Friday, April 24, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

ক্যানসারে প্রয়াত রিঙ্কু সিংহের বাবা!‌ বিশ্বকাপের বাকি ম‍্যাচে অনিশ্চিত ভারতীয় ব‍্যাটার

বিশ্বকাপের মধ্যেই দুঃসংবাদ। পিতৃবিয়োগ হল টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার রিঙ্কু সিংয়ের।গ্রেটার নয়ডার যথার্থ হাসপাতালে রিঙ্কুর বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি চতুর্থ পর্যায়ের লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই প্রয়াত হলেন রিঙ্কু সিংহের বাবা খাচান্দ্র সিংহ। ভারতীয় শিবির থেকে ছুটি নিয়ে গত মঙ্গলবার হাসপাতাল ভর্তি বাবাকে দেখতে গিয়েছিলেন রিঙ্কু। পর দিনই ফিরে আসেন। গ্রেটার নয়ডার যথার্থ হাসপাতালে রিঙ্কুর বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি চতুর্থ পর্যায়ের (স্টেজ ৪) লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন। কয়েক দিনে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হয়ে পড়েছিল। চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। খাচান্দ্র মেকানিক্যাল ভেন্টিলেটর সাপোর্ট ও ‘কন্টিনিউয়াস রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি’-তে ছিলেন। কিন্তু শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

চেন্নাইয়ের জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচের আগে বাবার শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে রিঙ্কু হঠাৎ শিবির ছেড়ে চলে যান। বাবাকে দেখে রিঙ্কু দ্রুত চেন্নাই ফিরে আসেন। বৃহস্পতিবারের ম‍্যাচে তিনি প্রথম একাদশে ছিলেন না। শুধু পরিবর্ত হিসাবে ফিল্ডিং করেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি ম্যাচগুলিতে রিঙ্কুকে পাওয়া যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি।দলে ভারসাম্য আনতে ওপেনার হিসেবে ফেরানো হয় সঞ্জু স্যামসনকে। ডানহাতি ব্যাটারের প্রয়োজন থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঈশান কিষাণকে নামানো হয় তিন নম্বরে এবং তিলক ভার্মার ভূমিকাও বদলে তাঁকে ফিনিশারের দায়িত্ব দেওয়া হয়। অন্য পরিবর্তন হিসেবে অক্ষর প্যাটেল দলে আসেন ওয়াশিংটন সুন্দরের জায়গায়। এই মুহূর্তে টি২০ বিশ্বকাপ ২০২৬-এ রিঙ্কুর বাকি ম্যাচগুলিতে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিসিসিআই এখনও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি। দিনের মধ্যে আরও আপডেট আসতে পারে বলে মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles