Thursday, July 30, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

সামির প্রাক্তন স্ত্রী’‌র নতুন ফন্দি! প্রদেশ দপ্তরে হাজির হাসিন জাহান, কাজ করতে চান কংগ্রেসের সঙ্গে

আসন্ন বিধানসভা ভোটের আগে আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসে যোগ দেবেন হাসিন জাহান? কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে দেখা করলেন হাসিন। ক্রিকেটার মহম্মদ সামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহান। সূত্রের খবর, কংগ্রেসের হয়ে কাজ করতে ইচ্ছুক বলে জানান। এখনও পর্যন্ত নিশ্চিত না হলেও সম্ভাবনা রয়েছে। আগামী বছরের শুরুর দিকেই বিধানসভা ভোট। ঘর গোছাতে শুরু করেছে সবকটি রাজনৈতিক দল। ভোটের দামামা বেজেছে কংগ্রেস শিবিরেও। সামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহানের প্রদেশ কংগ্রেস দপ্তরে যাওয়ার খবর তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কংগ্রেসের সঙ্গে কাজ করতে ইচ্ছুক বলেই জানা গিয়েছে। এই বিষয়ে হাসিন জাহান বা রাজ্য কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। দলের মুখপাত্র তথা রাজ্য সম্পাদক সংগঠন সুমন রায়চৌধুরীর বক্তব্য, “প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানিয়েছেন, কেউ কংগ্রেসে কাজ করতে চাইলে তাঁকে স্বাগত।”

রাহুল গান্ধীর রাজ্যে আসার সম্ভাবনা কালীপুজোর পর। বিহার নির্বাচন পুরোপুরি মিটিয়েই বাংলায় পূর্ণ নজর দেবেন রাহুল। তার জন‌্য রাজ্যে আগে দলের ভিত মজবুত করতে হবে। রাহুল কলকাতায় বড় করে একটি কর্মী-সমাবেশ করতে পারেন, সঙ্গে একটি জনসভাও। সব কিছুরই প্রস্তুতিতে নেমে পড়েছে প্রদেশ কংগ্রেস। সেই সময় কি আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসে যোগ দিতে পারেন ক্রিকেটার মহম্মদ সামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহান? সামির বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনে নাজেহাল হাসিন। এবার রাজনীতিতে প্রভাব বিস্তার করতে চলেছেন হাসিন। রাজনৈতিক চর্চায় থেকে সামিকে প্যাঁচে ফেলতেই এই স্পৃহা হাসিনের?‌ প্রশ্ন রাজনৈতিক মহলেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles