Top 5 This Week

spot_img

Related Posts

আত্মনির্ভর নাইটদের ‘নতুন ঘর’! আইপিএলের আগেই নিজস্ব স্টেডিয়াম তৈরি করল

‘নতুন ঘর’ পেয়ে উচ্ছ্বসিত শাহরুখ। আইপিএল শুরুর আগেই বড় চমক দিল কেকেআর। আত্মপ্রকাশ করছে নাইটদের নতুন স্টেডিয়াম। চলতি বছরেই ওই স্টেডিয়ামে খেলতে নামবে নাইটরা। আইপিএলের আগেই নিজস্ব স্টেডিয়াম তৈরি করল আত্মনির্ভর নাইটরা, লস অ্যাঞ্জেলসে স্টেডিয়াম তৈরি করেছে কেকেআর। আইপিএল শুরুর আগেই বড় চমক দিল কেকেআর। এবার আত্মপ্রকাশ করছে নাইটদের নতুন স্টেডিয়াম। শোনা যাচ্ছে, আগামী অলিম্পিকে সেই স্টেডিয়ামে খেলাও হতে পারে। বছরখানেক আগেই এই স্টেডিয়াম তৈরির খবর মিলেছিল। বৃহস্পতিবার নাইটদের তরফ থেকে জানানো হয়েছে, স্টেডিয়াম তৈরির কাজ সম্পন্ন। এবছর থেকে সেখানে ম্যাচ খেলা হবে। আগামী দিনে ক্রিকেটকে আরও ছড়িয়ে দিতে এই নতুন স্টেডিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, আশাবাদী নাইট শিবির। দীর্ঘদিন ধরেই মার্কিন মুলুকের ক্রিকেটে নাইটরা যথেষ্ট সক্রিয়। আমেরিকার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। এবার সেখানেই নিজস্ব স্টেডিয়াম তৈরি করে ফেলল কেকেআর ম্যানেজমেন্ট। জানা গিয়েছে ক্যালিফোর্নিয়ার পমোনা ফেয়ারপ্লেক্সে তৈরি হয়েছে নাইটদের নতুন স্টেডিয়াম। আগামী দিনে এখানেই খেলবে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। দলের মালিক শাহরুখ খান বলেন, “গত কয়েকবছরে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে কেকেআর পরিবার। এখন লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স নিজেদের ‘ঘর’ পেয়েছে, সেটা খুবই আনন্দের।”

মার্কিন মুলুকে ক্রিকেট এখনও সেরকম জনপ্রিয় নয়। তবে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ আমেরিকায় আয়োজিত হওয়ার পর থেকে সেদেশে ক্রিকেট নিয়ে আগ্রহ বাড়ছে। গত বছরই শোনা গিয়েছিল, অলিম্পিকের জন‌্য কেকেআরকেই স্টেডিয়াম তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে। কেকেআরের তৈরি স্টেডিয়ামেই সব ম‌্যাচ খেলবে টিম ইন্ডিয়া। স্টেডিয়াম তৈরির জন্য কেকেআর ম্যানেজমেন্টকে জমিও দেয় মার্কিন প্রশাসন। সেই স্টেডিয়াম তৈরির কাজ শেষ। দু’বছর পরে ওই স্টেডিয়ামেই অলিম্পিক খেলতে নামবে টিম ইন্ডিয়া।

২০২৮ সালে অলিম্পিক আয়োজিত হবে লস অ্যাঞ্জেলসে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, একটা কিংবা দু’টো স্টেডিয়ামে অলিম্পিকে ক্রিকেটের সব ম‌্যাচের আয়োজন করা হবে। আপাতত যা ঠিক হয়েছে, তাতে ছ’টা টিম খেলবে অলিম্পিকে। সেখানে পুরুষ আর মহিলা দু’টো বিভাগই রাখা হয়েছে ক্রিকেটে। র‌্যাঙ্কিং অনুযায়ী টিমগুলো সুযোগ পাবে। ফলে পরপর দু’বার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া ভারত যে খেলবে, সেটা একপ্রকার নিশ্চিত। ভারতের অলিম্পিক স্বপ্নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবে কেকেআরও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles