ক্রিকেটপ্রেমীদের জন্য বড় সুখবর। কৃষ্ণনগরে আইপিএল ফ্যান পার্ক, উন্মাদনায় মেতে উঠল ক্রিকেটপ্রেমীরা। বিসিসিআইয়ের উদ্যোগে এবার নদিয়ার কৃষ্ণনগরে আয়োজন করা হয়েছে আইপিএল ফ্যান পার্ক। দেশজুড়ে প্রায় ৫০টি শহরে এই বিশেষ আয়োজন করা হলেও, তার মধ্যে অন্যতম হিসেবে বেছে নেওয়া হয়েছে কৃষ্ণনগরের ডি এল রায় স্টেডিয়ামকেই। আইপিএল এখন শুধুমাত্র একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, এটি এক বিশাল বিনোদনের উৎসব।

কিন্তু অনেক সমর্থকের পক্ষে মাঠে গিয়ে সরাসরি খেলা দেখা সম্ভব হয় না। সেই অভাব পূরণ করতেই বিসিসিআই এই ফ্যান পার্কের আয়োজন করেছে, যাতে সাধারণ মানুষও স্টেডিয়ামের মত পরিবেশে খেলা উপভোগ করতে পারেন। সারা দেশে প্রায় ৫০টি শহরে এই বিশেষ আয়োজন করেছে বিসিসিআই। তার মধ্যে অন্যতম হিসেবে বেছে নেওয়া হয়েছে কৃষ্ণনগরের ডি এল রায় স্টেডিয়ামকে।





