Top 5 This Week

spot_img

Related Posts

‌‘‌দুয়ারে চিকিৎসা’‌,শিক্ষক নিয়োগ করতে চান মুখ্যমন্ত্রী!‌ তৃণমূলের ইস্তেহারে সারা জীবন মিলবে লক্ষ্মীর ভাণ্ডার!

তৃণমূলের ইস্তেহার প্রকাশ। বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে ইস্তেহার প্রকাশ তৃণমূলের মোট ৬টি ভাষায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হয়েছে। এবার থেকে সারা জীবন মিলবে লক্ষ্মীর ভাণ্ডার ঘোষণা। বর্তমানে সাধারণ মহিলার মাসে ১ হাজার ৫০০ টাকা ও সিডিউল কাস্ট (তফশিলি জাতি) ও সিডিউল ট্রাইব (তফশিলি উপজাতি) মহিলারা মাসে ১ হাজার ৭০০ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার পান। যাঁদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে, তাঁদের মাসিক ১ হাজার ৫০০ টাকা করে দেওয়ার কথা এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বাংলার দারিদ্র সীমার নীচে থাকা ১ কোটি ৭৫ লক্ষ মানুষকে দারিদ্র সীমার ওপরে নিয়ে আসা হয়েছে। বাংলার দারিদ্র সীমার নীচে থাকা ১ কোটি ৭৫ লক্ষ মানুষকে দারিদ্র সীমার ওপরে নিয়ে আসা হয়েছে। বাণিজ্যের কাণ্ডারী বাংলায় দিশারী”, ইতিমধ্যেই বাংলায় কয়েক লক্ষ কোটি টাকার প্রজেক্ট এসেছে। দেউচা পাঁচামি, সিমেন্ট হাব, লেদার হাব, পাওয়ার হাব হয়েছে। আরও অনেক পাওয়ার প্ল্যান্ট হচ্ছে। রঘুনাথপুরে ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানান দুয়ারে চিকিৎসা করা হবে। প্রতি ব্লক ও টাউনে দুয়ারে চিকিৎসা ক্যাম্প হবে। কয়েক হাজার স্কুলের আধুনিকীকরণ করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় জানান দুয়ারে চিকিৎসা করা হবে। প্রতি ব্লক ও টাউনে দুয়ারে চিকিৎসা ক্যাম্প হবে। কয়েক হাজার স্কুলের আধুনিকীকরণ করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। এমনকি তিনি বলেন, শিক্ষক নিয়োগ করতে চাই কিন্তু বিরোধীরা করতে দেয় না। এ ছাড়াও আগামীতে পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা বাড়বে বলেও জানান। শিক্ষক নিয়োগ করতে চাই কিন্তু বিরোধীরা করতে দেয় না। এ ছাড়াও আগামীতে পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা বাড়বে বলেও জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles