Friday, July 3, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

এএফসি থেকে ২ বছরের জন্য নির্বাসিত মোহনবাগান!‌ চ্যাম্পিয়্যান্স লিগ টু-এর ম্যাচ খেলতে না যাওয়ায় ৪৭ লক্ষ টাকা জরিমানা!

শিয়ান চ্যাম্পিয়্যান্স লিগ টু-এর ম্যাচ খেলতে না যাওয়ার সিদ্ধান্তের জেরে মোহন বাগানকে কড়া শাস্তি দিল এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। আগামী দু’বছর এএফসির কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না ময়দানের শতাব্দীপ্রাচীন ক্লাবটি। ৪৭ লক্ষ টাকা জরিমানাও ধার্য করা হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে এই অর্থ এএফসিকে মেটাতে হবে মোহন বাগানকে। বুধবার সরকারিভাবে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। ঘটনার সূত্রপাত গত বছরের সেপ্টেম্বরের শেষে। এশিয়ান চ্যাম্পিয়্যান্স লিগ টু-এ ইরানের ক্লাব সেপাহানের বিরুদ্ধে ম্যাচ খেলতে ইরান সফরে যাওয়ার কথা ছিল মোহন বাগানের। তবে দীর্ঘ নাটকের পর শেষ পর্যন্ত সফর বাতিল করার সিদ্ধান্ত নেয় ক্লাব। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ম্যাচে না খেলার কথা জানানো হয় এবং ওয়াকওভার নেওয়ার সিদ্ধান্তের কথা বাগান কর্তৃপক্ষ জানায়। এএফসি ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, মোহনবাগান সুপার জায়ান্ট আগামী দুটি মরশুমের(২০২৭-২৮ পর্যন্ত)জন্য এএফসি ক্লাব প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ। যোগ্যতা অর্জন করলেও তারা খেলতে পারবে না। এই সিদ্ধান্তের জন্য বড় ধরনের শাস্তির মুখে পড়তে পারে মোহন বাগান। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হল। এএফসির এই কড়া শাস্তিতে আন্তর্জাতিক মঞ্চে বড় ধাক্কা খেল সবুজ–মেরুন শিবির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles