Sunday, April 26, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

টাটা স্টিল ওয়ার্ল্ড 25K পদার্পণ করল দশম বর্ষে!‌ কলকাতার সঙ্গে আমার সম্পর্ক সবসময়ই বিশেষ :‌ বাইচুং ভুটিয়া

হৃত্বিক :‌ টাটা স্টিল ওয়ার্ল্ড 25K কলকাতা দৌড় উৎসব পা রাখল দশম বর্ষে। বড়সড় উদযাপন। বিশ্বের প্রথম ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স গোল্ড লেবেল রেস। রেজিস্ট্রেশন শুরু। ভারতের অন্যতম বৃহত্তম অংশগ্রহণমূলক ক্রীড়া উৎসব। গৌরবময় দশম বর্ষ। অগণিত দৌড়বিদ এবং জাতির অনুপ্রেরণা। দশ বছরের যাত্রা প্রকৃত অর্থে ADecade of Difference-এর চেতনা। বিশ্বের প্রথম World Athletics Gold Label Race, রবিবার, ২১শে ডিসেম্বর ২০২৫-এ অনুষ্ঠিত হবে কলকাতার ঐতিহ্যবাহী রেড রোডে। যেখানে আন্তর্জাতিক ও ভারতীয় শীর্ষ দৌড়বিদদের পাশাপাশি অংশ নেবেন হাজার হাজার অপেশাদার দৌড়বিদ। আয়োজক প্রোক্যাম ইন্টারন্যাশনাল আজ ঘোষণা করেছে, রেসের অন-গ্রাউন্ড ও ভার্চুয়াল ক্যাটেগরির জন্য রেজিস্ট্রেন শুক্রবার, ১২ই সেপ্টেম্বর ২০২৫ থেকে শুরু নির্ধারিত ওয়েবসাইটে। এক দশকে টাটা স্টিল ওয়ার্ল্ড 25K কলকাতা শুধুমাত্র একটি দৌড় প্রতিযোগিতা নয়, বরং সংগঠনগত উৎকর্ষ, নারী-পুরুষ সমতার প্রচার, সমাজসেবা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। দৌড় হল ভারতে দ্রুততম বর্ধনশীল খেলা। রানিং ক্লাব ও ইভেন্টের সংখ্যা বেড়েছে। দীর্ঘ দূরত্বের দৌড়ে মহিলাদের অংশগ্রহণ বেড়েছে। কলকাতার সংস্কৃতি ও ঐতিহ্যকে দৌড়ের আনন্দের সঙ্গে মিশিয়ে এই ইভেন্ট তৈরি করেছে এক প্রাণবন্ত ফিটনেস আন্দোলন। এবারের সংস্করণ কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং রূপান্তর, অন্তর্ভুক্তি এবং প্রেরণার দশ বছর পূর্তি উৎসব।

টাটা স্টিলের কর্পোরেট সার্ভিসেস ভাইস প্রেসিডেন্ট ডিবি সুন্দারা রামম বলেন, “টাটা স্টিল গর্বের সঙ্গে উদযাপন করছে TSW25K দৌড়ের দশ বছর। এই ঐতিহাসিক আয়োজন কলকাতার ক্রীড়া ও সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। বিগত বছরগুলিতে TSW25K গড়ে তুলেছে ফিটনেস, সহনশীলতা এবং ঐক্যের চেতনাকে। কলকাতার প্রাণচঞ্চল এনার্জির প্রতিফলন ঘটিয়ে এটি আজ সকল স্তরের মানুষকে একত্রিত করছে। আমরা আশা করি ২০২৫ সংস্করণ আরও সফল হবে।” এই বছরকে বিশেষ করে তুলতে উপস্থিত থাকবেন ভারতের প্রাক্তন ফুটবল অধিনায়ক, ‘সিকিমিজ স্নাইপার’ বাইচুং ভুটিয়া এবং বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বাইচুং ভুটিয়া বলেন, “কলকাতার সঙ্গে আমার সম্পর্ক সবসময়ই বিশেষ। এখানেই আমার পেশাদার ফুটবল যাত্রা শুরু হয়েছিল, যা আমাকে অসংখ্য স্মৃতি ও আনন্দ উপহার দিয়েছে। আজ আমরা উদযাপন করছি টাটা স্টিল ওয়ার্ল্ড 25K কলকাতার ১০ম বর্ষপূর্তি। এটি আমার কাছে এক বিশেষ উপলক্ষ, যেখানে আমি আবারও কলকাতার মানুষদের অনুপ্রাণিত করতে পারব। আমি সবাইকে আহ্বান জানাই ২১শে ডিসেম্বর রেড রোডে অথবা ভার্চুয়ালি যোগ দিয়ে এই উৎসবকে সাফল্যমণ্ডিত করুন। আসুন,A Decade of Difference কে করি সবার উদযাপন।”

শ্রাবন্তী চট্টোপাধ্যায় বলেন, “এই আয়োজনের অংশ হতে পারা সত্যিই গর্বের। এটি শুধু একটি দৌড় নয়, বরং কলকাতার সংস্কৃতি, আনন্দ, সঙ্গীত, রঙিন পোশাক, নাচ-গানের এক মিলনমেলা। বিশেষ করে আনন্দ রান অংশগ্রহণকারীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। আমি সবাইকে আহ্বান জানাই এ যাত্রায় শরিক হতে এবং নিজের ফিটনেস অভিযাত্রা শুরু করতে।” আইডিএফসি ফার্স্ট ব্যাংকের সিএমও শ্রীপদ শেংদে বলেন, “দৌড় এবং আর্থিক সচ্ছলতার পথচলা একইভাবে পরিকল্পনা ও শৃঙ্খলার দাবি করে। আমরা গর্বিত এই আয়োজনে সহযোগী হতে পেরে, যা প্রতিফলিত করে দৃঢ়তা, অগ্রগতি এবং ঐক্যের মূল্যবোধ।” প্রোক্যাম ইন্টারন্যাশনালের জয়েন্ট এমডি বিবেক সিং বলেন, “টাটা স্টিল ওয়ার্ল্ড 25K কলকাতার দশম বর্ষপূর্তি আমাদের সবার জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। পূর্বাঞ্চলকে দৌড়াতে উদ্বুদ্ধ করার স্বপ্ন থেকে শুরু হয়ে আজ এটি বিশ্বের প্রথম Gold Label 25K Race এ রূপান্তরিত হয়েছে। এটি সম্ভব হতো না পশ্চিমবঙ্গ সরকার, ভারতীয় সেনা, কলকাতা পুলিশ, কর্পোরেশন এবং হাজারো অংশগ্রহণকারীর সহযোগিতা ছাড়া।”

রেড বুল যোগ দিচ্ছে দৌড় উৎসবে এবারের সংস্করণে বিশ্বখ্যাত এনার্জি ড্রিঙ্ক Red Bull যুক্ত হচ্ছে অফিসিয়াল পার্টনার হিসেবে, যা অংশগ্রহণকারীদের জন্য আনবে বাড়তি উচ্ছ্বাস ও শক্তি রানারদের জন্য বিশেষ আকর্ষণ অফিশিয়াল মার্চেন্ডাইজ (টি১০ স্পোর্টস)– সকল 25K অংশগ্রহণকারী পাবেন বিশেষভাবে ডিজাইন করা রেস-ডে টি-শার্ট। মেডেল অফ স্টিল– 25K শেষ করা প্রত্যেক দৌড়বিদকে দেওয়া হবে টাটা স্টিল দ্বারা নির্মিত বিশেষ পদক। ডেবিউট্যান্ট প্রোগ্রাম– প্রথমবারের মতো 25K অংশগ্রহণকারীদের জন্য বিশেষ বিব ও ব্যাজ। হোম রান স্কোয়াড – পরিবার নিয়ে একসঙ্গে অংশ নিলে দেওয়া হবে বিশেষ ডিজিটাল স্মারক। বিজয় দিবস ট্রফি– ভারতীয় সেনা, নৌবাহিনী ও বিমানবাহিনীর মধ্যে প্রতিযোগিতা, যা ২০১৮ সাল থেকে পূর্বাঞ্চল কমান্ডের গর্বিত অংশ। রেজিস্ট্রেশন বিবরণী – সব ক্যাটেগরির রেজিস্ট্রেশন (25K, 10K, আনন্দ রান, সিনিয়র সিটিজেন রান, চ্যাম্পিয়নস উইথ ডিসঅ্যাবিলিটি) শুরু হবে শুক্রবার, ১২ সেপ্টেম্বর সকাল ৭টা থেকে এবং চলবে ২৫ নভেম্বর পর্যন্ত বা আসন পূর্ণ না হওয়া পর্যন্ত। ভার্চুয়াল রান (25K, 10K ও 5K আনন্দ রান)এর রেজিস্ট্রেশন চলবে ১২ সেপ্টেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। নারী অংশগ্রহণ বাড়াতে 25K ও 10K ক্যাটেগরিতে নির্দিষ্ট সংখ্যক স্লট সংরক্ষিত।

  • শিল্পের মাধ্যমে মনোবল, সেবা এবং ক্রীড়া উৎকর্ষতার দশক উদযাপন। পূর্ব ভারতের বৃহত্তম অংশগ্রহণমূলক ক্রীড়া ইভেন্ট টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসে একটি অনন্য শিল্প প্রদর্শনীর উদ্বোধনের মাধ্যমে আরেকটি মাইলফলক অর্জন করেছে। প্রশংসিত শিল্পী শ্রী দেবাশীষ মল্লিক চৌধুরীর পরিচালনায় এই প্রদর্শনীটি ৯ থেকে ১১ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৩টা থেকে রাত ৮টার মধ্যে চলবে, যা সৃজনশীলতা, খেলাধুলা এবং সেবাকে এক শক্তিশালী সঙ্গমে একত্রিত করবে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট, বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচার, ইন্ডিয়ান আর্ট কলেজ এবং মন্টমার্টের মতো শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানের ২৫ জন তরুণ এবং উদীয়মান চিত্রশিল্পীকে নিয়ে এই প্রদর্শনীতে সাহস, স্থিতিস্থাপকতা এবং জাতীয় গর্বের বিষয়বস্তু তুলে ধরা হয়েছে। বেঙ্গল সাব এরিয়া, ইন্ডিয়ান আর্মির সহযোগিতায় আয়োজিত এই প্রদর্শনী থেকে প্রাপ্ত সমস্ত অর্থ ভারতীয় সেনাবাহিনীর বেঙ্গল সাব এরিয়া, আর্মি ওয়েলফেয়ার ফান্ডে দান করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপারমডেল ও পর্বতারোহী মাধবীলতা মিত্র, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন ও বেঙ্গল প্যারালিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট চন্দন রায়চৌধুরী, মিসেস ইন্ডিয়া ২০২৪ মিসেস বাসবদত্তা কর, এবং গ্র্যান্ডমাস্টার ও অর্জুন পুরষ্কারপ্রাপ্ত দাবাড়ু দিবেন্দু বড়ুয়া সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। গ্র্যান্ডমাস্টার দিবেন্দু বড়ুয়া বলেন, “টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা স্থিতিস্থাপকতা এবং শৃঙ্খলা প্রতিফলিত করে। শিল্পের মূল্যবোধের প্রতীক। এই প্রদর্শনী সুন্দরভাবে এই বিশ্বকে একত্রিত করে।” চন্দন রায়চৌধুরী বলেন, “খেলাধুলা এবং শিল্প উভয়ই একত্রিত করে এবং অনুপ্রাণিত করে। এই উদ্যোগ আমাদের ক্রীড়াবিদ, সশস্ত্র বাহিনী এবং বাংলার যুবসমাজের সৃজনশীলতাকে সম্মান করে।”

ছবি :‌ হৃত্বিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles