Wednesday, May 13, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

হাওড়ার তৃণমূল নেতারা গোপনে এসএমএস ও হোয়াটস অ্যাপ কল করছেন!‌ দাদা আমাকে একটু আপনার দলে জায়গা করে দিন!‌ পুরভোটের আগে বিজেপিতে ঢুকতে মরিয়া তৃণমূলীরা

RK NEWZ দীর্ঘদিন ধরে হাওড়া পুরসভার নির্বাচন না হওয়ায়, শহরের নাগরিক পরিষেবা কার্যত ভেঙে পড়েছে বলে অভিযোগ করে থাকেন অনেকে। রাস্তা সংস্কার, নিকাশি সংস্কার, পানীয় জল সরবরাহ থেকে শুরু করে বিভিন্ন নাগরিক পরিষেবা নিয়ে ক্ষোভ ক্রমশ বাড়ছে শহরবাসীর মধ্যে। এ বারের বিধানসভা নির্বাচনে এই বিষয়টিকে প্রচারের হাতিয়ার করেছিল বিজেপি। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, বিধানসভা ভোটে হাওড়া ও বালি পুর এলাকায় বিজেপি ভালো ফল করার পিছনে এটা একটা অন্যতম বড় কারণ। তাই ভোট মিটতেই হাওড়া ও বালিতে পুরভোটের সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে। সে কথা মাথায় রেখে হাওড়া ও বালিতে তৃণমূল ও বাম নেতা-কর্মীদের অনেকেই এখন বিজেপিতে ঢোকার জন্য মরিয়া হয়ে উঠেছেন। তা নিয়ে অনেকেই বিজেপি নেতাদের কাছে দরবার করছেন। যদিও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে দলে কাউকে নেওয়া হবে না। তার পরেও হাওড়া অনেক তৃণমূল নেতা-কর্মী এখন নিজেদের বিজেপির সমর্থক বা বিজেপি ঘনিষ্ঠ বলে পরিচয় দিতে শুরু করেছেন। তৃণমূলের একাধিক প্রাক্তন কাউন্সিলার, বিধায়ক এবং নিচুতলার নেতা-কর্মীরা বিজেপিতে ঢোকার জন্য নানা জায়গায় তদ্বির করছেন। হাওড়ার এক বিজেপি নেতার কথায়, ‘ক’দিন আগেও যে সব তৃণমূল নেতারা আমাদের ফোন ধরতেন না, তাঁরা এখন গোপনে এসএমএস করছেন। কেউ আবার হোয়াটস অ্যাপ কল করছেন। সবার একটাই আবেদন, দাদা আমাকে একটু আপনার দলে জায়গা করে দিন।’

হাওড়া কলকাতার অবৈধ প্রোমোটাররাও সুযোগ খুঁজে চলেছেন। যে কোনও অছিলায় বিজেপির কোনও নেতাকে পাকড়াও করার। এমনিতেই শহরের আনাচে-কানাচে গজিয়ে ওঠা অবৈধ ব্যবসার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে জানান দিলীপ। তিনি বলেন, ‘আমাদের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সব নিয়ম মেনেই কাজ হবে। যেমন ভাবে মন্ত্রিসভা বিস্তার হবে, মন্ত্রীরা দায়িত্ব নেবেন। তাঁরা এগুলি খুঁটিয়ে দেখবেন। আইনগত ব্যবস্থা মেনে এই কাজ করা হবে। যা চলেছিল, ঠিক চলেনি। এ বার ঠিক ভাবে চলতে হবে। মঙ্গলবার দুপুরে তিলজলায় টালিখোলা মসজিদের কাছে একটি পাঁচতলা বাড়ির ভিতরে থাকা চামড়ার কারখানায় আগুন লাগে। এই ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে আরও তিন জন চিকিৎসাধীন বলে খবর। মুখ্যমন্ত্রী নির্দেশে এই ঘটনায় কলকাতা পুলিশ কমিশনার, পুর কমিশনার, দমকল ও ক্ষুদ্র-মাঝারি শিল্পের সচিবদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। বুধবারের মধ্যে এই কমিটি রিপোর্ট জমা দেবে। তিলজলা, ট্যাংরা, তপসিয়া থেকে শুরু করে নাজিরাবাদ-সহ একাধিক জায়গায় হামেশাই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গত কয়েকমাসে। একাধিক জায়গায় দেখা গিয়েছে, অবৈধ ভাবে ব্যবসা চালানো হচ্ছিল, অথবা সঠিক অগ্নিনির্বাপক ব্যবস্থা মেনে কাজ করা হয়নি। সেই প্রবণতা বন্ধের চেষ্টা করা হচ্ছে বলে এ দিন জানান দিলীপ। মন্ত্রীর কথায়, ‘কলকাতা এবং তার আশেপাশে এরকম একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তার সঠিক তদন্ত হয়নি। এর আগে বড় হাসপাতালে আগুন ধরেছিল, সেটা মর্মান্তিক ঘটনা। এগুলি চেপে দেওয়া হয়েছে। এগুলির বৈধতা যাচাই করা হয় না।’

গ্রেপ্তার করা হল বরাহনগর পুরসভার তৃণমূল কাউন্সিলারকে। মঙ্গলবার রাতে বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার শান্তনু মজুমদার ওরফে মেজোকে গ্রেপ্তার করা হয়। তাঁর সঙ্গে তাঁর ভাই সাগর মজুমদারকেও গ্রেপ্তার করে বালি থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, শান্তনুর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছে। অভিযোগ, স্থানীয় এক মহিলার বাড়িতে জোর করে ভাড়াটে ঢুকিয়েছেন শান্তনু। তা নিয়ে বিবাদের সূত্রপাত। পরে সেই বিবাদ মেটাতে সালিশি সভা ডাকা হয়েছিল। তাতেও শান্তনু জড়িত বলেই অভিযোগ। এর পরেই পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা। সেখানে পুলিশের পরামর্শে তিনি থানায় লিখিত অভিযোগ জানান। তার ভিত্তিতেই পরে শান্তনুকে গ্রেপ্তার করে পুলিশ। শান্তনুকে আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করবে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, ভোটের আগেও এই তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে অশান্তি তৈরির অভিযোগ ওঠে। প্রসঙ্গত, ২০২৪ সালে বরাহনগর বিধানসভার উপনির্বাচনের দিন সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যকেও মারধরের অভিযোগ উঠেছিল শান্তনুর বিরুদ্ধে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles