RK NEWZ কেন্দ্রীয় সরকারের প্রকল্প আয়ুষ্মান ভারতের অন্তর্ভুক্তির কাজ চলছে রাজ্যে। চলছে ফর্ম ফিলআপ। তবে কারা কারা এই প্রকল্প অধীনে সুবিধা পাবেন তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সেই সন্দেহ বা সংশয় দূর করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ‘আয়ুষ্মান ভারত’ যাঁরা পাবেন না, তাঁরা পাবেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা। এই প্রকল্পে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধা পাওয়া যাবে। মুর্শিদাবাদের রেজিনগর থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তিনি বলেন, “যাঁরা আয়ুষ্মান ভারত পাবেন না, তাঁদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমার অধীনে ৫ লক্ষ টাকা বিমা দেওয়া হবে।” কেন্দ্রীয় সরকারের প্রকল্প আয়ুষ্মান ভারতের অন্তর্ভুক্তির কাজ চলছে রাজ্যে। চলছে ফর্ম ফিলআপ। তবে কারা কারা এই প্রকল্প অধীনে সুবিধা পাবেন তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সেই সন্দেহ বা সংশয় দূর করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আয়ুষ্মান না পেলেও মিলবে সরকারি স্বাস্থ্যবিমা। শুক্রবার মুর্শিদাবাদে জনসভা থেকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, যাঁরা আয়ুষ্মান পাবেন না, তাঁরা আলাদা প্রকল্পের অধীনে সরকারি স্বাস্থ্যবিমা পাবেন। মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার অধীনে ৫ লক্ষ টাকার সুবিধা মিলবে বলেই জানিয়েছেন। মুর্শিদাবাদের সভায় তিনি বলেন, “আমরা সাড়ে ছয় কোটি মানুষকে আয়ুষ্মান ভারত দেব। যাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না, তাঁদের খ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার অধীনে ৫ লক্ষ টাকা করে বিমার সুবিধা দেব। শুধু রাজ্যে নয়, যাতে ভিনরাজ্যেও এই প্রকল্পের সুবিধা পাওয়া যায়, তার ব্যবস্থা করবে আপনাদের সরকার।” শুধুমাত্র আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা রেজিনগর থেকে একাধিক সরকারি প্রকল্পের কথা শোনা গিয়েছে শুভেন্দুর মুখে। প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে জি রামজি প্রকল্প রাজ্যে সুষ্ঠু চালু হওয়ার কথা জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী কিষান সম্মান বিধি যোজনায় কেন্দ্রের ৬ হাজার টাকার সঙ্গে আরও ৩ হাজার টাকা যুক্ত হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে পরিযায়ী শ্রমিক সমস্যায় ‘বিদ্ধ’ মুর্শিদাবাদে দাঁড়িয় তাঁর প্রতিশ্রুতি পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনবে বিজেপি সরকার।
ধৃত তৃণমূল নেতা। পুরুষদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ। গ্রেপ্তার বর্ধমানের কাটোয়ার আলমপুর পঞ্চায়েতের মোল্লা নজরুল ইসলাম ওরফে বাবলু মোল্লা। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে ভূমিহীনদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্প পাইয়ে দিয়ে টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে। পুরুষদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকিয়ে আত্মসাৎ! পুরুষদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ। গ্রেপ্তার বর্ধমানের কাটোয়ার আলমপুর পঞ্চায়েতের মোল্লা নজরুল ইসলাম ওরফে বাবলু মোল্লা। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে ভূমিহীনদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্প পাইয়ে দিয়ে টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে। অভিযোগ, এই কাজে তাঁকে সাহায্য করেছিল কাটোয়া-১ বিডিও অফিসের ডিপিপি অপারেটর কার্তিক মণ্ডল। পলাতক অভিযুক্ত কার্তিক। অন্যদিকে, বর্ধমান পুরসভার প্রাক্তন কাউন্সিলর তথা আইএনটিটিইউসির পূর্ব বর্ধমান জেলার প্রাক্তন সভাপতি সৈয়দ মহম্মদ সেলিমকে তোলাবাজি, ভোটপরবর্তী হিংসা, হুমকি-সহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিশ। আজ, শুক্রবার বর্ধমান আদালতে পেশ করার সময় সেলিমকে লক্ষ্য করে ডিম ছোড়ে বিক্ষোভকারীরা। কাটোয়ার আলমপুর গ্রামের দীনেশ অধিকারী কয়েকদিন আগে পুলিশে অভিযোগ দায়ের করেন কার্তিক ও নজরুলের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, তৃণমূলের প্রভাব খাটিয়ে ওই দু’জন বাপ্পা মণ্ডল, সুখেন মণ্ডল, কুশল ঘোষ, নীলরতন ঘোষ-সহ কয়েকজন পুরুষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে। এভাবে সরকারি টাকা আত্মসাৎ করা হয়েছে। একইভাবে রিনা মণ্ডল, চিন্তাময়ী মণ্ডল, নমিতা মণ্ডল-সহ বহুজনের অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা পাইয়ে দেওয়া হয়েছে। যদিও তাঁদের কারও কোনও জমিই নেই বলে অভিযোগে জানানো হয়েছে। সরকারি টাকা এভাবে আত্মসাৎ করায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে আর্জি জানান দীনেশ। তদন্তে নেমে পুলিশ প্রাথমিক সত্যতা পেয়ে নজরুলকে গ্রেপ্তার করেছে। শুক্রবার ধৃতকে কাটোয়া আদালতে পেশ করে পুলিশ। বিচারক ধৃতকে পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই চক্রে আর যারা জড়িত তাদের সন্ধান পেতে নজরুলকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এদিকে বর্ধমান থানার পুলিশ বৃহস্পতিবার রাতে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সৈয়দ মহম্মদ সেলিমকে গ্রেপ্তার করে। এদিন ধৃতকে বর্ধমান আদালতে তোলার পথে তাঁর উপর আচমকা ডিম হামলা হয়। মাথায় ডিম ফেটে যায়।




