হকিতে এশিয়াসেরা ভারত! জোড়া গোল দিলপ্রীতের। কোরিয়াকে হারিয়ে বিশ্বকাপের টিকিট আদায় করে নিলেন হরমনপ্রীতেরা। চার বার এশিয়া কাপ জিতল ভারত। ২০০৩-এ প্রথম বার এশিয়া কাপ জিতেছিল পাকিস্তানকে ৪-২ হারিয়ে। ২০০৭-এ কোরিয়াকে ৭-২ গোলে হারিয়ে ট্রফি জিতেছিল। তৃতীয় বার ২০১৭-য় মালয়েশিয়াকে ২-১ হারিয়েছিল ভারত। বিশ্বের চতুর্থ দল যারা প্রতিটি হকি বিশ্বকাপে খেলেছে। বাকি তিনটি দল হল জার্মানি, নেদারল্যান্ডস এবং স্পেন। ভারত মাত্র এক বারই বিশ্বকাপ জিতেছে। ১৯৭৫-এ পাকিস্তানকে ২-১ হারিয়েছিল। তার আগ ১৯৭৩-এ রানার্স এবং ১৯৭৫-এ তৃতীয় হয়েছিল তারা। শেষ বার ২০২৩-এ ভুবনেশ্বর ও রৌরকেলায় হয়েছিল হকি বিশ্বকাপ। ভারত নবম স্থানে শেষ করেছিল। ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে চতুর্থবারের জন্য এশিয়া কাপ জিতে নিল ভারত। জোড়া গোল করলেন দিলপ্রীত সিং, বাকি দুটি গোল সুখজিৎ সিং ও অমিত রোহিদাসের। গ্রুপ থেকে ফাইনাল, গোটা টুর্নামেন্টে একটা ম্যাচও হারেননি হরমনপ্রীত সিংরা।

বিহারের রাজগীর স্টেডিয়ামে ফাইনাল শুরুর আগেই ভারতের জন্য আদর্শ পরিবেশ তৈরি হয়ে ছিল। গোটা স্টেডিয়াম সম্পূর্ণ ভর্তি। সবসময় শোনা যাচ্ছে ‘ইন্ডিয়া, ইন্ডিয়া’ ধ্বনি। কোরিয়াকে তাদের বৃত্তের মধ্যে ঠেলে দেয়। আচমকাই বৃত্তের মধ্যে বল পেয়ে যান সুখজিৎ। রিভার্স হিটে গোল করেন তিনি। ৩১ সেকেন্ডের মধ্যে এগিয়ে যায় ভারত। ম্যাচে চিনকে ৭-০ গোলে হারিয়েছিল ভারত। ৫০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন। তার কিছুক্ষণের মধ্যেই ৪-০ করেন অমিত রোহিদাস। কোরিয়ার রক্ষণ ভেবেছিল পেনাল্টি কর্নারের শট নেবেন অধিনায়ক হরমনপ্রীত। কিন্তু সবাইকে চমকে দিয়ে গোলার মতো শটে গোল করেন অমিত। ভারত ৪-০ এগিয়ে যাওয়ায় চতুর্থ কোয়ার্টারে চমক বেশি ছিল না। তারপরও একটি গোল শোধ করে দক্ষিণ কোরিয়া।

শেষ পর্যন্ত ভারত জেতে ৪-১ গোলে। গ্রুপ পর্বে চিন, জাপান, কাজাখস্তানকে হারান হরমনপ্রীতরা। সুপার ফোরে এই দক্ষিণ কোরিয়ার কাছেই ২-২ গোলে আটকে গিয়েছিল। এদিন অবশ্য দাপটের সঙ্গেই এশিয়া কাপ জিতে নিল ভারত। জোড়া গোল করে ফাইনালের নায়ক দিলপ্রীত সিংহ। অপর দু’টি গোল সুখজিৎ সিংহ এবং অমিত রোহিদাসের।




