Friday, May 1, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

মহারণের আগে পাকিস্তান ক্রিকেটারের কথায় বিতর্ক!‌ ভারতের চাপে কলম্বোর পিচ বদলে দিতে পারে আইসিসি :‌ সাকলাইন

টি২০ বিশ্বকাপে কলম্বোর পিচে খুব বেশি রান হচ্ছে না। মন্থর গতির পিচ হচ্ছে। রবিবার পাকিস্তান ম্যাচের আগে ভারতের চাপে পিচ বদলে দিতে পারে আইসিসি। এমনই মন্তব্য করে বিতর্কে জড়ালেন সাকলাইন মুস্তাক। এমনই মন্তব্য করে বিতর্কে জড়ালেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সাকলাইন মুস্তাক। পাকিস্তান দলের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন প্রাক্তন ক্রিকেটারেরা। অনুষ্ঠানে উপস্থিত উমর গুল এবং মহম্মদ হাফিজ়ের প্রশ্ন, আগের ম্যাচে কেন ফাহিম আশরফকে দিয়ে এক ওভারও করানো হল না? সাকলাইন এ প্রসঙ্গে বলেন, “উসমান তারিককে একটা ম্যাচে খেলাল ওরা। ভারতের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী হবে ও। তবে দলে দু’জন পেসার এবং একজন অলরাউন্ডার থাকলে কম্বিনেশনই বদলে যায়। নিউ জ়িল্যান্ডের জিমি নিশামের দিকে তাকান। ও হল আমাদের ফাহিম আশরফের মতো। কোনও দিন এক ওভার বল করে, কোনও দিন ২০তম ওভার বল করে। পাকিস্তানের হয়ে কে ২০তম ওভার করে? তারিক, নওয়াজ়, শাদাব না আবরার? কেউ সফল ভাবে বল করতে পারেনি। ফাহিম পেরেছে।” আইসিসি-র সঙ্গে হওয়া ‘হাইব্রিড মডেল’ মেনে শ্রীলঙ্কায় টি২০ বিশ্বকাপের সব ম্যাচ খেলছে বাংলাদেশ। সেখানে যতগুলি ম্যাচ হয়েছে, কোনওটিতেই ২০০-র বেশি রান ওঠেনি। সেটাই রবিবার বদলে যেতে পারে বলে মনে করেন সাকলাইন। পাকিস্তানের প্রস্তুতি ঘেঁটে দিতে আইসিসি ব্যাটিং-সহায়ক পিচ বানাতে পারে বলে মনে করেন। পাকিস্তানের টিভি অনুষ্ঠান ‘গেম অন হ্যায়’-তে হাজির হয়েছিলেন সাকলাইন। তাঁকে জিজ্ঞাসা করা হয়, রবিবারের ম্যাচেও মন্থর পিচ থাকবে কি না। সাকলাইন বলেন, “এখনকার দিনে হাতে যে ধরনের প্রযুক্তি রয়েছে এবং আধুনিক জ্ঞান থাকা মাঠকর্মীরা রয়েছেন, তাতে পিচ বদলে যেতেই পারে। আপনারা জানতেও পারবেন না। আমরা সকলেই জানি আইসিসি কাদের কথায় চলে।” সাকলাইনের ধারণা, পাকিস্তান ম্যাচের আগে বিসিসিআই জোর করে পিচ বদলে দিতে পারে। তবে দিল্লিতে ভারতের অনুশীলন দেখে যা বোঝা গিয়েছে, তাতে কলম্বোয় মন্থর পিচ হবে মনে করেই প্রস্তুতি নিচ্ছে ভারত।

আমেরিকা, নামিবিয়ার স্পিনারদের বিরুদ্ধে সমস্যায় পড়েছেন ভারতীয় ব্যাটারেরা। এ বার সামনে পাকিস্তান। সলমন আলি আঘার দলে বেশ কয়েক জন ভাল স্পিনার রয়েছেন। ভারতীয় দল কি উদ্বিগ্ন? পার্থিব পটেলের প্রশ্নে পাক স্পিনারদের তেমন গুরুত্ব দিতে চাইলেন না বরুণ চক্রবর্তী। যদিও পাকিস্তানের একটি সুবিধার কথা মেনে নিয়েছেন। ভারত-নামিবিয়া ম্যাচের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম ধারাভাষ্যকার পার্থিব পাকিস্তানের স্পিন আক্রমণ নিয়ে প্রশ্ন করেন বরুণকে। জবাবে ভারতীয় দলের স্পিনার হাসতে হাসতে বলেছেন, ‘‘বিশ্বকাপে সব ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। এ নিয়ে সন্দেহ নেই। আমরা পরের ম্যাচটা খেলার জন্য মুখিয়ে রয়েছি। সকলেই খুব উত্তেজিত। চ্যালেঞ্জ নিতে আমরা তৈরি।’’ এর পরেই বরুণ বলেছেন, ‘‘আমরা কিন্তু স্পিনের বিরুদ্ধে বেশ শক্তিশালী। আমাদের স্পিন আক্রমণও বেশ ভাল। আমার তো মনে হয় ওদের চেয়ে আমরা একটু হলেও এগিয়ে রয়েছি। ওরা একই পরিবেশে দুটো ম্যাচ খেলেছে। পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে ভাল ভাবে। এই সুবিধাটা ওরা পাবে। তবে আমার বিশ্বাস, দল হিসাবে আমরা ওদের চেয়ে ভাল। আমাদের প্রস্তুতিও ভাল হয়েছে।’’ পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে শাদাব খান, আবরার আহমেদ, মহম্মদ নওয়াজ়, সাইম আয়ুব, উসমান তারিকের মতো স্পিনারেরা রয়েছেন। পাকিস্তানের বোলিং আক্রমণের মূল শক্তিই স্পিন। পাক স্পিনারদের হালকা ভাবে নেয় না কোনও দলই। অতীতে ভারতীয় ব্যাটারেরাও পাক স্পিনারদের বিরুদ্ধে সমস্যায় পড়েছেন। তবে সতীর্থদের উপর আস্থা রাখছেন বরুণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles