Sunday, July 5, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

সুরকারের সঙ্গে বিয়ের জল্পনায় ইতি টানলেন মন্ধানা! পলাশ মুচ্ছলকে বিয়ে করবেন না বিশ্বকাপজয়ী ক্রিকেটার?‌

বিশ্বজয়ী ক্রিকেটার স্মৃতী মান্ধানা। সুরকার পলাশ মুচ্ছল। বিয়ে ঠিক ছিল। বিয়ে ভেঙে দিলেন স্মৃতি মন্ধানা। সমাজমাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার। বেশ কিছু দিন ধরেই তাঁদের বিয়ে নিয়ে জল্পনা চলছিল। বিয়ের দিন দুপুরে মন্ধানার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সাময়িক ভাবে বিয়ের অনুষ্ঠান স্থগিত রাখা হয়। শেষ পর্যন্ত বাতিলই হয়ে গেল সেই বিয়ে। সমাজমাধ্যমে মন্ধানা লিখেছেন, ‘‘গত কয়েক সপ্তাহ ধরে আমার জীবন নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলছে। আমি মনে করি এই মুহূর্তে আমার কথা বলা গুরুত্বপূর্ণ। আমি খুবই ব্যক্তিগত মানুষ এবং আমি এটা এভাবেই রাখতে চাই। কিন্তু আমার স্পষ্ট করে বলা দরকার যে বিয়ে বাতিল করা হয়েছে। আমি এই বিষয়টি এখানেই শেষ করতে চাই এবং আপনাদের সকলকে একই অনুরোধ জানাচ্ছি। আমি আপনাদের অনুরোধ করছি, দয়া করে এই মুহূর্তে উভয় পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন এবং আমাদের নিজস্ব গতিতে এগিয়ে যাওয়ার সুযোগ দিন। আমি বিশ্বাস করি, আমাদের সকলের এবং আমার একটি উচ্চতর উদ্দেশ্য রয়েছে। সব সময় সর্বোচ্চ স্তরে দেশের প্রতিনিধিত্ব করে আসছি। আমি আশা করি, যতদিন সম্ভব ভারতের হয়ে খেলা চালিয়ে যাব এবং ট্রফি জিততে পারব। তাতেই আমার মনোযোগ থাকবে। আপনাদের সকলের সমর্থনের জন্য ধন্যবাদ। এগিয়ে যাওয়ার সময় এসেছে।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles