Saturday, April 25, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

মনের বর্ণে রঙিন উৎসবে রং এসে চিত্তে লাগে!‌ বসন্ত মানেই হলুদ, এ কথা যেমন সত্যি, রঙের জোয়ার, খুশির ফোয়ারা

রূপে-রঙে, আলোয়-আহ্লাদে, আকাশে-অবকাশে সেই জীবনে শুধুই পূর্ণতার প্রকাশ। ফাগুন মাসে, দোলপূর্ণিমায় প্রকৃতির এই রঙিন ঐশ্বর্যকে বরণ করে নেওয়ার প্রস্তুতি। নানা ঋতুর নানা রং। শিমুল, পলাশ, বকুল জুঁই, শিউলি, ছাতিম কিংবা আমের মুকুলের হাত ধরে ঋতুর রং। কঠিন পাঠ্যপুস্তকের সহজ মানেবইয়ের মতো গ্রীষ্মের রং লাল, বর্ষা মানেই সবুজ আর বসন্তের রং হলুদ। প্রকৃতি থেকে আহরিত রঙের সঙ্গে আমাদের প্রাণে দখিন হাওয়া বয়ে যাওয়ার উচ্ছ্বাস, উৎসব কিংবা সব খোয়ানোর বেদনা বোঝার পূর্ণতা। ধীরে ধীরে বয়স, অভিজ্ঞতা, মেলামেশা, পেশা নানা পথে বিচরণের বিন্যাসে রং আসলে একটি ধারণা। এবং তা শুধুই বস্তুনির্ভর নয়। সেখানে এসে মেশে বোধের রং, চৈতন্যের রং, ভাবের রং। সে আমাদের হৃদয়ের অংশ। মনের মধ্যেও এই সব রঙের বাসা আছে। তাই তো অশোকে-কিংশুকের লালিমায় মনের অলক্ষে রং লাগে, অকারণে সুখের বাতাস বয়। মনের মধ্যে পুষে রাখা রঙের সঙ্গে নিরন্তর চলে কান্না-হাসির দোল দোলানো পৌষ-ফাগুনের পালা। রং খেলার দিনে আমাদের রঙের লীলা তাই প্রকৃতির হাত ধরে ঝাঁপিয়ে পড়েছে। ভিতর থেকে উপচে পড়া চেনা রংগুলো আকাশে-বাতাসে, প্রকৃতির আনাচ-কানাচে ছড়িয়ে থাকা রঙের সঙ্গে আজ মিলেমিশে একাকার। সবার রঙে রং মেশানোর দিন। এক-একটা ঋতুর পরিচয় এক একটা রঙে, তা ভুল নয়। কিন্তু পরে বুঝেছি, এই বিভাজন খুব দৃঢ়ও নয়। খানিকটা রবীন্দ্রনাথের গানের পর্যায় বিভাজনের মতো। অনেক সময়ই একে অপরের সঙ্গে মিলেমিশে যায়। রঙের মনস্তাত্ত্বিক আঙ্গিক মেনে নিলে এটাই স্বাভাবিক। তাই বসন্ত মানেই হলুদ, এ কথা যেমন সত্যি, বসন্ত মানে রঙের জোয়ার, খুশির ফোয়ারা, সে কথাও সত্যি। বসন্তের প্রকৃতি যেন এক নবজীবনের উৎসব। রূপে-রঙে, আলোয়- আহ্লাদে, আকাশে-অবকাশে সেই জীবনে শুধুই পূর্ণতার প্রকাশ। নববসন্তের এই দানের ডালি সেজে ওঠে গোলাপি, লাল, হলুদ, কমলার বর্ণবৈভবে। ফাগুন মাসে, দোলপূর্ণিমায় প্রকৃতির এই রঙিন ঐশ্বর্যকে বরণ করে নেব না?

বসন্ত মানেই হলুদ, এ কথা যেমন সত্যি, বসন্ত মানে রঙের জোয়ার, খুশির ফোয়ারা, সে কথাও সত্যি। মন বাদ দিয়ে নয়, প্রকৃতি বাদ দিয়ে নয়। প্রকৃতির রূপ, রং, রেখাই তো সৃষ্টির ইন্সপিরেশন। আর রং নিয়ে ফ্যাশনের ব্যাকরণে পাতার পর পাতা রাশি রাশি বক্তব্য। একই পরিবারের মা-বাবা ছেলে-মেয়ে দাদু-ঠাকুমার গভীর ভালবাসার বন্ধনের মতো একটিই রঙের নানা শেডের পারস্পরিক বোঝাপড়ার সন্ধানে মোনোক্রম কারও পছন্দ, তো কেউ ভালোবাসেন দুই রঙের যুযুধান লড়াই। কালার কন্ট্রাস্ট। কাটের খেলায় মুনশিয়ানা দেখাতেন সাদা বা একটি রংকে আশ্রয় করে। কালার ব্লকিংয়ের চটক তো বহু মানুষেরই পছন্দ। ওই, ঘুরেফিরে আমাদের মনের মধ্যে পুষে রাখা প্রিয় রঙের থিয়োরিতে ফিরে আসা চুলে নেকড়ে-ছাঁট করাচ্ছেন নায়ক-নায়িকারাও! কসরত ছাড়াই কেতায় ভরা কেশসজ্জা, ‘উল্‌ফ কাট’। ফাগুন মাসের শান্তিনিকেতনে শুধুই আনন্দ, স্থলে জলে বনতলে লাগল যে দোল। তাই দেখে বসন্তকে শুধুই হলুদ রঙের ঘেরাটোপে বন্দি করতে মন চায় না। তাই বেছে নিলাম নানা রং, আবিরের অনুষঙ্গ মাথায় রেখে। ফ্যাশনে সলিড কালার সব সময় কাঙ্ক্ষিত। স্টাইলাইজেশনের সুযোগ বেশি। মনের রং সবুজ, হয় কথা নয় কথায় হেসে গড়িয়ে পড়ার সময়। সেই সহজিয়া সুর বজায় রাখতে মেকআপের বাহুল্যকে সযত্নে এড়িয়ে চলেছি। সুতির একরঙা শাড়ি, প্রিন্টেড ব্লাউজ, মাথায় এক থোকা ফুল… আর কী চাই! প্রকৃতির থেকে রং ধার নিয়ে রঙে-রসে সাজিয়ে ফেলুন নিজেকে, এই দোলপূর্ণিমায়। সাজিয়ে নেওয়া নিজের জীবনকেও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles