Wednesday, March 11, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

এক বছরে পাঁচ আইসিসি ট্রফি জয়!‌ সব দলকে একসঙ্গে সংবর্ধনা দেবে বিসিসিআই

এক বছরের মধ্যে বিভিন্ন স্তরে পাঁচ-পাঁচটি আইসিসি ট্রফি জিতেছে ভারত। পাঁচটি আইসিসি ট্রফি জয়ী দলকে একযোগে সংবর্ধনা দেবে বিসিসিআই। আগামী ১৫ মার্চ দিল্লিতে বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার অনুষ্ঠান আয়োজিত হবে। ২০২৫ সাল থেকে এ পর্যন্ত কার্যত ভারতীয় ক্রিকেটে স্বর্ণযুগ চলছে। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি জয় দিয়ে শুরুটা হয়েছিল। সেই সাফল্যের রীতি ধরে রেখেছে ভারত। গত বছর মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছেন হরমনপ্রীত সিংরা। অনূর্ধ্ব-১৯ পুরুষ ও মহিলা দলও গত এক বছরের মধ্যেই বিশ্বসেরার খেতাব পেয়েছে। বোর্ড সূত্রের খবর, ১৫ মার্চ নমন উৎসবে পাঁচটি ভারতীয় দলকেই আমন্ত্রণ জানানো হবে। এবং তাঁদের সম্মানিত করা হবে।বেঙ্গালুরুতে বিরাট কোহলির আরসিবির বিজয়োৎসবকে ঘিরে মর্মান্তিক ঘটনার পর যাবতীয় ‘ভিকট্রি প‌্যারেড’ বন্ধ করে দিয়েছে ভারতীয় বোর্ড। হরমনপ্রীত কৌররা বিশ্বজয়ী হওয়ার পর কিছু হয়নি। আহমেদাবাদে সূর্যকুমারদের নিয়েও কিছু হয়নি। সোমবার সকালে শুধু বিশ্বজয়ী ভারত অধিনায়ককে নিয়ে আইসিসি ফটোশুট করেছে। যাবতীয় সেলিব্রেশন তুলে রাখা হয়েছে ওই নমন অ্যাওয়ার্ডসের জন্যই। আগামী ১৫ মার্চ নয়াদিল্লিতে টিমকে সংবর্ধিত করা হবে। যে অনুষ্ঠান এবার মুম্বই থেকে সরিয়ে নয়াদিল্লিতে নিয়ে আসা হয়েছে। শোনা যাচ্ছে, আইপিএলে অংশগ্রহণকারী ক্রিকেটারদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলছেন, এবার সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে জুনিয়রদেরও সম্মানিত করা হবে। জানা গিয়েছে, ওইদিনই বোর্ডের বার্ষিক পুরস্কারগুলিও দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles