প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শিবশঙ্কর পালের দলের খুদেদের পরাজয়। শিবশঙ্কর পাল ক্রিকেট অ্যাকাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ান বালক সংঘ। আয়োজিত অনূর্দ্ধ ১৩ বালকদের কুড়ি-বিশ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ রবিবার সাড়ম্বরে আয়োজিত হল নর্দান পার্কে।

বালক সংঘের উদ্যোগে আয়োজিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় বালক সংঘ ক্লাব ও শিবশঙ্কর পাল ক্রিকেট অ্যাকাডেমি।

প্রথম ব্যাট করে শিবশঙ্কর পাল ক্রিকেট অ্যাকাডেমি ১৪২ রানে অলআউট হয়ে যায়।

জবাবে ব্যাট করতে নেমে বালক সংঘের সুমন্ত পালের ১১১ রানে অপরাজিত দুর্দান্ত ইনিংসে ভর করে নয় উইকেটে জয়লাভ করে বালক সংঘ। ফাইনালে শিবশঙ্কর পাল ক্রিকেট অ্যাকাডেমিকে হারিয়ে এই টি-২০ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন বালক সংঘ ক্লাব।

ফাইনালে উপস্থিত ছিলেন বাংলা সিনিয়ার দলের কোচ লক্ষ্মীরতন শুক্লা, সিএবির প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়া সস্ত্রীক, পৌরপিতা অসীম কুমার বোস সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।




