Monday, June 8, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

সৌরভ ঘনিষ্ঠের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ! স্বার্থের সংঘাত নিয়ে পত্রবোমা, জ্যাকের গোঁজে ফের বিপাকে সিএবি

RK NEWZ এমনিতেই কেউ ডাকে সুবিধাবাদী জ্যাক। একসময়ে সৌরভ গাঙ্গুলির নামে সর্বত্র বিষোদ্গার করে বেড়ানোর অভিযোগ ছিল এই সৌরভ ঘনিষ্ঠের। সুযোগ বুঝে সিএবিতে সৌরভের কাছের মানুষ সেজে দুর্নীতির কারসাজি করতে ব্যস্ত সুরজিৎ বলে অভিযোগ। সরকারি ভাবে স্বার্থের সংঘাতে জড়ানোর অভিযোগ জমা পড়ল সিএবি অ‌্যাপেক্স কাউন্সিল সদস‌্য সুরজিৎ লাহিড়ীর নামে। সোমবার প্রাঞ্জল পাল নামক জনৈক ব‌্যক্তি সিএবি-র এথিক্স অফিসার মহামান‌্য বিচারপতি জ‌্যোতির্ময় ভট্টাচার্য-র কাছে অভিযোগপত্র জমা করলেন। যার ফলে ফের মুখ পুড়ল সিএবি-র। লোধা আইন অধীনস্থ ভারতীয় বোর্ড ও তার অনুমোদিত সংস্থাদের কড়া নির্দেশিকা দেওয়া রয়েছে স্বার্থের সংঘাত নিয়ে। অর্থাৎ, পদ কিংবা প্রভাবশালী জায়গায় থেকে এমন কিছু করা যাবে না, যাতে ক্রিকেটের সঙ্গে ন‌্যূনতম সমঝোতা হয়। এখানে লিখে রাখা যাক, সুরজিৎ সিএবির অ‌্যাপেক্স কাউন্সিল সদস‌্য। আবার সিএবি আয়োজিত যে বেঙ্গল প্রো-টি-টোয়েন্টি লিগ চলছে, সেখানে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজি নোভাস রয়‌্যাল পুরুলিয়ার সঙ্গেও ওতঃপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন। টিমের খেলার সময় তাঁকে ডাগআউটে বসে থাকতে দেখা গিয়েছে। ট্রেনিংয়ের সময় মাঠে দেখা গিয়েছে। ময়দানের অভিযোগ ধরলে, তিনি সেই ফ্র্যাঞ্চাইজির উচ্চপদে রয়েছেন। যার পর সিএবির একাংশে ক্ষুব্ধ বলাবলি চলছিল, সুরজিৎ একজন অ‌্যাপেক্স কাউন্সিল সদস‌্য হওয়ার পর এটা করতে পারেন কীভাবে? এ তো স্পষ্ট স্বার্থের সংঘাত! যা লোধা আইনের ঘোরতর পরিপন্থী। কারণ, সুরজিৎ যেহেতু সিএবির অ‌্যাপেক্স কাউন্সিলে রয়েছেন রয়েছেন, তাই বাংলার দল নির্বাচনের সময় তাঁর ‘প্রভাব’ খাটানোর সম্ভাবনা মোটেই উড়িয়ে দেওয়া যায় না। তিনি নিজের ফ্র্যাঞ্চাইজির প্লেয়ারদের হয়ে সওয়াল করবেন না, কী গ‌্যারান্টি? উল্লেখ্য, এই সুরজিৎ সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই ক্রিকেটমহলে পরিচিত। সিএবি এথিক্স অফিসারকে পাঠানো অভিযোগপত্রে অভিযোগকারী প্রাঞ্জল পরিষ্কার লিখেছেন যে, সিএবির আইন নং ৬৭ ভেঙেছেন সংস্থার অ‌্যাপেক্স কাউন্সিল সদস‌্য সুরজিৎ। কিন্তু তার পরেও সিএবি আয়োজিত বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে তাঁকে দেখা যাচ্ছে। তাই তিনি সিএবি এথিক্স অফিসারের দৃষ্টি আকর্ষণ করছেন। যথাযথ পদক্ষেপ করার অনুরোধ করছেন। কারণ, সুরজিৎ সুপ্রিম কোর্টের নির্দেশিকা অমান‌্য করে খেলাটাকে কলুষিত করছেন। একটা একটা করে দিন যাচ্ছে, আর লোধা কমিটির অবজেক্টিভ ও স্পিরিটকে লঙ্ঘন করা হচ্ছে। তাই তিনি অনুরোধ করছেন, যত দ্রুত সম্ভব এ বিষয়ে শুনানির দিন ধার্য করতে। সুরজিৎ সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই ক্রিকেটমহলে পরিচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles