Top 5 This Week

spot_img

Related Posts

রাজকুমার হলেন বড়পর্দার ‘‌সৌরভ গাঙ্গুলী’‌!‌ শুটিং শুরু! নির্বাচনের পর ইডেনে জীবনীধর্মী ছবির শুট?

কথা ছিল, এপ্রিল মাস থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনীছবির শুটিং শুরু হবে। কিন্তু হয়নি। যোগাযোগের চেষ্টা করা হয়েছিল সৌরভের আপ্তসহায়ক ও সিএবি-র কোষাধ্যক্ষ সঞ্জয় দাসের সঙ্গে। তাঁরা এ বিষয়ে কোনও সাড়া দেননি। তবে ঘনিষ্ঠ সূত্রের খবর, আপাতত মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুটিং চলছে। নির্বাচনের ফলপ্রকাশের পর ইডেন, সৌরভের বাড়ি-সহ কলকাতার নানা জায়গায় শুটিং চলবে। সেই অনুযায়ী মাস পড়তেই ক্যামেরার মুখোমুখি রাজকুমার রাও। শুটিং শুরু সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনীধর্মী ছবির। প্রথমে জানিয়েছিল, ছবির শুটিং পিছিয়ে মার্চের বদলে এপ্রিল মাস থেকে শুরু হবে। সেই অনুযায়ী মাসের পয়লা তারিখেই পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানের ক্যামেরার মুখোমুখি বড়পর্দার ‘সৌরভ’ রাজকুমার রাও। এ খবর রাজকুমার এবং পরিচালক উভয়েই সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন। সেই সঙ্গে ভাগ করে নিয়েছেন ছবির নাম। সৌরভ সর্বত্র ‘দাদা’ নামে পরিচিত। সেই কথা মাথায় রেখে ছবির নাম ‘দাদা’। রাজকুমারের ভাগ করে নেওয়া আরও একটি ছবিতে স্টেডিয়ামের সাদা-কালো ছবি। ক্লাব হাউসের মাথায় লেখা ‘সৌরভ গাঙ্গুলি স্ট্যান্ড’। এই স্ট্যান্ড ২০১৭-য় কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে বিশেষ ভাবে সৌরভের জন্য বানানো। কলকাতায় শুটিং হচ্ছে? না কি মুম্বইয়ের কোনও স্টুডিয়োয় এক ফালি সেট বানানো হয়েছে? ফেব্রুয়ারির শেষের দিকে শোনা গিয়েছিল, মার্চের শুরুতে কলকাতায় চলে আসবেন রাজকুমার। তিনি কয়েক দিন থাকবেন সৌরভের বাড়িতে। খুঁটিয়ে দেখবেন, জানবেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ককে। তার পর শুটিং শুরু করবেন। চরিত্রের খাতিরে ইতিমধ্যেই ওজন বাড়িয়েছেন বড়পর্দার ‘সৌরভ’। রাজকুমার ছাড়াও এই ছবিতে দেখা যেতে পারে বোমান ইরানি, গজরাজ রাও, অপরাজিতা আঢ্যকে। প্রসঙ্গত, বোমান এবং অপরাজিতা যথাক্রমে সৌরভের বাবা ‘চণ্ডী গঙ্গোপাধ্যায়’ এবং মা ‘নিরূপা গঙ্গোপাধ্যায়’-এর ভূমিকায় অভিনয় করবেন বলেই শোনা গিয়েছে। এ ছাড়াও, গুরুত্বপূর্ণ একটি চরিত্রের জন্য নাকি ‘অডিশন’ দিয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles