Friday, May 1, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

সরেজমিনে খতিয়ে দেখতে নিজে রাস্তায় নামেন সিপি!‌ কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারের ‘সারপ্রাইজ ভিজি়ট’

কলকাতা পুলিশের মাসিক অপরাধ দমন বৈঠকে সিপি সুপ্রতিম নির্দেশ দেন, দিনের ব্যস্ত সময়ে এলাকায় এলাকায় যাতে পুলিশের টহল নজরে পড়ে, তা নিশ্চিত করতে হবে। সেই নির্দেশ কতটা কার্যকর হচ্ছে, তা সরেজমিনে খতিয়ে দেখতে শনিবার নিজে রাস্তায় নামেন সিপি। সুপ্রতিমের সেই সারপ্রাইজ় ভিজ়িটের দিনেই প্রায় এক মাস আগের দুই চুরির ঘটনায় গ্রেফতার করা হল ছয় জনকে। গত মাসের ২০ তারিখ গিরিশ‌‌ পার্ক থানাতেও একটি অভিযোগ দায়ের হয়েছিল। ওই ঘটনায় দুই অভিযুক্তকে শনিবার পাকড়াও করা হয়েছে পার্ক সার্কাস থেকে। ধৃতদের নাম মহম্মদ শাহনওয়াজ ওরফে সানি এবং মহম্মদ সামির। উভয়ের এন্টালির বাসিন্দা। জানা‌ যাচ্ছে, এক ক্যাব চালকের ঘুমোনোর সময়ে তাঁর গাড়ি থেকে মোবাইল, টাকার ব্যাগ-সহ বেশ‌ কিছু সামগ্রী চুরির অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। দুই মামলায় ধৃত ছয় জনকেই রবিবার আদালতে হাজির‌ করানো হবে বলে পুলিশ সূত্রে খবর। লালবাজারের গোয়েন্দা বিভাগের ‘ওয়াচ’ শাখার আধিকারিকদের হাতে হেস্টিংস চত্বর থেকে ধরা পড়েন ওই চার অভিযুক্ত। ধৃতদের নাম অনিল‌ রামজু সালত, ধীরু কালোভাই সালত, সমীরভাই সালত এবং রাজু কুমার। চার জনেরই বাড়ি গুজরাতের আনন্দে। সূত্রের খবর, গত ১৪ জানুয়ারি জোড়াসাঁকো থানায় একটি চুরির অভিযোগ দায়ের হয়েছিল। চার জনই ওই চুরির ঘটনায় অভিযুক্ত।‌ গত এক মাস ধরে অভিযুক্তদের খোঁজ চালাচ্ছিলেন তদন্তকারীরা। শেষে শনিবার হেস্টিংস চত্বর থেকে ধরা পড়েন অভিযুক্তেরা। কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারের ‘সারপ্রাইজ় ভিজি়ট’-এর দিনই ধরা পড়লেন দুই ভিন্ন মামলার ছয় অভিযুক্ত। ধৃতদের মধ্যে চার জনই গুজরাতের বাসিন্দা। চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁদের।

ভোটের নির্ঘণ্ট কবে প্রকাশ হবে তা নিয়ে চলছে বিস্তর জলঘোলা। এমনকী কয় দফায় ভোট করা হবে তা নিয়েও শুরু হয়েছে জোর চর্চা। তার আগেই গত কয়েকদিন আগেই রাজ্যের আধিকারিকদের বদলির নির্দেশ দেয় নির্বাচন কমিশন। বিশেষ করে যাঁরা একই জায়গায় তিন বছরের বেশি সময় ধরে কর্মরত তাঁদের বদলি করতে হবে। তবে সদর দপ্তরে কাজ করা কর্তাদের ক্ষেত্রে সেই নিয়ম কার্যকর নয় বলেই কমিশন সূত্রে জানা যায়। সামনেই বিধানসভা নির্বাচন। জোরকদমে চলছে সেই প্রস্তুতি। এর মধ্যেই ফের পুলিশ প্রশাসনের একাধিক শীর্ষ পদে দায়িত্বে রদবদল করল নবান্ন। শনিবার প্রশাসনের তরফে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, দক্ষিণবঙ্গের নয়া এডিজি ও আইজিপি হলেন রাজীব মিশ্র। সিআইডি’র এডিজি ও আইজিপি হলেন এল এম মীনা। মুকেশ হলেন আইজিপি-আইবি। মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি হলেন সৈয়দ ওয়াকার রাজা। জলপাইগুড়ির পুলিশ সুপার করা হয়েছেন অমরনাথ কে। এর আগে কৃষ্ণনগর পুলিশ সুপার ছিলেন তিনি। সেই জায়গায় নিয়ে আসা হল ওয়াই রঘুবংশীকে। নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশে বলা হয়, বিডিও থেকে শুরু করে, মহকুমা শাসক, জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক থেকে জেলা প্রশাসনের কর্তাদের বদলি করতে হবে। এছাড়াও, এসপি, অতিরিক্ত পুলিশ সুপার, আইজি, ডিআইজির মতো পুলিশ অফিসারওদের বদলির কথা বলা হয়েছে। এই মর্মে মুখ্যসচিবের কাছে নির্দেশ পাঠানো হয় কমিশনের তরফে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles