Wednesday, May 13, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

বিদেশিদের দ্বারা সংঘটিত অপরাধ সবচেয়ে বেশি হয়েছে পশ্চিমবঙ্গেই!‌ ভারতে বিভিন্ন অপরাধে ধৃত বিদেশি নাগরিকদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যাই সবচেয়ে বেশি

RK NEWZ ভারতে বিভিন্ন অপরাধে ধৃত বিদেশি নাগরিকদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যাই সবচেয়ে বেশি। এনসিআরবি-র রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালে ৩০৯১ জন বাংলাদেশি নাগরিককে কোনও না কোনও অপরাধের অভিযোগে এ দেশে গ্রেফতার করা হয়েছেন। ভারতে বিদেশিদের দ্বারা সংঘটিত অপরাধ সবচেয়ে বেশি হয়েছে পশ্চিমবঙ্গেই। আর কোনও রাজ্য এই পরিসংখ্যানে পশ্চিমবঙ্গের ধারেকাছে নেই। এমনটাই দাবি করা হয়েছেজাতীয় ক্রাইম রেকর্ড ব্যুরো (এনসিআরবি)-র রিপোর্টে। সেখানে বলা হয়েছে, ২০২৪ সালে পশ্চিমবঙ্গে মোট ৯৯২টি মামলার ক্ষেত্রে অপরাধী ছিলেন বিদেশি। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে এই তালিকায় শীর্ষ রয়েছে দিল্লি। সেখানে বিদেশিরা যেমন অপরাধ করেছেন, তেমন বিদেশিদের বিরুদ্ধেও অপরাধ করা হয়েছে। দুই ক্ষেত্রেই কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে দিল্লি শীর্ষে রয়েছে। ২০২৪ সালে দিল্লিতে বিদেশিদের বিরুদ্ধে মোট ৬৪টি অপরাধের ঘটনা ঘটেছিল। দেশে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে এটাই সর্বোচ্চ। ওই বছর দেশে কোনও না কোনও অপরাধের মামলায় মোট ধৃত বিদেশির সংখ্যা ছিল ৪৭৯৪ জন। তাঁদের মধ্যে ৯৪৪ জন মহিলা এবং ১১ জন তৃতীয় লিঙ্গের নাগরিক। বিদেশি নাগরিক আইন এবং বিদেশি নাগরিক নথিভুক্তকরণ আইনের অধীনেই অধিকাংশকে গ্রেফতার করা হয়। এ ছাড়া, পাসপোর্ট আইন এবং এনডিপিএস আইনেও কেউ কেউ ধরা পড়েছেন ভারতীয় পুলিশের জালে। ভারতীয় দণ্ডবিধি বা ভারতীয় ন্যায় সংহিতার মামলাগুলির ক্ষেত্রে বিদেশিদের বিরুদ্ধে সাধারণত জালিয়াতি (১২৭টি মামলা), চুরি (১১২টি মামলা), প্রতারণা (৭৮টি মামলা) এবং খুনের (৪৫টি মামলা) অভিযোগ রয়েছে।

বিদেশিদের বিরুদ্ধে অপরাধের ঘটনা ২০২৩ সালের চেয়ে ২০২৪ সালে বেড়ে গিয়েছিল। এ ক্ষেত্রে রাজ্যগুলির মধ্যে শীর্ষে মহারাষ্ট্র, তার পরেই রয়েছে কর্নাটক। এগুলির অধিকাংশই বিদেশি নাগরিকদের থেকে চুরি-ডাকাতির মামলা। তবে ২০২৪ সালে বিদেশি নাগরিকের উপর যৌন হেনস্থা, ধর্ষণ, খুন, অপহরণের মতো কিছু মামলাও কেন্দ্রের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এই সমস্ত ক্ষেত্রে অধিকাংশ বিদেশি নির্যাতিতা পর্যটক। তালিকায় সবচেয়ে বেশি রয়েছেন নেপালিরা। তার পর বাংলাদেশি, মায়ানমার এবং আমেরিকার নাগরিকদের কথা বলা হয়েছে।বাংলাদেশিদের বিরুদ্ধে ৩,০৯১টি মামলার মধ্যে ১,৬৭৬টি মামলাই বিদেশি নাগরিক আইন এবং বিদেশি নাগরিক নথিভুক্তকরণ আইনে রুজু করা হয়েছে, যা মোট মামলার ৫৪.২ শতাংশ। এ ছাড়া, পাসপোর্ট আইনে ৪১.৫ শতাংশ মামলা রুজু করা হয়েছে পড়শি দেশের নাগরিকদের বিরুদ্ধে। নাইজিরিয়ানদের বিরুদ্ধে মামলাগুলির প্রকৃতি আবার ভিন্ন। তাঁদের ক্ষেত্রে অধিকাংশ মামলাই বেআইনি মাদকদ্রব্য সংক্রান্ত। এ ছাড়া, বিদেশি নাগরিক আইনেও কিছু মামলা নাইজিরিয়ানদের বিরুদ্ধে রয়েছে ভারতে। নেপালিদের বিরুদ্ধে মাদক সংক্রান্ত মামলা ছাড়াও স্থানীয় ভাবে সংঘটিত অপরাধ, চুরির অভিযোগ রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles