Friday, April 24, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

স্বাস্থ্য থেকে শিল্প, সব পদ থেকে ইস্তফা সুখ্যমন্ত্রীর!‌ ২৩টি দফতরের কমিটি ও বোর্ড থেকে সরে দাঁড়ালেন মমতা

সরকারি চিঠিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই সংশ্লিষ্ট পদগুলি থেকে ইস্তফা দিয়েছেন এবং সেই ইস্তফা গ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত শুরু করতে বলা হয়েছে। ভোটের মুখে একাধিক সরকারি কমিটি, বোর্ড ও সংস্থার পদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মর্মে রাজ্যের হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স দফতরের তরফে নবান্ন থেকে বিজ্ঞপ্তি পাঠানো হল সব দফতরের শীর্ষ আধিকারিকদের কাছে। নবান্নের এক আমলা বলেন, এটি সাধারণ প্রশাসনিক বিষয়। ভোটের আগে প্রতিবারই এরকম হয়। সরকারি চিঠিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই সংশ্লিষ্ট পদগুলি থেকে ইস্তফা দিয়েছেন এবং সেই ইস্তফা গ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত শুরু করতে বলা হয়েছে। শুধু তালিকাভুক্ত পদ নয়, এর বাইরে অন্য কোনও সংস্থা বা প্রতিষ্ঠানে যদি তাঁর কোনও পদ থাকে, সেখান থেকেও ইস্তফা গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নের তরফে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট দফতরগুলিকে নির্দিষ্ট সময়ের মধ্যে এই ইস্তফা গ্রহণ সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে। চিঠিতে উল্লেখ রয়েছে, আগামী ২৫ মার্চ বিকেল ৪টার মধ্যে সমস্ত দফতরকে কমপ্লায়েন্স রিপোর্ট পাঠাতে হবে। সংযুক্ত তালিকা অনুযায়ী, স্বাস্থ্য, বন, তথ্য ও সংস্কৃতি, সংখ্যালঘু বিষয়ক, অনগ্রসর শ্রেণি, তফসিলি উপজাতি, ভূমি ও ভূমি সংস্কার, পরিকল্পনা, বিপর্যয় মোকাবিলা, স্কিল ডেভেলপমেন্ট থেকে শিল্প দফতর বিভিন্ন ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যান বা সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন মুখ্যমন্ত্রী। এই সমস্ত পদ থেকেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত প্রশাসনিক ও রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে ঠিক কী কারণে একযোগে এতগুলি পদ থেকে ইস্তফা, তা নিয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles