Friday, March 6, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

এশিয়ান কাপের শুরুতেই হার ‘ব্লু টাইগ্রেস’দের!‌ ভিয়েতনামের বিরুদ্ধে সঙ্গীতা বাফফোর, শিলকি দেবীদের পরাজয়

ভিয়েতনাম: ২ (ভ্যান সু)
ভারত: ১ (সানফিদা)

এক ধাপ পেরলেই বিশ্বকাপ! ভিয়েতনামের বিরুদ্ধে সঙ্গীতা বাফফোর, শিলকি দেবীরা কেমন ফুটবল উপহার দেন, তা দেখতে মুখিয়ে ছিলেন দেশবাসী। অস্ট্রেলিয়ায় সোনালি স্বপ্নের অপেক্ষায় এএফসি এশিয়ান কাপে নেমেছেন ব্লু টাইগ্রেসরা। অস্ট্রেলিয়ায় সোনালি স্বপ্নের অপেক্ষায় এএফসি এশিয়ান কাপে (AFC Women’s Asian Cup) নেমেছেন ব্লু টাইগ্রেসরা। খাতায়কলমে শক্তির বিচারে অনেক এগিয়ে থাকা ভিয়েতনামের বিরুদ্ধে সঙ্গীতা বাফফোর, শিলকি দেবীরা কেমন ফুটবল উপহার দেন, তা দেখতে মুখিয়ে ছিলেন দেশবাসী। ফিফার ক্রমতালিকায় ৩৬ নম্বরে থাকা ‘নীল ড্রাগনের দেশে’র বিরুদ্ধে লড়াকু ফুটবল উপহার দিলেও শেষ মুহূর্তের গোলে ১-২ গোলে হার স্বীকার করতে ভারতকে। পারথে ৩-৪-৩ ফর্মেশনে দল সাজিয়েছিলেন ভারতীয় কোচ। অর্থাৎ রক্ষণ গুছিয়ে সময়-সুযোগ মতো প্রতি আক্রমণ নির্ভর খেলবে ব্লু টাইগ্রেসরা, সেটা অনুমেয় ছিল। প্রথমার্ধ জুড়ে ভিয়েতনামের দাপট ছিল বেশি। মুহুর্মুহু আক্রমণ আছড়ে পড়ে ভারতের রক্ষণের উপর। মাঝেমাঝে আক্রমণে উঠছিলেন ‘নীল বাঘিনী’রাও। ৪ মিনিটে মনীষা কল্যাণের বাঁ-পান্তিক আক্রমণ থেকে কর্নারও আদায় করে নেয় ভারত। নির্মলা দেবীর সাদামাটা কর্নার ফলপ্রসূ ছিল না। যদিও প্রথম ৩০ মিনিটে বিক্ষিপ্ত কিছু আক্রমণ ছাড়া বিশেষ কিছু করতে পারেনি ভারত। বেশিরভাগ সময়টায় ডিফেন্স সামলাতে ব্যস্ত থাকে অ্যামেলিয়া ভালভার্দের দল।

১৪ মিনিটে গোল পেয়ে যেতে পারত ভিয়েতনাম। সহায় ছিলেন ভারতীয় গোলরক্ষক পান্থোই চানু। ডিফেন্সের ফাঁকফোকরও নজরে আসে। ২৫ মিনিটে ভারতের সেন্টার ব্যাক মার্টিনা থোকচমের কাছ থেকে ক্যাজুয়াল পাস পেয়ে ভিয়েতনাম ফুটবলার বক্সে ঢুকে পড়েন। এর পরের মিনিটে বিপজ্জনক ট্যাকেল করে হলুদ কার্ড দেখেন শিলকি দেবী। ২৭ মিনিটে গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারেননি বিপক্ষ ফুটবলার। বাঁ-পা বাড়িয়ে দুরন্ত সেভ চানুর। তবে ৩০ মিনিটে শেষরক্ষা হল না। ভ্যান সু-র গোলে এগিয়ে যায় ভিয়েতনাম। ৪১ মিনিটে সুযোগ চলে এসেছিল ভারতের সামনেও। মাঝমাঠ থেকে সৌম্যা গুগুলোথকে অনবদ্য বল বাড়ান মনীষা। ঠিকমতো পায়ে-বলে হয়ে গেলে গোল পেয়ে যেতে পারত ভারত। প্রথমার্ধ শেষে খেলার ফল থাকে ভিয়েতনামের পক্ষে ১-০। দ্বিতীয়ার্ধে দুই বদল নিয়ে মাঠে নামে ভারত। সৌম্যা গুগুলোথ এবং ডাংমেই গ্রেসের পরিবর্তে নামেন সানফিদা নংগ্রাম এবং রিম্পা হালদার। এই চালেই কার্যত বদলে যায় ভারত। প্রথমার্ধের আড়ষ্টতা কাটিয়ে ধীরে ধীরে খোলস ছেড়ে বেরতে থাকেন ব্লু টাইগ্রেসরা। ৪৮ মিনিটে ‘ভার’ ব্যবহারে গোল বাতিল হয় ভিয়েতনামের। ৫২ মিনিটে সানফিদা নঙ্গরুমের গোলে সমতায় ফেরে ভারত। গোলের পর প্রাণবন্ত ফুটবল উপহার দেন নীল বাঘিনীরা। তবে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে (৯০+৪) সেই ভ্যান সু-র গোলে ব্যবধান বাড়ায় ভিয়েতনাম। শেষ পর্যন্ত লড়াই করে হার মানতে হল ভারতকে। ৭ এবং ১০ মার্চ সঙ্গীতাদের সামনে শক্তিশালী জাপান এবং চাইনিজ তাইপে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles