Saturday, July 11, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

বাম আমলে ২ লক্ষ কোটি, তৃণমূল জমানায় ঋণ বেড়ে চারগুণ! রাজ্যে শিল্পের ‘বন্ধ্যা’ অবস্থা কাটাতে মরিয়া শুভেন্দু অধিকারীর সরকার

RK NEWZ রাজ্যে পালাবদলের পরে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে। উন্নয়ন ও শিল্পের কর্মযজ্ঞ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বাংলায়। রাজ্যে শিল্পের ‘বন্ধ্যা’ অবস্থা কাটাতে মরিয়া শুভেন্দু অধিকারীর সরকার। এদিকে বাংলার উপর রয়েছে ঋণের বোঝা। রাজ্যে পালাবদলের পরে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে। উন্নয়ন ও শিল্পের কর্মযজ্ঞ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বাংলায়। রাজ্যে শিল্পের ‘বন্ধ্যা’ অবস্থা কাটাতে মরিয়া শুভেন্দু অধিকারীর সরকার। এদিকে বাংলার উপর রয়েছে ঋণের বোঝা। প্রথম দিকে বাম সরকারের ঋণ, পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে সেই ধার কার্যত আকাশছোয়া হয়েছে! বিজেপি ক্ষমতায় আসার পরে বাংলাকে পুণর্গঠনের ডাক দেওয়া হয়েছে। সেই কাজের পাশাপাশি ঋণও মেটানোর কাজ চলছে। আগের সরকারের করা ধার শোধে কত টাকা গুণতে হচ্ছে বর্তমান রাজ্য সরকারকে? সেই তথ্যই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার হুগলির ডানকুনিতে লাক্স কোজির কারখানার দ্বিতীয় ইউনিটের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার বাংলার শিল্পে বড় বিনিয়োগ লাক্স কোজি ইন্ডাস্ট্রিজের। ৬০০ কোটির লগ্নি এল বাংলায়। ডানকুনিতে ১২ লক্ষ বর্গফুট এলাকায় লাক্স কোজির কারখানার সম্প্রসারণ। গোমাতার সেবা করে অনুষ্ঠান যোগ দেন শুভেন্দু। সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-সহ রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, “বাংলা আবার বিনিয়োগে ভারত সেরা হবেই। শিল্পের ক্ষরা কাটিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নপূরণে বাংলায় এবার নতুন জোয়ার। ডবল ইঞ্জিনের সুফল মানুষ পাবেনই।” মুখ্যমন্ত্রীর কথায় উঠে এসেছে বিগত সরকারের সময়ে ঋণের অংশও। বাম আমলে মোটা টাকা ঋণ নেওয়া হত। ২০১১ সালের বাম সরকারের পতনের পরে তৃণমূল সরকার ক্ষমতায় আসে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ১৫ বছরে একাধিকবার ঋণ নিয়েছেন। রাজ্যের উপর ঋণ ও সুদের বোঝা ক্রমে বেড়েছে। সেই নিয়েই এবার ডানকুনির মঞ্চ থেকে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, “এই রাজ্য রেভিনিউতে প্লাস ছিল। এই রাজ্য তামিলনাড়ুর থেকেও ভালো, গুজরাটের থেকেও ভালো অর্থনীতিতে ছিল। বাম আমলে তারা যখন ছেড়ে চলে যায়, তখন ২ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা। এখন আট লক্ষ কোটি টাকা ঋণের বোঝা।” ওই ঋণ সুদ-সমেত শোধ করতে হচ্ছে বর্তমান রাজ্য সরকারকে। এবার ক্ষমতায় আসার পরে প্রথমবার বাজেট পেশ করেছে বিজেপি সরকার। উন্নয়নের পাশাপাশি ওই টাকাও মেটানোর কাজ শুরু হয়েছে বলে খবর। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “এই ঋণের বোঝা ৪ লক্ষ ৩৮ হাজার কোটি টাকার বাজেটে এক লক্ষ কোটি টাকা শুধু ঋণ শোধ করতে যাচ্ছে।” তাঁর কথায়, “বিনিয়োগ বাড়িয়ে নিজেদের রাজস্ব বাড়াতে হবে। বছরে ১ হাজার কোটি টাকা বার্ষিক রেভিনিউ বাড়বে।” এদিন রাজ্যে কর্মসংস্থানের ‘ত্রিশক্তি’ তৈরির আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

বিনিয়োগে লাল ফিতের জট কাটাতে তৎপর বিজেপি সরকার। জমি নীতিতে বদল আনতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর হাত ধরে বাংলায় শুরু শিল্পযুগ। মুখ্যমন্ত্রী জানান, ১০০ কোটির উপরে বিনিয়োগে মিলবে সরাসরি ছাড়পত্র। পুরসভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ নয়। সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে ছাড়পত্র দেবে রাজ্য সরকার। ডানকুনিতে লাক্সের কারখানা সম্প্রসারণ ও ৬০০ কোটির বিনিয়োগের অনুষ্ঠানে কড়া অবস্থানের কথা জানালেন শুভেন্দু। রাজ্যের বিভিন্ন বিনিয়োগের ক্ষেত্রে প্রধান বাধা হয়েছিল, জমিনীতি। সেই পলিসি পুরো বদলে দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। ডানকুনির অনুষ্ঠানে বলেন, “পুরসভা, কর্পোরেশন, পঞ্চায়েত, জেলা পরিষদ দুর্নীতি, দাদাগিরির জায়গা। ১০০ কোটির উপর বিনিয়োগে সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে মিলবে জমি। ল্যান্ড সিলিং পলিসি পুরো বদলে দেব।” এ ছাড়াও তিনি এদিনের অনুষ্ঠান থেকে জানিয়েছেন, শিল্পের জন্য প্রয়োজন সুষ্ঠু আইন-শৃঙ্খলা। যা ঠিক করা রাজ্য সরকারের অন্যতম মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। শুভেন্দু বলেন, “দু’মাসের সরকারে অনেক পরিবর্তন আপনার দেখতে পাচ্ছেন। মে মাসের পর কেউ টাকা চাইতে যাচ্ছে না। আইন-শৃঙ্খলা ঠিক রাখা আমাদের লক্ষ্য।” শিল্পের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি করতে রাজ্য কোনও আপোস করবে না বলে জানিয়েছেন তিনি। এ ছাড়াও রাজ্য ত্রিমুখী কর্মসংস্থান তৈরি করার লক্ষ্য নিয়েছে। সরকারি চাকরি, বেসরকারি চাকরি ও ব্যবসার উপযুক্ত পরিবেশ তৈরি করবে সরকার। ব্যবসার জন্য সরকারি বিভিন্ন প্রকল্পের অধীনে সহজ শর্তে লোন দেওয়া হবে জানিয়েছেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী বলেন, “বাংলা আবার বিনিয়োগে ভারত সেরা হবে। আন্তর্জাতিক শিল্পায়ন হবে। ডবল ইঞ্জিনের সুবিধা পাবেন। বেকারত্ব দূর করা আমার দায়িত্ব।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles