Sunday, July 12, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

বরোদাকে ৬ উইকেটে হারাল অভিমন্যু ঈশ্বরনের বাংলা!‌ দাপুটে জয় দিয়েই সৈয়দ মুস্তাক আলি ট্রফি অভিযান শুরু

অভিষেকের ঝোড়ো হাফ সেঞ্চুরি, বরোদাকে উড়িয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অভিযান শুরু বাংলার, দাপুটে জয় দিয়েই সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অভিযান শুরু করল বাংলা। হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বরোদাকে ৬ উইকেটে হারাল অভিমন্যু ঈশ্বরনের নেতৃত্বাধীন দল। ১৮২ রানের টার্গেট তাড়া করতে নেমে বাংলা মাত্র ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে গেল ১৭.১ ওভারেই। ৬টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ২৪ বলে সর্বাধিক ৫০ রান করেন ওপেনার অভিষেক পোড়েল। অপর ওপেনার করণ লাল ২১ বলে ৪২ রানের ইনিংস খেলেন, মেরেছেন ১টি চার ও চারটি ছয়। শাকির হাবিব গান্ধী ৪ বলে ৬ ও অভিমন্যু ১৫ বলে ১৬ রান করেন। এরপর সুদীপ কুমার ঘরামি ও শাহবাজ আহমেদের অবিচ্ছেদ্য জুটি বাংলাকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। শাহবাজের ২১ বলে অপরাজিত ৩৮ রানের ইনিংস সাজানো তিনটি চার ও ২টি ছয় দিয়ে। ১৮ বলে ২৭ রানে অপরাজিত থাকেন সুদীপ। নিনাদ রাথভা নেন ২ উইকেট। এর আগে, টস জিতে ফিল্ডিং নিয়েছিল বাংলা। এই ম্যাচে হার্দিক পাণ্ডিয়াকে পায়নি বরোদা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বরোদা তোলে ১৮১ রান। সাতে নেমে ভানু পানিয়া তিনটি চার ও চারটি ছয়ের সাহায্যে ২৭ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন। অধিনায়ক ক্রুণাল পাণ্ডিয়া ৩০ বলে ৩৯, শিবালিক শর্মা ১৩ বলে ৩২ ও শাশ্বত রাওয়াত ১৭ বলে ২৬ রান করেন। জিতেশ শর্মা ৭ বলে ৪ রানের বেশি করতে পারেননি। সক্ষম চৌধুরী ৩ ওভারে ২৪ ও ঋত্ত্বিক চট্টোপাধ্যায় ৪ ওভারে ৩৮ রান খরচ করে দুটি করে উইকেট নেন। মহম্মদ সামি ৪ ওভারে ৩৯ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন। সায়ন ঘোষ ৩ ওভারে ২৭ ও শাহবাজ আহমেদ ৪ ওভারে ২৬ রান দিয়ে একটি করে উইকেট দখল করেন। প্রদীপ্ত প্রামাণিক ২ ওভারে ২৬ রান দেন,কোনও উইকেট পাননি।

ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় দ্রুততম শতরানের রেকর্ড তাঁরই রয়েছে। সেই রেকর্ড ভাঙতে পারতেন উর্বিল পটেল। অল্পের জন্য পারলেন না। তবে বৈভব সূর্যবংশীর রেকর্ড ভাঙলেন আইপিএলে চেন্নাই সুপার কিংসের ব্যাটার। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে গুজরাতের হয়ে সার্ভিসেসের বিরুদ্ধে ৩১ বলে শতরান করেছেন উর্বিল। হায়দরাবাদের মাঠে ১৮৩ রান তাড়া করতে নেমে এই নজির গড়েছেন তিনি। ৩৭ বলে ১১৯ রানের ইনিংস খেলেছেন এই ডানহাতি ব্যাটার। মেরেছেন ১২ চার ও ১০ ছক্কা। ওপেনিংয়ে আর্য দেশাইয়ের সঙ্গে মাত্র ১১.১ ওভারে ১৭৪ রানের জুটি বেঁধেছেন উর্বিল। আর্য ৩৫ বলে ৬০ রান করেছেন। তিনিও ঝোড়ো ইনিংস খেলেছেন। তবে উর্বিলের ব্যাটিংয়ের কাছে সে দিকে কারও নজরই পড়েনি। ১২.৩ ওভারে ম্যাচ জিতে গিয়েছে গুজরাত। গত বছর সৈয়দ মুস্তাক আলিতেই ত্রিপুরার বিরুদ্ধে ২৮ বলে শতরান করেছিলেন উর্বিল। আরও একটি হলে নিজের রেকর্ড নিজেই ভেঙে ফেলতেন তিনি। তিন বলের জন্য তা হাতছাড়া হয়েছে। ২৮ বলে শতরান অবশ্য অভিষেক শর্মারও রয়েছে। ২০২৪ সালে পঞ্জাবের হয়ে মেঘালয়ের বিরুদ্ধে এই ইনিংস খেলেন। বৈভবের নজির ভেঙেছেন উর্বিল। কয়েক দিন আগে রাইজ়িং এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ভারত ‘এ’ দলের হয়ে ৩২ বলে শতরান করেছিল ১৪ বছরের বৈভব। সেই নজির এ দিন ভেঙে গিয়েছে। বুধবার ইডেনে বিহারের হয়ে মুস্তাক আলি খেলতে নামছে বৈভব। তার আগেই ভেঙে গেল তার নজির। নিলামে দল না পেলেও গত মরসুমে আইপিএলের মাঝে বংশ বেদীর পরিবর্ত হিসাবে উর্বিলকে নেয় চেন্নাই। ইডেনে নিজের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ১৮০ রান তাড়া করতে নেমে ১১ বলে ৩১ রানের ইনিংস খেলেন তিনি। শেষ ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ১৯ বলে ৩৭ রান করেন তিনি। অল্প সময়ে তাঁর মারকুটে ব্যাটিং প্রভাবিত করেছে ধোনিদের। এ বারের নিলামের আগে তাঁকে ধরে রেখেছে চেন্নাই। আগামী মরসুমে চেন্নাইয়ের ওপেনারের ভূমিকায় দেখা যেতে পারে তাঁকে। সেই সম্ভাবনা আরও বাড়িয়ে দিচ্ছে উর্বিলের এই সব ইনিংস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles