Saturday, June 13, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয়!‌ আফগানিস্তানকে ইনিংস এবং ৩০০ রানে হারিয়ে টেস্টে নজির শুভমনদের

ভারত: ৫৬৪/৮ (শুভমান ১২৬, রাহুল ১০০, সালিম ৬/১৪০)
আফগানিস্তান: ১৫২ (রহমত ৬০, মানব ৬/৩৩) এবং ১১২ (সিদ্দিকুল্লা ৪২, ওয়াশিংটন ৪/৩৬)
এক ইনিংস এবং ৩০০ রানে জয়ী ভারত

RK NEWZ ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ়কে ইনিংস এবং ২৭২ রানে হারিয়েছিল ভারত। সেটাই ছিল এত দিন পর্যন্ত ভারতের সবচেয়ে বড় টেস্ট জয়। সোমবার নিউ চণ্ডীগড়ে সেই রেকর্ড ভেঙে দিলেন শুভমন গিলেরা। আফগানিস্তানকে একমাত্র টেস্টে আড়াই দিনে ইনিংস এবং ৩০০ রানের ব্যবধানে হারালেন শুভমন গিলেরা। ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয়। ভারতের ৫৬৪ রানের জবাবে আফগানিস্তান দু’ইনিংসে করেছে ১৫২ এবং ১১২ রান। অভিষেক টেস্টেই ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন মানব সুতার। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ়কে ইনিংস এবং ২৭২ রানে হারিয়েছিল ভারত। সেটাই ছিল এত দিন পর্যন্ত ভারতের সবচেয়ে বড় টেস্ট জয়। সোমবার নিউ চণ্ডীগড়ে সেই রেকর্ড ভেঙে দিলেন শুভমনেরা। তৃতীয় স্থানে চলে গেল ২০১৮ সালে আফগানিস্তানের বিরুদ্ধে ইনিংস এবং ২৬২ রানের জয়। অর্থাৎ আফগানিস্তানের বিরুদ্ধে আগের টেস্টের জয়ের নজিরও টপকে গেলেন তাঁরা। দেশের জার্সিতে প্রথমবার টেস্ট। ঘরের মাঠে স্বপ্নের অভিষেক হল মানব সুথারের। তাঁর ঘূর্ণিতে একেবারে দিশাহীন হয়ে পড়ল গোটা আফগান ব্যাটিং লাইন আপ। মাত্র চার সেশনের মধ্যেই দু’বার অলআউট হলেন হাশমাতুল্লা শাহিদিরা। ৩০০ রানের বিরাট ব্যবধানে টেস্ট জিতল ভারত। যদিও এই ম্যাচ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন সাইকেলের অন্তর্ভুক্ত নয়, তবে আগামী দিনে শ্রীলঙ্কা সিরিজের আগে ভারতীয় দলকে আত্মবিশ্বাস যোগাবে এই বিরাট জয়।

আফগানদের বিরুদ্ধে ভারতের টেস্ট জয় নিয়ে ক্রিকেটপ্রেমীদের সংশয় ছিল না। আগ্রহ ছিল মূলত জয়ের ব্যবধান নিয়ে। সমর্থকদের প্রত্যাশা পূরণ করেই জিতলেন শুভমনেরা। দ্বিতীয় দিন খেলার শেষে আফগানিস্তানের প্রথম ইনিংসের রান ছিল ৫ উইকেটে ১১৩। ২২ গজে অপরাজিত ছিলেন রহমত শাহ (৪৩)। রহমত শেষ পর্যন্ত করেন ৬০। আফগানিস্তানের আর কোনও ক্রিকেটার ভারতীয় বোলিং আক্রমণের সামনে দাঁড়াতে পারেননি। আজ়মতুল্লা ওমরজ়াই (০), শরফুদ্দিন আশরফ (১১), মহম্মদ সালিম (০), জ়িয়াউর রহমানেরা (৬) ব্যর্থ। এক মাত্র নাঙ্গেয়ালিয়া খারোতে ৪ রানে অপরাজিত থাকেন। ১৫২ রানে শেষ হয়ে যায় আফগানদের প্রথম ইনিংস। ভারতের সফলতম বোলার অভিষেককারী সুতার। প্রথম ইনিংসে ৩৩ রানে ৬ উইকেট নেন তিনি। এ ছাড়া ৩৭ রানে ৩ উইকেট প্রসিদ্ধ কৃষ্ণের। ২১ রানে ১ উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। ৪১২ রানে পিছিয়ে থাকা সফরকারীদের ফলোঅন করায় ভারত। দ্বিতীয় ইনিংসেও উল্লেখ করার মতো লড়াই করতে পারেননি প্রায় কোনও ব্যাটারই। ওপেনার সেদিকুল্লা অটল করেন ৪২। এ ছাড়া তিন নম্বরে নামা রহমানুল্লা গুরবাজ়ের অবদান ২৪। বাকিরা কেউ দাঁড়াতেই পারেননি। আবদুল মালিক (৮), রহমত শাহ (১৩), হাসমতুল্লা শাহিদি (৫), আফসর জ়াজাই (৮), ওমরজ়াইয়েরা (০) দ্রুত ফিরে যান। ১১৮ রানে আফগানিস্তানের ৬ উইকেট পড়ে যাওয়ার পর ভারতের জয় ছিল সময়ের অপেক্ষা। তার উপর চোটের জন্য ব্যাট করতে নামেননি আসরফ। দ্বিতীয় ইনিংসে ভারতের সফলতম বোলার ওয়াশিংটন ৩৬ রানে ৪ উইকেট নিয়েছেন। ৩০ রানে ৩ উইকেট কুলদীপ যাদবের। ২৯ রানে ১ উইকেট সুতারের। এ ছাড়া মহম্মদ সিরাজ ১১ রানে ১ উইকেট নিয়েছেন। আইপিএলের ঠিক পরেই আফগানিস্তানের বিরুদ্ধে এই টেস্ট থেকে ভারতের প্রাপ্তির তালিকাটা বেশ বড়। ফর্মে ফিরেছেন ঋষভ পন্থ। সেঞ্চুরি এসেছে কেএল রাহুলের ব্যাট থেকে, রান পেয়েছেন ওয়াশিংটনও। স্পিনাররাও উইকেট পেয়েছেন। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বেহাল দশা থেকে কি বেরতে পারবে ভারত?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles