Sunday, May 3, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

শুধু জয় নয়, ভারতের মাথায় নেট রান রেটের অঙ্ক! জিম্বাবোয়ের বিরুদ্ধেও মন্থর উইকেটে খেলতে হবে সূর্যদের?

ভারত-জিম্বাবোয়ে ম্যাচের জন্য নতুন উইকেট ব্যবহার হবে বলেই জানিয়েছেন পিচ প্রস্তুতকারক। এখনও পর্যন্ত সেখানকার উইকেট পাটা দেখিয়েছে। বোলারদের জন্য বিশেষ সুবিধা নেই। দুই ইনিংসেই রান উঠছে। বৃহস্পতিবারও সেই ছবিই দেখা যেতে পারে। ফলে বিশ্বকাপে প্রথম বার পছন্দের পিচে খেলতে পারেন সূর্যেরা। এই মাঠে চলতি বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে ১৭.৫ ওভারে ১৮২ রান তাড়া করে জিতেছে নিউ জ়িল্যান্ড। সেই ম্যাচে নুর আহমেদকেই প্রথম একাদশের বাইরে রেখেছিলেন আফগান কোচ জোনাথন ট্রট। এই মাঠেই কানাডার বিরুদ্ধে ১৫.১ ওভারে ১৭৬ রান তাড়া করেছে নিউ জ়িল্যান্ড। ম্যাচের পর নিউ জ়িল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার চিপকের পিচ পাটা বলে উল্লেখ করেছিলেন। চেন্নাইয়ের চিপকে সাধারণত মন্থর উইকেট হয়। আইপিএলে বার বার সেটা দেখা গিয়েছে। স্পিনারেরা দাপট দেখান। পিচ কাজে লাগিয়ে সফল হয়েছে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। সেই হিসাবে বৃহস্পতিবার সিকন্দর রাজ়া, ব্লেসিং মুজারাবানিদের সুবিধা হওয়ার কথা। কিন্তু পিচ প্রস্তুতকারক জানিয়েছেন, তেমনটা হওয়ার সম্ভাবনা এ বার নেই। বিশ্বকাপের আগে চিপক স্টেডিয়ামের পিচ বদলানো হয়েছে। গত ছ’মাসে সেখানে তেমন খেলাই হয়নি। ফলে সেখানে এখন তরতাজা পিচ। তাতে ব্যাটারেরা সুবিধা পাবেন বলেই জানিয়েছেন পিচ প্রস্তুতকারক। ব্যাটে ভাল ভাবেই বল আসবে। রান উঠবে। ভারতীয় ব্যাটারেরা সাধারণত এই ধরনের পিচই পছন্দ করে থাকেন। চিপকে সেটাই পাবেন। অহমদাবাদে কালো মাটির মন্থর পিচে খেই হারিয়েছে ভারতের ব্যাটিং। ৭৬ রানে দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হয়েছে। সেমিফাইনালে উঠতে হলে বাকি দুই ম্যাচই জিততে হবে ভারতকে। বৃহস্পতিবার চেন্নাইয়ের মাঠে জিম্বাবোয়ের মুখোমুখি সূর্যকুমার যাদবেরা। সেখানে কেমন পিচে খেলতে হবে ভারতকে?

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে হলে সুপার এইটের বাকি দু’ম্যাচে জয় ছাড়া উপায় নেই ভারতের। শুধু জিতলেই হবে না সূর্যকুমার যাদবদের। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে একটি শর্তও পূর্ণ করতে হবে।
টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারবে? সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে সূর্যকুমার যাদবদের ৭৬ রানে হার প্রশ্ন তুলে দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ় আবার জ়িম্বাবোয়েকে ১০৭ রানে হারানোয় সমীকরণ আরও জটিল হয়েছে। গত বারের চ্যাম্পিয়নদের সম্ভাবনা অবশ্য শেষ হয়ে যায়নি।
বৃহস্পতিবার জ়িম্বাবোয়ে এবং রবিবার ওয়েস্ট ইন্ডিজ়ের সঙ্গে খেলা রয়েছে। এই দু’ম্যাচ জিতলে সেমিফাইনালে উঠার সম্ভাবনা বাড়বে সূর্যদের। সেই সঙ্গে জ়িম্বাবোয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ় তাদের বাকি দু’টি ম্যাচ (দক্ষিণ আফ্রিকা এবং ভারতের সঙ্গে) হেরে গেলে ভারত সরাসরি শেষ চারে পৌঁছে যাবে পয়েন্টের নিরিখে।

জ়িম্বাবোয়ে বাকি দুই ম্যাচ হারলে, ভারত বাকি দু’ম্যাচ জিতলে এবং ওয়েস্ট ইন্ডিজ়ের কাছে এডেন মার্করামেরা হেরে গেলে সূর্যদের জন্য গুরুত্বপূর্ণ হবে নেট রান রেট। কারণ সে ক্ষেত্রে ভারত, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ়ের পয়েন্ট হবে ৪। নেট রান রেটের ভিত্তিতে প্রথম দু’দল সেমিফাইনালের ছাড়পত্র পাবে। সোমবার ওয়েস্ট ইন্ডিজ়-জ়িম্বাবোয়ে ম্যাচের পর সুপার এইট গ্রুপ ওয়ানে নেট রান রেটের নিরিখে শীর্ষে ওয়েস্ট ইন্ডিজ়। দক্ষিণ আফ্রিকার মতো তাদেরও ১ ম্যাচে ২ পয়েন্ট। তবে ওয়েস্ট ইন্ডিজ়ের নেট রান রেট ৫.৩৫০। দক্ষিণ আফ্রিকার ৩.৮০০। ভারত এবং জ়িম্বাবোয়ের সংগ্রহে কোনও পয়েন্ট নেই। ভারতের নেট রান রেট -৩.৮০০ এবং জ়িম্বাবোয়ের -৫.৩৫০। সূর্যদের নেট রান রেট উন্নত করার সবচেয়ে ভাল সুযোগ হিসাবে ধরা হচ্ছে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচ। আগামী বৃহস্পতিবার তাই শুধু জিতলেই হবে না। নেট রান রেটে ব্যবধান মুছতে সিকন্দর রাজার দলকে ১০০ বা তার বেশি রানের ব্যবধানে হারাতে হবে ভারতকে। ভারত প্রথমে ব্যাট করে ২২০ রান করলে জ়িম্বাবোয়েকে ১২০ বা তার কম রানে অল আউট করতে হবে। তা হলে নেট রান রেটে সূর্যেরা চাপে ফেলতে পারবেন দক্ষিণ আফ্রিকাকে। জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের খেলা চেন্নাইয়ের স্পিন সহায়ক পিচে। সুপার এইটের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাড়তি সুবিধা পেতে পারে ভারতীয়েরা। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ম্যাচ ইডেন গার্ডেন্সে। ফলে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করতে হলে বৃহস্পতিবার জিম্বাবোয়েকে বড় ব্যবধানে হারাতেই হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles