Sunday, June 28, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

রণক্ষেত্র বেকবাগান, ঝরল রক্ত, লাঠিচার্জ পুলিশের!‌ বাংলাদেশে দীপু দাস হত্যার প্রতিবাদে কলকাতায় মিছিল

দীপু দাসকে জীবন্ত পুড়িয়ে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন চত্বর৷ এ দিন দিপু দাসকে হত্যার প্রতিবাদে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন চত্বরে বিক্ষোভ দেখানোর চেষ্টা করে হিন্দু জাগরণ মঞ্চ সহ একাধিক হিন্দুত্ববাদী সংগঠন৷ সেই বিক্ষোভেই বাধা দেওয়ার চেষ্টা করে পুলিশ৷ ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা এগনোর চেষ্টা পুলিশ লাঠিচার্জ শুরু করে বলে অভিযোগ৷ মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা৷ পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হয়৷ গাড়ির ছাদেও উঠে পড়েন বিক্ষোভকারীরা৷ গন্ডগোলের জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে বেকবাগান চত্বর৷ মহম্মদ ইউনূসের ছবি মাটিতে ফেলে লাথিও মারেন বিক্ষোভকারীরা৷ পুলিশ লাঠিচার্জ শুরু করতেই ছত্রভঙ্গ হয়ে যান বিক্ষোভকারীরা৷ আতঙ্কে ছোটাছুটি শুরু করেন পথচারীরাও৷ বন্ধ হয়ে যায় দোকানপাট৷ বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ শুধু কলকাতা নয়, দীপু দাসের হত্যার প্রতিবাদে এ দিন দিল্লিতেও বাংলাদেশ দূতাবাসের বাইরে বিক্ষোভ দেখানো হয়৷ দিল্লিতে মূলত বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বেই এই বিক্ষোভ সংগঠিত করা হয়৷ তবে কোনওভাবেই বিক্ষোভকারীদের বাংলাদেশ দূতাবাসের ধারেকাছে ঘেঁষতে দেয়নি পুলিশ৷ দূতাবাসের অনেক আগেই ব্যারিকেড করে বিক্ষোভকারীদের আটকে দেওয়া হয়৷ বাংলাদেশ দূতাবাসকে ঘিরে নিরাপত্তার কড়াকড়িও বৃদ্ধি করা হয়েছে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles