পশ্চিমবঙ্গ মহিলা প্রদেশ কংগ্রেসের সভানেত্রীর নাম ঘোষণা করল হাত শিবির। রাজ্যের নতুন মহিলা কংগ্রেসের সভানেত্রী হলেন শ্রাবন্তী সিং। অন্যদিকে অন্ধ্রপ্রদেশের নতুন মহিলা কংগ্রেসের সভানেত্রী হয়েছেন অমর জাহান বেগ। একইভাবে প্রদেশ কংগ্রেস শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন করে দিয়েছে দলের হাই কমান্ড। জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে দুটো কমিটিকেই অনুমোদন দিয়েছেন। শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান হয়েছেন বর্ষীয়ান নেতা দেবপ্রসাদ রায়। আর প্রদেশ কংগ্রেসের ম্যানিফেস্টো কমিটির চেয়ারম্যান করা হয়েছে প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্যকে। ৯ জনের শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন করেছে জাতীয় কংগ্রেস এবং ১৫ জন সদস্যের ম্যানিফেস্টো কমিটি গঠিত হয়েছে। এই কমিটির বিশেষ আমন্ত্রিত সদস্য করা হয়েছে অধীর রঞ্জন চৌধুরী, দীপা দাসমুন্সিদের।





