প্রয়াত প্রাক্তন ফুটবলার ইলিয়াস পাশা। ৬ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল ক্লাবে অ্যাস্টোটার্ফ উদ্বোধনের সঙ্গে প্রয়াত ফুটবলার ইলিয়াস পাশার পরিবারের হাতে ১১ লক্ষ টাকা তুলে দেওয়া হবে। ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, ‘প্রথম ম্যাচ ইস্টবেঙ্গল স্টার্স বনাম ইস্টবেঙ্গল লেজেন্ডস। দু দলকে নেতৃত্ব দেবেন যথাক্রমে তুষার রক্ষিত এবং বিকাশ পাঁজি। দ্বিতীয় ম্যাচ ইস্টবেঙ্গল বনাম এফপিআই। নেতৃত্বের আর্মব্যান্ড থাকবে যথাক্রমে বাইচুং ভুটিয়া এবং হোসে রামিরেজ ব্যারেটো। অন্যতম কর্তা দেবব্রত সরকারের কথায়, স্মৃতিচারণের চেয়ে প্রয়াত ফুটবলারের পরিবারের পাশে থাকাটাই মুখ্য কাজ। চিরবিদায়ের একদিন আগে পাশা তাঁকে ফোন করে বলেছিলেন, তিনি ভালো নেই।’ ইস্টবেঙ্গল ক্লাব থেকে আগেই ইলিয়াসের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। অন্যদিকে আইএসএল শুরুর দু’সপ্তাহ আগে নতুন ফুটবলার সই করাল ইস্টবেঙ্গল। ওড়িশা এফসি’র অভিজ্ঞ জেরি মাওয়াইয়াকে দলে নিল লাল-হলুদ বাহিনী। অস্কার ব্রুজোর হাত ধরে নতুন স্বপ্ন দেখছে ইস্টবেঙ্গল। আইএসএল কিছুটা পরে শুরু হলেও প্রস্তুতিতে কোনও খাদ রাখছে না তারা। জেরিকে যে নেওয়া হবে, তা আগেই জানা গিয়েছিল। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণাও করে দিল লাল-হলুদ বাহিনী। ১৪১টি ম্যাচে জেরি ১৮টি গোল করেছেন, অ্যাসিস্ট ২২টি। ২৮ বছর বয়সি ফুটবলার নিজেও বলছেন, “ইস্টবেঙ্গলের মতো বড় ক্লাবে যুক্ত হতে পেরে গর্বিত। আমার আদর্শ তুলুঙ্গা। তাই সবসময় ইস্টবেঙ্গলের হয়ে খেলতে চেয়েছিলাম। ক্লাবকে আইএসএল জেতাতে সর্বস্ব দেব।”
উইঙ্গারের ভূমিকায় খেলেন জেরি। আগেই ইস্টবেঙ্গল নিয়েছিল বিপিন সিংহকে। এ বার আরও এক উইঙ্গার নিল তারা। তা থেকে স্পষ্ট, আগামী আইপিএলে আক্রমণাত্মক ফুটবল খেলার পরিকল্পনা করেছেন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজ়ো। ইস্টবেঙ্গলে ১৭ নম্বর জার্সি পরে খেলবেন জেরি। আইএসএলে বহু বছর খেলার অভিজ্ঞতা রয়েছে মিজ়োরামের ফুটবলার জেরির। ২০১৬ সালের ডিএসকে শিবাজিয়ান্সে কেরিয়ার শুরু তাঁর। সেই বছরই লোনে আইএসএলের ক্লাব নর্থইস্ট ইউনাইটেডে যান জেরি। পরের বছর তাঁকে কেনে জামশেদপুর এফসি। তাদের হয়ে দু’বছর খেলার পর ওড়িশায় যান জেরি। সেখানে ছ’বছর খেলেছেন তিনি। অর্থাৎ, আইএসএলের তিন দলের হয়ে ন’বছর খেলার অভিজ্ঞতা রয়েছে জেরির। সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছে ইস্টবেঙ্গল। জেরির প্রধান শক্তি তাঁর গতি। ৯০ মিনিট সমান গতিতে খেলতে পারেন। ২০২৩ সালে ওড়িশাকে সুপার কাপ জেতাতে বড় ভূমিকা ছিল তাঁর। আইএসএলে ১৪১ ম্যাচ খেলেছেন জেরি। করেছেন ১৮ গোল। ২২টি অ্যাসিস্টও রয়েছে জেরির। ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দলে খেলেছেন ২৮ বছর বয়সি এই ফুটবলার। জেরিকে সই করিয়ে লাল-হলুদ কোচ ব্রুজ়ো বলেন, “আমরা এ বার কী পরিকল্পনা নিয়ে খেলতে চাই তা এই সই থেকে স্পষ্ট। ভারতীয় ফুটবলে জেরি বড় নাম। ওর গতি ও দক্ষতা খেলার ছবি বদলে দিতে পারে। আমরা এমন একটা দল তৈরি করতে চাইছি যারা জেতার জন্য মাঠে নামবে। সেই দলে জেরি গুরুত্বপূর্ণ।”





