Saturday, April 25, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

পিছিয়ে যাচ্ছে আইপিএল!‌ ভারতের কোটি টাকার লিগ শুরু কবে?‌

টি-২০ বিশ্বকাপ শেষ হওয়ার পরেই দামামা বেজে যাবে আইপিএলের। ২৬ মার্চ থেকে ভারতের কোটি টাকার লিগ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে যাবে। আগে জানা গিয়েছিল, ২৬ মার্চ শুরু হবে এ বারের আইপিএল। কিন্তু এখন জানা গিয়েছে, সূচিতে বদল হতে চলেছে। ২৬ মার্চের বদলে ২৮ মার্চ শুরু হবে প্রতিযোগিতা। ফাইনাল ৩১ মে। অর্থাৎ, দু’দিন পিছিয়ে যাচ্ছে আইপিএল। কিন্তু এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড কোনও ঘোষণা করেনি। আইপিএলের পূর্ণাঙ্গ সূচি এখনও তৈরি হয়নি। জানা গিয়েছে, পরের সপ্তাহে বৈঠকে বসবেন আইপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্যেরা। সেখানেই সূচি তৈরি হতে পারে। সূচি তৈরিতে সমস্যা করছে বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন। এ বছর পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও অসমে ভোট রয়েছে। কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠ ইডেন। চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠ এমএ চিদম্বরম স্টেডিয়াম। গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের কয়েকটি ম্যাচ হতে পারে। সেই কারণেই ভাবনা-চিন্তা করতে হচ্ছে গভর্নিং কাউন্সিলকে। ২০০৮ সালে আইপিএল শুরু হওয়ার পর ২০০৯, ২০১৪, ২০১৯ ও ২০২৪ সালে লোকসভা নির্বাচনের সময়ও আইপিএলের সূচি বদলাতে হয়েছিল। কখনও ভোটের দিন দেখে সূচি, কখনও আবার দু’টি অর্ধে হয়েছিল প্রতিযোগিতা। এ বার কী সূচি হয় সে দিকে নজর রয়েছে ক্রিকেটপ্রেমীদের। আইপিএলের উদ্বোধনী ম্যাচ কোথায় হবে তা নিয়েও সিদ্ধান্ত নিতে হবে গভর্নিং কাউন্সিলের সদস্যদের। সাধারণত, গত বারের বিজয়ী দলের মাঠে এ বারের প্রতিযোগিতা শুরু হয়। ফাইনালও সেখানেই হয়। কিন্তু গত বার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল জেতার পর উল্লাস চলাকালীন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় চাপে কর্নাটক ক্রিকেট সংস্থা। চিন্নাস্বামী স্টেডিয়ামে বেশ কিছু সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে। সেখান থেকে কিছু ম্যাচ সরানো হবে কি না, তা নিয়েও আলোচনা হওয়ার কথা বৈঠকে। আরেকটা বিষয় নিয়েও সংশয় থাকছে। সাধারণত যারা গতবারের চ্যাম্পিয়ন তাদের ঘরের মাঠে উদ্বোধনী ম্যাচ হয়। গত মরশুমে চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু আরসিবি এবার চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলবে কি না, তার উত্তর এখনও পাওয়া যায়নি। ফলে কোথায় উদ্বোধনী অনুষ্ঠান হবে তা নিশ্চিত নয়। টি-২০ বিশ্বকাপ শেষ হওয়ার পরেই দামামা বেজে যাবে আইপিএলের। ৮ মার্চ বিশ্বকাপের ফাইনাল। তার ১৮ দিন পর, অর্থাৎ ২৬ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল আইপিএলের ১৯তম সংস্করণের। ফাইনাল হবে ৩১ মে। এতটা পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু সমস্যা অন্য জায়গায়। মার্চ থেকে মে মাসের মধ্যে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল ও পুদুচেরিতে নির্বাচন। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে কলকাতা নাইট রাইডার্স ও তামিলনাড়ু থেকে চেন্নাই সুপার কিংস আইপিএলে খেলবে। পাঁচ রাজ্যের নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। সম্ভবত সেই কারণেই এতো জটিলতা। ৫ রাজ্যের নির্বাচনের কারণে সেটা নিয়ে সমস্যা রয়েছে। বিসিসিআইয়ের প্রাথমিক পরিকল্পনা ছিল, দুই ভাগে সূচি প্রকাশ করার। প্রথম পর্যায়ের সূচি প্রকাশ করে অন্তত ধোঁয়াশা কাটানো যেত। এরপর নির্বাচনের দিনক্ষণ প্রকাশের পর পরিস্থিতি বুঝে পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত করা যেত। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় হয়েছিল। ফ্র্যাঞ্চাইজিগুলোকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles