Sunday, May 3, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

কৌলিন্য হারিয়েছে ইডেন গার্ডেন্স?‌ বিশ্বকাপের সেমিফাইনাল সরছে কলকাতা থেকে!

ইডেনে সেমিফাইনালের সম্ভাবনা আরও ক্ষীণ। ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটাই কি শেষ? ইডেন গার্ডেন্সের মতো ঐতিহাসিক স্টেডিয়াম রাতারাতি কৌলিন্য হারিয়েছে। ২০২৫ আইপিএলের ফাইনাল রাতারাতি ইডেন গার্ডেন্স থেকে সরিয়ে আহমেদাবাদে নিয়ে যাওয়া হয়েছিল, এখনও ক্ষোভ রয়েছে বঙ্গ ক্রিকেটপ্রেমীদের মনে। এবার বিশ্বকাপে আবারও সেই বঞ্চনার মুখে ইডেন। নেপথ্যে রয়েছে পাকিস্তানের গোঁ। পাকিস্তান আগেই জানিয়ে দিয়েছে, ভারতে তারা খেলতে আসবে না। ফলে গ্রুপ পর্ব থেকে সুপার এইট বা সেমিফাইনাল ফাইনাল, পাকিস্তান যতগুলি ম্যাচ খেলবে, সব ম্যাচের আয়োজন করতে হবে শ্রীলঙ্কায়। তাছাড়া আয়োজক হিসাবে শ্রীলঙ্কাও নিজেদের সব ম্যাচ দেশের মাটিতে খেলতে চেয়েছে। সেটা নিশ্চিত করতেই ফের বঞ্চনার শিকার হতে হচ্ছে ইডেনকে।

প্রাথমিকভাবে ঘোষিত সূচি অনুযায়ী, আগামী চার ম্যাচ একটি সেমিফাইনাল হওয়ার কথা ইডেনে। ৫ মার্চ দ্বিতীয় সেমিফাইনালে হওয়ার কথা ওয়াংখেড়েতে। সমস্যা হল, ওই সমীকরণে অনেক ‘যদি’-‘কিন্তু’ আছে। পুরো সূচিটাই অনিশ্চিত। আইসিসির পূর্বঘোষিত সূচি অনুযায়ী, ইডেনে আগামী ৪ মার্চের সেমিফাইনাল হওয়ার কথা। কিন্তু টুর্নামেন্টের মাঝপথে আইসিসি এমন এক সিদ্ধান্ত নিয়েছে, তাতে ইডেনের সেমিফাইনাল পাওয়াটা রীতিমতো অনিশ্চিত। ‘ইএসপিএন ক্রিকইনফো’র দাবি অনুযায়ী, আইসিসি সম্প্রচারকারী সংস্থাকে একটি চিঠি পাঠিয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে, বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল কলকাতায় হবেই সেটা নিশ্চিত নয়। প্রথম সেমিফাইনাল কলম্বো বা কলকাতার মধ্যে কোথাও একটা হবে। প্রথমে ঠিক ছিল পাকিস্তান যদি সেমিফাইনালে ওঠে তা হলে সেটি হবে কলম্বোতে। পাকিস্তান না উঠলে হবে কলকাতায়। কিন্তু যদি পাকিস্তানের পরিবর্তে শ্রীলঙ্কা সেমিফাইনালে ওঠে এবং তারা ভারত ছাড়া অন্য কোনও দলের মুখোমুখি হয়, তা হলেও প্রথম সেমিফাইনাল ইডেনের বদলে কলম্বোতে হবে।” সেমিফাইনালে বি গ্রুপ থেকে যদি পাকিস্তান ওঠে তাহলে তারা খেলবে কলম্বোতে। ভারত উঠলে সেই ম্যাচ আগে থেকেই ওয়াংখেড়েতে হওয়া নিশ্চিত। ফলে ইডেন কোনও ম্যাচ পাবে না। যদি শ্রীলঙ্কা ওঠে এবং তারা ভারত ছাড়া অন্য কোনও দেশের বিরুদ্ধে সেমিফাইনাল খেলে তাহলেও ইডেনে খেলা হবে না। সেই ম্যাচও হবে কলম্বোতে। পাকিস্তান এবং শ্রীলঙ্কা দু’দলই যদি সেমিতে ওঠে তাহলেও ইডেনে ম্যাচ হওয়ার কোনও সুযোগ নেই। একমাত্র যদি শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যে কোনও দলই সেমিফাইনালে না বা শ্রীলঙ্কা সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে খেলে আর পাকিস্তান না ওঠে, তবেই শেষ চারের ম্যাচ পাবে ইডেন। আগে যেমন শুধু পাকিস্তান উঠলে সেমিফাইনাল ইডেন থেকে সরে যেত, এখন আর সেই শর্ত আরও জটিল হচ্ছে। এ বার যোগ হয়েছে শ্রীলঙ্কাও। কোথায় ম্যাচ হবে, সেটা আইসিসিও জানে না, সমর্থকরাও জানেন না। অথচ টিকিট বিক্রি শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ ম্যাচ হবে এই ধরে নিয়েই টিকিট কিনতে হবে ক্রিকেটপ্রেমীদের। শেষমেশ জটিল সমীকরণে ম্যাচ পিছিয়ে গেলে অবশ্য আইসিসি টিকিটের পুরো দাম ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু প্রশ্ন হল, খেলা দেখতে যাওয়া মানে তো শুধু ম্যাচ টিকিট কেনা নয়, হোটেল বুকিং, বিমানের টিকিটের মতো নানাবিধ খরচ তো হয়। খেলা বাতিল হলে সেগুলো ফেরাবে কে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles