সমাজমাধ্যমেও টিকিটের কালোবাজারীর বিজ্ঞাপন! টিকিটের আকাশছোঁয়া চাহিদা দেখে ঝোপ বুঝে কোপ মারতে ছাড়ছে না কালোবাজারি কারবারিরা। খোলাবাজারে কালোবাজারি চলার খবরও পাওয়া গিয়েছে। রবিবারের ‘মহারণ’ ঘিরে এখন থেকেই ফুটছে তিলোত্তমা। ইডেন ম্যাচের টিকিটের চাহিদাও তুঙ্গে। ইডেনে ক্যারিবিয়ান দলের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার ম্যাচ একপ্রকার কোয়ার্টার ফাইনাল। রবিবারের ‘মহারণ’ ঘিরে এখন থেকেই ফুটছে তিলোত্তমা। গ্রুপ পর্বে ভারতের কোনও ম্যাচ পায়নি কলকাতা। তাই সুপার এইটের ‘ডু অর ডাই’ ম্যাচে সূর্যকুমারদের দেখার সুযোগ হাতছাড়া করতে চাইছেন না ক্রিকেটভক্তরা। আজ ময়দান চত্বরে গিয়ে দেখা গেল থিকথিকে ভিড়। প্রত্যেকেই এসেছে একটা টিকিটের খোঁজে। ময়দান চত্বরে কান পাতলে শোনা যাচ্ছে, দূরদূরান্ত থেকে অনেকেই ভোর ভোর চলে এসেছেন। টিকিটের আকাশছোঁয়া চাহিদা দেখে ঝোপ বুঝে কোপ মারতে ছাড়ছে না কালোবাজারি কারবারিরা। শুক্রবার লোয়ার টিয়ারের টিকিট বিক্রি হয়েছে ৩০ হাজার টাকায়। শনিবার টাকার অঙ্কটা ৫০ হাজারে চলে যেতে পারে বলে আশঙ্কা। তাছাড়াও আপার টিয়ারের টিকিট বিক্রির খবর পাওয়া গিয়েছে ২০-২৫ হাজার টাকায়। ৯০০ টাকার টিকিট বিকোচ্ছে ৫-৭ হাজার টাকায়। এখানেই শেষ নয়। ১০ হাজারেও টিকিট বিক্রির কথা জানা গিয়েছে। খোলা বাজারেই দেদার চলছে এই ব্যবসা। উল্লেখ্য, প্রথম দফায় যে টিকিট ছাড়া হয়েছিল, তা ইতিমধ্যেই নিঃশেষিত। দ্বিতীয় দফার টিকিট এখনও পর্যন্ত অনলাইনে পাওয়া যাচ্ছে না। ওয়েবসাইটে গেলে টিকিট কাটার কোনও অপশনের দেখা মিলছে না। মাঠের লড়াইয়ের আগেই টিকিটের বাজারে চলছে কালোবাজারি। খোলা আকাশের নিচে সকাল থেকেই চলছে কালোবাজারি। প্রথম দফায় ছাড়া টিকিট মুহূর্তে নিঃশেষ। দ্বিতীয় দফা এখনও অনলাইনে উন্মুক্ত হয়নি। এমনকি, ওয়েবসাইটে টিকিট কাটার অপশনই নেই। যে কারণে কালোবাজারিরা সক্রিয় হয়ে উঠেছে। ৯০০ টাকার টিকিট বিক্রি হচ্ছে প্রায় ৫-৭ হাজারে, লোয়ার টিয়ার ৩০ হাজারে, আপার টিয়ার ২০-২৫ হাজারে বিক্রির খবর মিলেছে। সমর্থকদের ক্ষোভ থাকলেও উত্তেজনায় ভাটা নেই। ইডেনের ২২ গজে টিম ইন্ডিয়ার লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছে শহরবাসী।
রবিবারের খেলা দুই দলের কাছেই কার্যত কোয়ার্টার ফাইনাল। যে দল জিতবে, সে সেমিতে। অন্য দল টুর্নামেন্টকে বিদায় জানাবে। সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে পরাস্ত হওয়ার পর জিম্বাবোয়েকে ৭২ রানে হারিয়ে চাঙ্গা হার্দিকরা। এবার ক্যারিবিয়ান বধের লক্ষ্যে ইডেনের ২২ গজে নামবেন তাঁরা। গতবারের চ্যাম্পিয়ন ভারতের খেলা দেখতে মুখিয়ে দর্শক। ক্রিকেটের নন্দনকানন সেদিন হাউসফুল থাকবে।





