Tuesday, April 28, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

মোবাইলে আইএসএল দেখতে বিরাট খরচ! আইএসএলে নেওয়া হচ্ছে না চার্চিল ব্রাদার্সকে

এ মরশুমে আইএসএল সম্প্রচারের স্বত্ত্ব পেয়েছে ফ্যানকোড। ফ্যানকোডের সঙ্গে গাঁটছড়া বেঁধেই টেলিভিশনে আইএসএল দেখাবে সোনি স্পোর্টস। এর জন্য ফ্যানকোডকে একটি নির্দিষ্ট অর্থ দেবে সোনি। এ মরশুমে আইএসএল সম্প্রচারের স্বত্ত্ব পেয়েছে ফ্যানকোড। যার অর্থ এতদিন জিওহটস্টারে আইএসএলের ম্যাচগুলি দেখা গেলেও এবার দেশের শীর্ষ লিগ দেখা যাবে ফ্যানকোডে। তবে সেটা বিনামূল্যে নয়। ফুটবলপ্রেমীদের ভালোরকম গাঁটের কড়ি খরচ করতে হবে। সংস্থার তরফে জানানো হয়েছে, আইএসএলের প্রতিটা ম্যাচ দেখতে খরচ হবে ২৫ টাকা। অর্থাৎ কোনও সমর্থক যদি নির্দিষ্ট একটি ম্যাচ দেখতে চান তাহলে তাঁকে ২৫ টাকা খরচ করতে হবে। নির্দিষ্ট একটি ক্লাবের সব খেলা দেখতে চাইলে এককালীন খরচ করতে হবে ১৯৯টাকা। অর্থাৎ শুধু মোহনবাগান, ইস্টবেঙ্গল বা মহামেডানের সব খেলা দেখতে চাইলে ১৯৯ টাকা খরচ করতে হবে। গোটা মরশুমের সব খেলা দেখার জন্য খরচ করতে হবে ২৯৯ টাকা। তবে বিশেষ কিছু কোড ব্যবহার করলে ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। প্রথমে ফ্যানকোড ভেবেছিল নিজেদের প্ল্যাটফর্মেই এবারের আইএসএল দেখাবে তারা। কিন্তু ক্লাবগুলো চাপ দিতে শুরু করে টেলিভিশনে ম্যাচ দেখানোর বিষয়টি নিয়ে। তখন থেকেই শোনা যাচ্ছিল, ফ্যানকোডের সঙ্গে গাঁটছড়া বেঁধেই টেলিভিশনে আইএসএল দেখাবে সোনি স্পোর্টস। এর জন্য ফ্যানকোডকে একটি নির্দিষ্ট অর্থ দেবে সোনি। সব ঠিক থাকলে ১৪ ফেব্রুয়ারি থেকেই সব ম্যাচ সোনি স্পোর্টসের পর্দায় দেখা যাবে। ডুরান্ড কাপ সম্প্রচার করেছিল সোনি স্পোর্টস। তারপর থেকেই ভারতীয় ফুটবলে আসতে চাইছিল এই সংস্থা। শুধুমাত্র এবারের আইএসএলে নয় সোনি চাইছিল দীর্ঘ মেয়াদিভাবে ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত থাকতে। কিন্তু শুধুমাত্র একটা আইএসএল করার ক্ষেত্রে আগ্রহ দেখাতে নারাজ ছিল। সেই জন্যই শুধুমাত্র এবারের আইএসএল স্বত্ব পাওয়ার বিষয়ে সরাসরি দরপত্র তোলেনি। ফ্যানকোড যখনই ৮.৬২ কোটি টাকায় এবারের আইএসএলের টেলিভিশন ও ডিজিট্যাল সম্প্রচারের স্বত্ব পেয়েছিল তখন থেকেই আবার সোনির নাম ভেসে উঠেছিল। তার কারণ, ফ্যানকোডের ডিজিটাল মাধ্যম থাকলেও তারা টেলিভিশন সম্প্রচারকারী সংস্থা নয়। অথচ টেলিভিশন স্বত্বও তাদের কাছে ছিল। অন্যদিকে, আইএসএল ক্লাবগুলো চাইছিল আইএসএলের মতো একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট ডিজিটাল মাধ্যমের পাশাপাশি টেলিভিশনেও দেখাক। ফলে সোনি এবং ফ্যানকোড গাঁটছড়া বেঁধেছে। এখন যা পরিস্থিতি তাতে আইএসএলের সব ম্যাচ টিভিতে দেখা যাবে সোনিতে। আর ফ্যানকোডে দেখতে গাঁটের কড়ি খরচ করতে হবে ফুটবলপ্রেমীদের।

বদলাতে হচ্ছে আইএসএলের ক্রীড়াসূচি। মাঠের সমস্যায় ১৬ ফেব্রুয়ারি ভুবনেশ্বরে ওড়িশা এফসি এবং পাঞ্জাবের মধ্যে ম্যাচটি হচ্ছে না। পরে কবে, কখন ম্যাচটি হবে তা নিয়ে এখনই অবশ্য নতুন করে কিছু বলা হয়নি। আইএসএলে চার্চিল ব্রাদার্সের অন্তর্ভুক্তির আবেদন নাকচ করল ফেডারেশনের কার্যকরী সমিতি। ফলে আইএসএলে দেখা যাবে চার্চিল ব্রাদার্সকে। ক্লাবগুলির গভর্নিং কাউন্সিলের চ্যাটারে সই করা-সহ চার্চিল ব্রাদার্সের এই মরশুমের আইএসএলে যোগদান নিয়ে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ কার্যকরী কমিটির মিটিং ছিল ভারতীয় ফুটবল ফেডারেশনে। চার্চিল না থাকায় সূচিতে যে অদলবদলের মারাত্মক প্রভাব পড়ত, তা হল না। ক্লাবগুলি না চাইলেও চার্চিল ব্রাদার্সকে এই মরশুমে আইএসএলে ঢোকার জন্য কার্যকরী কমিটির মিটিং ডেকেছে ফেডারেশন। কিন্তু এমন সময় মিটিংটা ডাকা হয়েছিল, যার ঠিক দু’দিন পরে ইন্ডিয়ান সুপার লিগ শুরু হওয়ার কথা। ক্রীড়াসূচিও সম্পূর্ণ। এই অবস্থায় আইএসএল শুরুর দু’দিন আগে চার্চিল ব্রাদার্সের নাম প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত হলে পুরো ক্রীড়াসূচিটাই তো ঘেঁটে ‘ঘ’ হয়ে যেত। চার্চিলকে শেষ মুহূর্তে আইএসএলে ঢোকানোর পিছনে ফেডারেশনের অসমর্থিত সূত্রে খবর হল, অনেক আগেই ফেডারেশন যেহেতু গত মরশুমের আই লিগ চ্যাম্পিয়ন হিসাবে চার্চিল ব্রাদার্সের নাম ঘোষণা করে দিয়েছিল, তাই ক্যাসের নির্দেশে ইন্টার কাশীকে চ্যাম্পিয়ন ঘোষণা করতে বাধ্য হলেও আইএসএলে চার্চিলকে ঢুকিয়ে পাপস্খলন করতে চাইছে ফেডারেশন। আগেরদিন কোরামের অভাবে ফেডারেশনের কার্যকরী কমিটির মিটিং না হলেও তিনজন সদস্য লিখিত আকারে জানিয়ে দেন, আইএসএলে চার্চিলকে সুযোগ দেওয়ার কথা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles