রবাহ। কিন্তু উলটো দিকে নিয়ম না মেনে যেখানে-সেখানে এই গাছ রাখলে ঘনিয়ে আসতে পারে ঘোর আর্থিক অনটন। তাই, বাড়িতে এই গাছটি কোন স্থানে রাখবেন, কিংবা রাখবেন না, তা আগেভাগে জেনে নেওয়া প্রয়োজন। বাড়ির বারান্দা বা ডাইনিং রুম নয়। বাস্তুশাস্ত্র বলছে, ধন ও সমৃদ্ধির প্রবাহ অটুট রাখতে হলে এই গাছকে সব সময় ঘরের ভেতরে রাখা উচিত। ভুলেও বাড়ির বাইরে উন্মুক্ত জায়গায় এটি রাখবেন না। ঘরের ভেতরের পরিবেশেই এর আসল অলৌকিক প্রভাব কাজ করে। লতানো এই গাছের বাড়বাড়ন্তের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। লতা যখন বড় হতে শুরু করবে, তখন সেটিকে সুন্দর করে ওপরের দিকে তুলে দিন। মাটিতে লুটিয়ে পড়া লতা উন্নতির পথ রোধ করে। ওপরের দিকে উঠে যাওয়া লতা আর্থিক বাধার প্রাচীর ভেঙে সমৃদ্ধি এনে দেয়। যেখানে-সেখানে টব রেখে দিলে লাভের চেয়ে ক্ষতি হতে পারে বেশি। বাস্তু মতে, মানি প্ল্যান্ট রাখার সেরা দিক হল ঘরের দক্ষিণ-পূর্ব কোণ অর্থাৎ ‘অগ্নি কোণ’। এই কোণে গাছটি প্রতিস্থাপন করলে নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তির সঞ্চার ঘটে, যা আর্থিক স্থিতিশীলতা বজায় রাখে। গাছটি যদি মাটিতে বসাতে চান, তবে সব সময় বড় টব ব্যবহার করুন। এতে শেকড় ছড়ানোর পর্যাপ্ত সুযোগ পায় এবং দ্রুত বৃদ্ধি ঘটে। আর যদি জলে গাছ রাখতে চান, তবে নীল বা সবুজ রঙের কাচের পাত্র বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ।‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles