Friday, April 24, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

ঘরের মাঠে পরাস্ত হল অস্কার ব্রুজোর দল!‌ জামশেদপুরের বিরুদ্ধে এগিয়ে গিয়েও হার লাল-হলুদের

ইস্টবেঙ্গল: ১ (এডমুন্ড)
জামশেদপুর: ২ (এজে, রেই)

জামশেদপুরের বিরুদ্ধে এগিয়ে গিয়েও ২-১ গোলের ব্যবধানে হারল ইস্টবেঙ্গল। প্রাক্তনী মাদিহ তালাল-মেসি বাউলিদের দাপটে ঘরের মাঠে পরাস্ত হল অস্কার ব্রুজোর দল। জামশেদপুরের হয়ে গোল করেন স্টিফেন এজে ও রেই তেচিকাওয়া। ইস্টবেঙ্গলের হয়ে একমাত্র গোল এডমুন্ড লালরিন্ডিকা। এগিয়ে গিয়েও ম্যাচের রাশ হাতছাড়া করার রোগ বদলাল না আনোয়ারদের। ডিফেন্সে ফাঁকফোকর ও গা-ছাড়া মানসিকতায় ফের ভুগল ইস্টবেঙ্গল। জামশেদপুরের প্রেসিং ফুটবলের সামনে শুরুতেই চাপে পড়ে যায় ইস্টবেঙ্গল। মাঝমাঠ নিয়ে একটু পরীক্ষানিরীক্ষার পথে হেঁটেছিলেন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো। কিন্তু জামশেদপুরের মাদিহ তালাল ও নিকোলা স্টোজানোভিচের ছন্দবদ্ধ ও সংঘবদ্ধ ফুটবলে মাঝমাঠের দখল নিয়ে নেয় আওয়েন কয়েলের ছেলেরা। সামনে লাল-হলুদেরই প্রাক্তনী মেসি বাউলি। তাঁর একটি গোল অফসাইডের জন্য বাতিল হয়। সেটা ছিল অশনিসংকেত। আগের দু’টি ম্যাচে ইস্টবেঙ্গল জিতেছে। ৪০ মিনিটে জামশেদপুরের জালে বল জড়িয়ে দেন এডমুন্ড লালরিন্ডিকা। গ্যালারিতে লাল-হলুদ গর্জন, মাঠেও দুই উইং দিয়ে উঠে বিপক্ষকে ব্যতিব্যস্ত রাখছিলেন বিপিন সিং, এডমুন্ডরা। দ্বিতীয় গোল যেন সময়ের অপেক্ষা। এর মধ্যে ইউসেফ এজ্জেজারি সহজ হেড মিস করেন। কিন্তু লিড পাওয়ার পর সেটা ধরে রাখাও তো ‘আর্ট’। দ্বিতীয়ার্ধে আচমকাই থমকে গেল ইস্টবেঙ্গল। মাদিহ তালাল হয়ে উঠল আতঙ্কের নাম! স্টিজেন এজে শুধু রক্ষণ সামলালেন না, কর্নার পেলেই তাঁর বিরাট চেহারা আনোয়ারদের জন্য বিপদ হয়ে দেখা দিচ্ছিলেন। সেটাই হল ৬০ মিনিটে। নিকোলার কর্নার থেকে কার্যত ফাঁকা গোলে হেড করে চলে যান এজে। অভিষেক হওয়া অ্যান্টনকে সেভাবে খুঁজেই পাওয়া গেল না। জায়গা পরিবর্তন করিয়েও লাভ হয়নি। মাঠে রইলেন ৭০ মিনিট পর্যন্ত। সৌভিক চক্রবর্তীর সঙ্গে বদলি হিসেবে নামলেন নন্দকুমার। কী ভূমিকা তা হয়তো নিজেও জানেন না। পিভি বিষ্ণু বা ডেভিডরা নামলেন বহু দেরিতে। উইং তো বটেই, মাঝমাঠেও রাজত্ব চালাল জামশেদপুর। যার সুফল পেল ৮৭ মিনিটে। মাদিহ তালালের একটা অসাধারণ ব্যাক হিল আর সেখান থেকে দুরন্ত শটে রেই তাচিকাওয়ার গোলে পিছিয়ে পড়ল ইস্টবেঙ্গল। মিগুয়েলরা বহু চেষ্টা করেও গোলের দেখা পাননি। ১-২ গোলে হেরে লিগ শীর্ষে ওঠে হল না ইস্টবেঙ্গলের। রেফারিং। ইস্টবেঙ্গলের একটি ন্যায্য হ্যান্ডবলের দাবি বাতিল হয়। ক্রমাগত ফাউল সহ্য করে তিতিবিরক্ত মিগুয়েল হলুদ কার্ড দেখলেন। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে সৌভিকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles