Friday, July 10, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

রবিবার সকালে কলকাতায় একটি ম্যারাথন!‌ ভোর থেকে নিয়ন্ত্রণ হবে যান চলাচল! রেড রোড বন্ধ শনি রাত থেকেই?‌

ম্যারাথনের জন্য রবিবার ভোর থেকে কলকাতায় নিয়ন্ত্রণ হবে যান চলাচল! রেড রোড বন্ধ শনিবার রাত থেকেই রবিবার সকালে কলকাতায় একটি ম্যারাথন আয়োজিত হচ্ছে। তার জন্য শনিবার রাত থেকেই বন্ধ হয়ে যাচ্ছে রেড রোডে যান চলাচল। রবিবার ভোর থেকে নিয়ন্ত্রণ হবে আরও বেশ কিছু রাস্তায় গাড়ি চলাচল। ম্যারাথনের জন্য শনিবার রাত থেকেই কলকাতার রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ শুরু। রবিবার সকালে কলকাতায় একটি ম্যারাথন আয়োজিত হচ্ছে। শনিবার রাত ১১টা থেকেই রেড রোডে যান চলাচল বন্ধ করে দেওয়া হচ্ছে। রবি দুপুর ১টা পর্যন্ত বা ম্যারাথন শেষ হওয়া পর্যন্ত ওই পথে যান চলাচল বন্ধ। রবি ভোর ৪টে থেকে দুপুর ১টা পর্যন্ত ম্যারাথন শেষ হওয়া পর্যন্ত কলকাতার আরও বেশ কিছু রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে। এই মর্মে ইতিমধ্যে একটি নির্দেশিকা জারি করেছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। খিদিরপুর রোড, ক্যাসুয়ারিনা এভিনিউ, কুইন্‌সওয়ে, আউটরাম ঘাট এবং নিউ পার্ক স্ট্রিটে ম্যারাথনের জন্য যান চলাচল বন্ধ থাকবে। ভোর ৪টে থেকে পণ্যবাহী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে আরও বেশ কিছু রাস্তায়। এই তালিকায় রয়েছে লেনিন সরণি থেকে এজেসি বোস রোড ক্রসিং পর্যন্ত জওহরলাল নেহরু রোড। একই রকম ভাবে পণ্যবাহী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ হবে ডাফরিন রোড, খিদিরপুর রোড, এজেসি বোস রোড (হেস্টিংস ক্রসিং থছেকে মল্লিকবাজার পর্যন্ত), নিউ রোড, হসপিটাল রোড, লাভার্‌স লেন এবং পার্ক সার্কাস সাত মাথার মোড়ে।

ম্যারাথনের জন্য প্রয়োজন অনুসারে মেয়ো রোড, ডাফরিন রোড, লাভার্‌স লেন, হসপিটাল রোড, জওহরলাল নেহরু রোড (লিন্ডসে স্ট্রিট এবং মিডলটন স্ট্রিটের মাঝে), এজেসি বোস রোড, ক্যামাক স্ট্রিট (থিয়েটার রো়ড এবং পার্ক স্ট্রিটের মাঝে), ফ্রি স্কুল স্ট্রিট, উড স্ট্রিট, হাঙ্গারফোর্ড স্ট্রিট, আরএ কিডওয়াই রোড, পার্ক স্ট্রিট, শেক্সপিয়র সরণি, সৈয়দ আমির আলি এভিনিউ, তালবাগান লেন, ওরিয়েন্ট রো, নিউ পার্ক স্ট্রিট, পার্ক সার্কাস কানেক্টর, সুরাওয়ার্দি এভিনিউয়েও যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। প্রয়োজন অনুসারে গাড়িগুলিকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে পুলিশের তরফে। রাজ্যের সব পুরসভার কর্মীর অনলাইন হাজিরা বাধ্যতামূলক, নতুন অ্যাপ চালু হতে পারে ডিসেম্বর মাসেই এজেসি বোস উড়ালপুল, ডিএল খান রোড এবং এজেসি বোস রোড হয়ে হাওড়ার দিকে যাওয়ার ছোটগাড়িগুলিকে হসপিটাল রোড, লাভার্স লেন হয়ে ঘুরিয়ে দেওয়া হবে। এই সময়ে কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় বাস, মিনিবাসগুলিরও যাত্রাপথে কিছুটা বদল করা হচ্ছে। এজেসি বোস রোড হয়ে হাওড়ামুখী বাস ও মিনিবাসগুলিকে ডিএল খান রোড এবং বেলভার্ড রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। ডায়মন্ডহারবার রোড হয়ে হাওড়ার দিকে যাওয়ার বাসগুলি যাবে হেস্টিংসের দিকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles