Thursday, April 23, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

ইডেনে কোন কোন দিন কেকেআরের খেলা?‌‌‌‌‌‌ আইপিএলের গ্রুপের ৭০টি ম্যাচের নির্ঘণ্ট ঘোষিত!

৪ জুন, ২০২৫। আইপিএলের ইতিহাসে এক কলঙ্কিত ও দুঃখজনক দিন। আরসিবি চ্যাম্পিয়ন হওয়ার সেলিব্রেশনের সময় পদপিষ্ট হয়ে মারা যান ১১ জন। তারপর বছর ঘুরেছে। নতুন একটা সংস্করণ শুরু হতে চলেছে দু’দিন পর। আর এই আবহেই বড়সড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৯তম আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বোর্ড। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, “গত বছরের ৪ জুনের মর্মান্তিক ঘটনার কারণে আইপিএলের শুরুর দিন কোনও অনুষ্ঠান হবে না। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতেই বিসিসিআই এবার উদ্বোধনের দিন কোনও সাংস্কৃতিক বা বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন করছে না।” একইসঙ্গে তিনি বলেন, “তবে ফাইনালের দিন, ৩১ মে, আইপিএল ফাইনালের দিন বড় মাপের বিনোদনমূলক অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।” গত বছর ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ। উপস্থিত ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান, সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল, করণ আউজলা। পাশাপাশি নৃত্য পরিবেশন করেন অভিনেত্রী দিশা পাটানি। তবে এ বছর কোনও অনুষ্ঠান হচ্ছে না। ২০১৯ সালে পুলওয়ামা কাণ্ডের পরেও আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করেছিল বিসিসিআই। সেবার উদ্বোধনের জন্য বরাদ্দ অর্থ শহিদ জওয়ানদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ২৮ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এবারের আইপিএল অভিযান শুরু করবে আরসিবি। প্রাক্তন ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদের সভাপতিত্বে কর্নাটক ক্রিকেট সংস্থা সিদ্ধান্ত নিয়েছে, স্টেডিয়ামের ভিতরে একটা স্মৃতিফলক বসানো হবে। এর মাধ্যমে প্রয়াত ভক্তদের শ্রদ্ধা জানানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি তাঁদের স্মৃতিতে স্টেডিয়ামের ভিতর ১১টি আসন ফাঁকা রাখা হবে। আইপিএল হোক বা আন্তর্জাতিক ম্যাচ, কোনও ম্যাচেই ওই আসনগুলোর টিকিট বিক্রি করা হবে না। সব মিলিয়ে শোক ও শ্রদ্ধার আবহেই শুরু হতে চলেছে আইপিএল।

আইপিএলের গ্রুপ পর্বের পুরো সূচি জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এর আগে প্রথম পর্বের ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল তারা। দেশের চার রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন থাকায় বাকি সূচি স্থগিত ছিল। সেই সূচি এ বার জানিয়ে দেওয়া হয়েছে। গ্রুপ পর্বে মোট ৭০টি ম্যাচ হবে। ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। প্রথম ম্যাচে মুখোমুখি গত বারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজ়ার্স হায়দারাবাদ। চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে সেই ম্যাচ। তবে এ বার আইপিএলে কোনও উদ্বোধনী অনুষ্ঠান হবে না বলে বোর্ড আগেই জানিয়ে দিয়েছে। ২৪ মে গ্রুপ পর্বের শেষ ম্যাচ হবে। কেকেআরের প্রথম ম্যাচ ২৯ মার্চ। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচ হবে ওয়াংখেড়েতে। কেকেআরের পরের তিন ম্যাচ হবে ইডেনে। ২ এপ্রিল সানরাইজ়ার্স হায়দরাবাদ, ৬ এপ্রিল পঞ্জাব কিংস ও ৯ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবেন অজিঙ্ক রাহানেরা। এই চার ম্যাচের সূচি আগেই জানিয়েছিল বোর্ড। দ্বিতীয় সূচি অনুযায়ী, কেকেআরের পঞ্চম ম্যাচ ১৪ এপ্রিল। এমএ চিদম্বরম স্টেডিয়ামে মহেন্দ্র সিংহ ধোনিদের বিরুদ্ধে খেলতে যাবে তারা। ১৭ এপ্রিল অহমদাবাদে কেকেআরের ম্যাচ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। ১৯ এপ্রিল আবার ঘরের মাঠে ফিরবে কেকেআর। ইডেনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামবে তারা। কেকেআরের পরের ম্যাচ ২৬ এপ্রিল। লখনউতে গিয়ে সঞ্জীব গোয়েন্‌কার দলের মুখোমুখি হবে তারা। এই ম্যাচের পর কয়েক দিন বিরতি রয়েছে কেকেআরের। ৩ মে আবার খেলতে নামবে তারা। হায়দরাবাদের মাঠে তাদের মুখোমুখি হবেন রাহানেরা। ৮ মে দিল্লির মাঠে দিল্লি ক্যাপিটালস ও ১৩ মে চিন্নাস্বামীতে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে কেকেআর। ১৬ মে আবার ইডেনে ফিরবে কলকাতা। তাদের প্রতিপক্ষ গুজরাত টাইটান্স। ২০ মে মুম্বই ও ২৪ মে দিল্লির বিরুদ্ধে খেলবে কেকেআর। দু’টি ম্যাচই হবে ইডেনে। অর্থাৎ, ঘরের মাঠে শেষ দু’টি ম্যাচ খেলে গ্রুপ পর্ব শেষ হবে কেকেআরের। ১৯ এপ্রিল থেকে ১৬ মে-র মধ্যে ইডেনে খেলা নেই। এই সময়েই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হবে দু’দফায়। ২৩ ও ২৯ এপ্রিল হবে ভোট। ৪ মে ফলপ্রকাশ। তাই সেই সময় ইডেনে কোনও খেলা হবে না। গ্রুপ পর্বে কেকেআরের ১৪টি ম্যাচের মধ্যে ১২টি হবে সন্ধ্যা ৭.৩০ মিনিট থেকে। দু’টি ম্যাচ রাখা হয়েছে দুপুরে। ১৯ এপ্রিল ইডেনে রাজস্থান ও ৩ মে হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআরের অ্যাওয়ে ম্যাচ শুরু হবে দুপুর ৩.৩০ মিনিট থেকে। এ বার আইপিএলে মোট দিন দু’টি করে খেলা রয়েছে। ৪, ৫, ১১, ১২, ১৮,১৯, ২৫, ২৬ এপ্রিল এবং ৩, ১০, ১৭ ও ২৪ মে দু’টি করে খেলা রয়েছে। অর্থাৎ, মোট ১২ দিন দু’টি করে ম্যাচ রয়েছে। একটি খেলা দুপুর ৩.৩০ মিনিট ও অপর খেলাটি সন্ধ্যা ৭.৩০ মিনিটে শুরু হবে। ৭০টি ম্যাচ দেশের মোট ১৩ শহরে হবে। সেগুলি হল— কলকাতা, মুম্বই, চেন্নাই, দিল্লি, বেঙ্গালুরু, অহমদাবাদ, হায়দরাবাদ, লখনউ, জয়পুর, ধর্মশালা, রাইপুর, নিউ চণ্ডীগড় ও গুয়াহাটি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস, পঞ্জাব কিংস একাধিক মাঠে নিজেদের ঘরের ম্যাচ খেলবে। বাকি সাত দল একটি মাঠেই নিজেদের সব হোম ম্যাচ খেলবে।

২৯ মার্চ কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স (মুম্বই সাড়ে সাতটা)
২ এপ্রিল কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ (কলকাতা সাড়ে সাতটা)
৬ এপ্রিল কেকেআর বনাম পাঞ্জাব কিংস (কলকাতা সাড়ে সাতটা)
৯ এপ্রিল কেকেআর বনাম লখনউ সুপার জায়ান্টস (কলকাতা সাড়ে সাতটা)
১৪ এপ্রিল কেকেআর বনাম চেন্নাই সুপার কিংস (চেন্নাই সাড়ে সাতটা)
১৭ এপ্রিল কেকেআর বনাম গুজরাট টাইটান্স (আহমেদাবাদ সাড়ে সাতটা)
১৯ এপ্রিল কেকেআর বনাম রাজস্থান রয়্যালস (কলকাতা সাড়ে তিনটে)
২৬ এপ্রিল কেকেআর বনাম লখনউ সুপার জায়ান্টস (লখনউ সাড়ে সাতটা)
৩ মে কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ (হায়দরাবাদ সাড়ে তিনটে)
৮ মে কেকেআর বনাম দিল্লি ক্যাপিটালস (দিল্লি সাড়ে সাতটা)
১৩ মে কেকেআর বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (রায়পুর সাড়ে সাতটা)
১৬ মে কেকেআর বনাম গুজরাট টাইটান্স (কলকাতা সাড়ে সাতটা)
২০ মে কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স (কলকাতা সাড়ে সাতটা)
২৪ মে কেকেআর বনাম দিল্লি ক্যাপিটালস (কলকাতা সাড়ে সাতটা)


ইডেনে কেকেআরের ম্যাচ—
২ এপ্রিল— সানরাইজ়ার্স হায়দরাবাদ
৬ এপ্রিল— পঞ্জাব কিংস
৯ এপ্রিল— লখনউ সুপার জায়ান্টস
১৯ এপ্রিল— রাজস্থান রয়্যালস
১৬ মে— গুজরাত টাইটান্স
২০ মে— মুম্বই ইন্ডিয়ান্স
২৪ মে— দিল্লি ক্যাপিটালস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles