Top 5 This Week

spot_img

Related Posts

ইডেন গার্ডেন্সে এলেন, দেখলেন এবং জয় করলেন মহারাজ!‌ ক্রিকেট ও বিনোদনের যুগলবন্দিতে মহারাজকীয় উদ্বোধনে ‘বিগ বস’

ক্রিকেট ও বিনোদনের যুগলবন্দিতে মেতে উঠল ইডেন। ক্রিকেটের ময়দান হোক বা দর্শকে ভরা প্রেক্ষাগৃহের মঞ্চে সঞ্চালনার দায়িত্ব, সবেতেই তিনি স্বতন্ত্র। ‘দাদাগিরি’র মঞ্চ মাতানোর পর এবার বাংলায় ‘বিগ বস’ হাউসে সৌরভ গঙ্গোপাধ্যায়। আর তারই আনুষ্ঠানিক ঘোষণা ও লোগো লঞ্চ হয়ে গেল শুক্র সন্ধ্যায়। আয়োজিত হল জমকালো ক্রিকেট ম্যাচও। আক্ষরিক অর্থেই এদিন যেন বিগ ফ্রাইডে। মহারাজ ইডেন গার্ডেন্সে এলেন, দেখলেন এবং জয় করলেন। শো শুরু হবে সেপ্টেম্বরে। তার আগে এদিনই যেন ঘোষিত হয়ে গেল নির্ঘণ্ট। তবে কারা থাকবেন বাংলার বিগ বস হাউসে, সেই প্রশ্ন রয়েই গেল। যা ক্রমশ প্রকাশ্য। এদিনের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল টলিউড একাদশ বনাম বিগ বস একাদশের তারকা খচিত ক্রিকেট ম্যাচ। সেই খেলায় দেখা গেল যিশু সেনগুপ্ত, সৌরভ দাসের মতো অভিনেতাদের। সৌরভকে বলতে শোনা গেল, খুব ভালো লাগছে। এমন শো এই প্রথম সঞ্চালনা করব। আশা করি মহড়া হবে। আপনারা সবাই দেখবেন। সেরা অংশ হলেন প্রতিযোগীরা। ভিন্ন ভিন্ন মানসিকতা, সংস্কৃতি। সব মিলিয়ে চ্যালেঞ্জ। সম্প্রচারকারী চ্যানেলের তরফে বলা হয়, ”বাঙালি কেবলই স্বপ্ন দেখে না। লড়তেও জানে। জিততেও। দেওয়ালে পিঠ ঠেকে গেলে ঘুরে দাঁড়াতেও জানে। তার উদাহরণ সৌরভ গঙ্গোপাধ্যায়।” শুটিং শুরু হতে এখনও কিছুটা সময় লাগবে। তবে অনেক চমক অপেক্ষা করছে। যদিও কবে, কোন স্লটে বাংলা টেলিভিশনে ‘বিগ বস’র সম্প্রচার হবে তা এখনও জানা যায়নি। ‘বিগ বস’-এর মতো শো মানেই ঘটনার ঘনঘটা। প্রায় দশ বছর আগে কালার্সের পর্দায় দেখা গিয়েছিল ‘বিগ বস’। এবার সম্পূর্ণ নতুনভাবে এই শো দেখা যাবে। যাকে ঘিরে চর্চা অন্য মাত্রা পেল শুক্রবারের অনুষ্ঠানের পর থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles