৭৫ পেরিয়ে ‘৭৬এ পা’। ব্যাঁটরা ক্রিকেট ক্লাব! প্রতিষ্ঠা দিবস উদযাপন। সন্ধ্যা ক্লাব প্রাঙ্গনে একান্ত ঘরোয়া অনুষ্ঠান। সমাজসেবামূলক কাজ। ক্লাব সদস্যদের পরিবারের লোকজন নিয়ে সঙ্গীতানুষ্ঠান। হাজির ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের প্রাক্তন প্রেসিডেন্ট ও ভারতীয় বোর্ডের আইপিএল গভর্নিং কাউন্সিলের প্রাক্তন সদস্য অভিষেক ডালমিয়া। হরেক অনুষ্ঠান। সন্ধ্যায় সুরমূর্ছনা।

প্রান্তিক মানুষদের কম্বল বিতরণ করেন বেলুড় রামকৃষ্ণ মিশনের মহারাজও। ব্যাঁটরা ক্লাবের সভাপতি যজ্ঞেশ্বর সামন্ত, ক্লাবের সম্পাদক বিশ্বনাথ সামন্ত, সিএবির প্রতিনিধি তথা প্ল্যাটিনাম জুবলি কমিটির সম্পাদক সুকুমার সামন্ত সহ অন্যান্য সদস্যবৃন্দ সহ অনেকেই হাজির ছিলেন ব্যাঁটরা ক্রিকেট ক্লাবের ৭৬ বছর প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে ২৪ ডিসেম্বর ক্লাবের প্রতিষ্ঠা দিবস দিবসে।

৭৫ বছর পূর্তি উদযাপনে ছিল ক্রিকেট গান উৎসব অনুষ্ঠান। ব্যাঁটরা ক্রিকেট ক্লাবে পরিবারের ক্রিকেট। প্রতিষ্ঠা দিবস উদযাপনের শেষ দিনে ক্রিকেটীয় পরিবেশ হয়ে উঠেছে সকল বয়সের মিলনস্থল। পঁচাত্তর তম বর্ষে পা রাখা ক্লাবের প্রতিষ্ঠা দিবস উদযাপনের তৃতীয় দিনে ক্রিকেটের পাশাপাশি খাওয়া দাওয়া হৈ হুল্লোড়েও কমতি নেই। সকাল থেকেই হাওড়ার এলআরএস বাংলা স্পোর্টস অ্যাকাডেমির মাঠে শ্বেতশুভ্র ক্রিকেটীয় পোষাকে সেজেছিলেন প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা। ব্যাঁটরা ক্রিকেট ক্লাবের প্রেসিডেন্ট একাদশ বনাম সেক্রেটারি একাদশ। খেলেছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। সেক্রেটারি একাদশের হয়ে খেলেছিলেন মন্ত্রী। অপরাহ্নে প্রেসিডেন্ট একাদশের অভিষেক ডালমিয়া। প্রেসিডেন্ট একাদশের হার সেক্রেটারি একাদশের কাছে। খেলার শেষে সকলেরই প্রাপ্তি সুদৃশ্য ট্রফি। পদযাত্রা থেকে শুরু করে সন্ধ্যায় সুরমূর্ছনা। সন্ধ্যায় নাচে গানে আবৃত্তিতে সুবর্ণ সন্ধ্যায় তারকার সমাহার। খালি গলায় অভিষেক ডালমিয়া পত্নীর গান। প্রাক্তন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া ব্যাট হাতে। ঐতিহ্যবাহী ব্যাঁটরা ক্রিকেট ক্লাবের ৭৫ বছর পূর্তি। প্রথম দিন হাজির ছিলেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে বাংলা ক্রিকেট তারকা অরুনলাল, রাজ্যের মন্ত্রী অরূপ রায়, সঙ্গীতশিল্পী সিদ্ধার্থ রায়।

সারা বছর ধরে ছিল আরও অনেক অনুষ্ঠান। ৭৬ এ ও ব্যতিক্রম হল না। আগামী লক্ষ্যে এগিয়ে চলেছে ব্যাঁটরা ক্রিকেট ক্লাব।





