Sunday, July 12, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

ক্রমাগত আক্রমণের শিকার সিএবি প্রেসিডেন্ট?‌ কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়কেও নিশানা উদ্দেশ্যপ্রণোদিতভাবে!‌

বেঙ্গল প্রো টি২০ চলছে। টুর্নামেন্ট শুরুর আগে থেকেই অনেকে সোশ্যাল মিডিয়ায় হা-হুতাশ শুরু করেন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে। টার্গেট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের টিম সিএবি, এমনকী সৌরভ গঙ্গোপাধ্যায়কেও অনেকে নিশানা করেন। এদের বলায় কিছু যায় আসে না। তবু সেই নিন্দুকেরা কি দেখছেন অভিষেক পোড়েল, শুভম দে, চন্দ্রহাসদের পারফরম্যান্স? ঈশান পোড়েল, সায়ন ঘোষদের পারফরম্যান্স। গরমের মধ্যেই আগুনে পারফরম্যান্স। নজর কেড়েছে লক্ষ্মী রতন শুক্লার পুত্র অগস্ত্য। এনসিসি যেমন জেলাভিত্তিক টুর্নামেন্ট করার প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে তেমনভাবেই সিএবির এই উদ্যোগকে সাধুবাদ। ক্রিকেটারদের উৎসাহিত করতেএই ধরনের টুর্নামেন্ট শুরু স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়রা করেছেন? এর সঙ্গে প্রশাসক হিসাবে জগমোহন ডালমিয়ার পুত্র অভি্যেক ডালমিয়ার অবদান অনস্বীকার্য। স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সিএবি সভাপতি হওয়ার পরেই এই লিগ শুরু হয়েছে। ফ্র্যাঞ্চাইজি জোগাড় থেকে যাবতীয় ব্যবস্থাপনা করেছেন। সঙ্গে তাঁর টিম। অবশ্যই সৌরভ গঙ্গোপাধ্যায়। শুরুতেই সব সুপারহিট হয় না, ধাপে ধাপে এগিয়ে যেতে হয়। মুম্বইয়ে এবার হলো। তামিলনাড়ুতে বেশ কয়েক বছর হচ্ছে। অনেক প্রতিভা পারফরম্যান্স দেখিয়ে জাতীয় দলেও ঢুকে পড়ছেন, আইপিএল কাঁপাচ্ছেন। সৌরভ, স্নেহাশিস গঙ্গোপাধ্যায়রা বাংলাতেও একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিলেন। ভিশন ২০২০ থেকেও কয়েকজন জাতীয় দলে ঢুকেছেন।

ভিন রাজ্যের ক্রিকেটার নিয়েই গলা চড়িয়ে সিএবিকে টার্গেট। বিভিন্ন রাজ্যের ক্রিকেটাররা দেদার বিভিন্ন ক্লাবে এসে খেলছেন। সেই পারফরম্যান্স দেখে ফ্র্যাঞ্চাইজিরা আকৃষ্ট। কেকেআর বাংলার প্লেয়ারদের দীর্ঘদিন নেয় না। এমন কেউ থাকেন যিনি যোগ্য হয়েও বঞ্চিত, সবার আগে স্নেহাশিস, সৌরভ গঙ্গোপাধ্যায়দের সহযোগিতা পাবেন। সব ক্ষেত্রেই যোগ্যতমকে দেখা হয়। ভালোর শেষ নেই। যদি মনে হয় ভিনরাজ্যের প্লেয়ার কেন? নেতিবাচক ভাবনা ছেড়ে ভালো পারফরম্যান্স মাঠে উজাড় করে দিতে মোটিভেশনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারেন ক্রিকেটাররা। শচীন-পুত্র তো মুম্বই ছেড়ে গোয়ায় গিয়েছেন। অনেক তারকা তো বিভিন্ন রাজ্য থেকে এসে বাংলায় বছরের পর বছর খেলেছেন। জাতীয় দলের দরজা খুলেছেন। সর্বোপরি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কেরিয়ারে চোখ রাখলেই অনুপ্রেরণা খুঁজে পাওয়ার প্রচুর রসদ মিলবে। ফোকাস ঠিক রাখুন ক্রিকেটাররা। তথাকথিত ভিনরাজ্যের প্লেয়ারদের চ্যালেঞ্জ মাঠেই ছোড়া হোক। বাকি কাজ নির্বাচকদের। বেঙ্গল প্রো টি২০ লিগে নজরকাড়াদের প্রেজেন্টেশন স্কাউটদের কাছেও পাঠায় সিএবি। সকলে নজর রাখেন। সৌরভ গঙ্গোপাধ্যায় না থাকলে এই লিগ স্টার স্পোর্টস অবধি যেত না। প্রচুর স্পনসর, যার অন্যতম কারণ এক টুর্নামেন্টের সবচেয়ে বড় মুখ সৌরভ গঙ্গোপাধ্যায় বলেই। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাল্যবন্ধু সঞ্জয় দাস এই টুর্নামেন্টের অগ্রগতির অন্যতম কারিগর।

মহম্মদ শামি, মুকেশ কুমার বা আকাশ দীপদের আকৃষ্ট করে সিএবির পরিকাঠামোর পূর্ণ সদ্ব্যবহার করেছেন ফোকাস ঠিক রেখে। বাঙালিরা এই লিগেও ভালো খেলেছেন। বাঙালি, অবাঙালি বলে কিছু হয় না। প্রতিভা আর পারফরম্যান্স শেষ কথা। ফেসবুক গ্রুপের কচকচানি নাকি ক্রিকেটে ফোকাস রাখা, কোন বিকল্প বেছে নেবেন তাতেই সংশ্লিষ্ট ক্রিকেটারের উন্নতি। আন্তর্জাতিক ও জাতীয় স্তরের সেরা ক্রিকেটারদের কোচ হিসেবে রেখে সিএবি যে বয়সভিত্তিক দলের শিবির চালায় তার সুফল মিলবেই। বাংলার ক্রিকেটের স্বার্থেই, আগে ক্রিকেট, তার উপর কিছু নেই। ইডেন প্রথমে পেয়েছিল ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট। যেটি হওয়ার কথা ছিল অক্টোবরে। এর মধ্যেই জানা যায় পরিবেশগত কারণে দিল্লি থেকে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সরতে পারে। এরপরেই তৎপরতা দেখান সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। ঘুরতে থাকে খেলা। ভারতের প্রতিপক্ষ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে দক্ষিণ আফ্রিকা যে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি উপভোগ্য ম্যাচ হবে তা বলার অপেক্ষা রাখে না। আইসিসি চেয়ারম্যান জয় শাহ, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়াদের সঙ্গে ক্রমাগত কথা চালিয়ে যেতে থাকেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। অবশেষে সূচির অদলবদল। ইডেন পেল ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট। তেম্বা বাভুমার নেতৃত্বে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা প্রোটিয়ারা চলতি মাসেই টেস্ট সিরিজ খেলতে যাবে জিম্বাবোয়েতে। এরপর টানা সাদা বলের সিরিজ খেলে লাল বলের ম্যাচে নামবে ইডেনে। দক্ষিণ আফ্রিকার নির্বাসন কাটিয়ে ফেরার সঙ্গে যেমন জড়িয়ে ইডেন, তেমনভাবেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে প্রথম ভারত সফরে এসে প্রথম ম্যাচটাই খেলবে ক্রিকেটের নন্দনকাননে। যা নিশ্চিত সিএবি সভাপতির দূরদর্শিতায়। উৎসবের আবহে ইডেনে হবে ক্রিকেটের মহোৎসব।

ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই ১৮ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে। সেই টেস্ট দলে কলকাতা নাইট রাইডার্সের কোনও ক্রিকেটার দলে না থাকলেও বাংলা রঞ্জি দলের দুই ক্রিকেটার ইংল্যান্ড গামী ভারতীয় দলে স্থান পেয়েছেন। এই দলটি ২০২৫-২৭ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ অংশ হিসেবে পাঁচ পাঁচ দিনের ম্যাচের টেস্ট সিরিজ খেলবে, যা এই বছর জুন থেকে আগস্ট পর্যন্ত ইংল্যান্ডের বিভিন্ন মাঠে অনুষ্ঠিত হবে। কিছুদিন আগেই দুই মহাতারকার টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষনার ফলে এই দলে উল্লেখযোগ্যভাবে রোহিত শর্মা ও বিরাট কোহলি অনুপস্থিত। রোহিত অবসর নেওয়াই ভারতীয় স্লের প্রারম্ভিক ব্যাটার শুভমান গিলকে অধিনায়ক বেছে নিয়েছেন টিম অজিত আগারকার। এটি একটি নতুন যুগের সূচনা বলে ক্রীড়া মহলের আশা, গিলের এই দলে তরুণ প্রতিভাদের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। আইপিএল-এ অসাধরণ প্রদর্শন করার পর সাই সুদর্শন প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পেয়েছেন। যা নির্বাচকদের তরুণ প্রতিভা বিকাশের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। অন্যদিকে, শ্রেয়াস আইয়ারকে বাদ দেওয়া হয়েছে, যা ফর্ম বা ফিটনেস সংক্রান্ত বিবেচনারও ইঙ্গিত দেয়। ইংল্যান্ড সফরে ভারতীয় দলে বাংলা থেকে দুই ক্রিকেটারের স্থান হয়েছে, ব্যাটার অভিমন্যু ঈশ্বরণ ও ফাস্ট বোলার আকাশ দীপ। ইংল্যান্ড সিরিজ়‌ের ভারতীয় টেস্ট দলে যে ১৮ জন সুযোগ পেয়েছেন, তার মধ্যে ১৭ জনই আইপিএল খেলেন । একমাত্র ক্রিকেটার বাংলার অভিমন্যু ঈশ্বরণ যে আইপিএলের কোনও দলে খেলেন না। ইংল্যান্ডের বিপক্ষে ভারত মোট পাঁচটি টেস্ট ম্যাচ খেলবে, যা হেডিংলি (লিডস), এজবাস্টন (বার্মিংহাম), লর্ডস (লন্ডন), ওল্ড ট্র্যাফোর্ড (ম্যানচেস্টার) এবং দ্য ওভাল (লন্ডন) মাঠে অনুষ্ঠিত হবে।

ভারতীয় টেস্ট দল:
শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্ত (সহ-অধিনায়ক ও উইকেটকিপার), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, করুণ নাইয়ার, অভিমন্যু ঈশ্বরণ, নিতীশ কুমার রেড্ডি, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব। ওয়াশিংটন সুন্দর, জসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণ, আর্শদীপ সিং, শার্দুল ঠাকুর

ইডেনে চলছে বেঙ্গল প্রিমিয়ার লিগ। তারই মধ্যে আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন স্নেহাশিস গাঙ্গুলি। অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। পেট ব্যথা-সহ কয়েকটি শারীরিক সমস্যা নিয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সিএবি সভাপতি। তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গল সকালে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে স্নেহাশিসকে। পেট ব্যথা ছাড়াও বমি ভাব এবং ডায়রিয়ার সমস্যা। চিকিৎসক সপ্তর্ষি বসু অধীনে ভর্তি সিএবি সভাপতি। ৫৯ বছরের প্রাক্তন ক্রিকেটারের শারীরিক অবস্থা স্থিতিশীল। আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে। উডল্যান্ডস হাসপাতালের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ‘মিস্টার স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সকালে ডায়রিয়া, বমি এবং পেটের ব্যথা নিয়ে ডা. সপ্তর্ষি বসুর তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি ইনট্রাভেনাস স্যালাইন এবং অ্যান্টিবায়োটিকস নিচ্ছেন। তিনি স্থিতিশীল এবং পর্যবেক্ষণে রয়েছেন।’ আইপিএলের পর শুরু হয়েছে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। গত কয়েক মাস ধরে ক্রিকেট প্রশাসক হিসাবে ব্যস্ততা চলছেই স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের। বেঙ্গল প্রো টি২০ লিগের বিভিন্ন বিষয় নিয়ে মিটিং করেন রাত পর্যন্ত। ভোর রাত থেকে অসুস্থ হয়ে পড়েন। তীব্র পেটে ব্যথা হয় হাসপাতালে ভর্তি করা হয়। প্রসঙ্গত, বাংলার ক্রিকেটে সৌরভের অবদান অনেক বেশি হলেও, স্নেহাশিস বড় মাপের ক্রিকেটার ছিলেন। পরবর্তীকালে প্রশাসক হিসেবে তিনি যথেষ্ট সফল। বাংলা থেকে তরুণ প্রতিভা তুলে আনায় জোর দেন। তাঁরই মস্তিষ্কপ্রসূত বেঙ্গল প্রিমিয়ার লিগ। যা এইবছর দ্বিতীয় বর্ষে পা দিয়েছে। ঠিক এক সপ্তাহ আগেই ইডেনে টুর্নামেন্টের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হয়। ক্রিকেটের নন্দনকানন মাতান সুনিধি চৌহান। কিছু দিন আগে সস্ত্রীক পুরী বেড়াতে গিয়ে বিপদে পড়েছিলেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস। সমুদ্রে আচমকা বড় ঢেউয়ের তোড়ে তাঁদের স্পীড বোট উল্টে যায়। স্থানীয় মৎস্যজীবী এবং মানুষেরা সমুদ্রের জল থেকে উদ্ধার করেছিলেন দম্পতিকে।

স্নেহাশিসের অসুস্থতায় স্বভাবতই উদ্বিগ্ন গাঙ্গুলি পরিবার। দাদাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এছাড়াও অনেকেই ক্রিকেট অ্যাসোসিয়েসন অব বেঙ্গল দেখাতে গিয়েছিলেন। দ্রুত আরোগ্য কামনাও করেছেন প্রত্যেকেই। জানা যাচ্ছে, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তীক্ষ্ণ নজর রাখছেন স্ত্রী অর্পিতাও। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দিন কয়েক হাসপাতালে রেখে সবরকম পরিক্ষা নিরীক্ষা করে সম্পূর্ণ সুস্থ্য করেই ছুটি দেওয়া হবে বলেই জানালেন খোদ প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles